চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

করোনায় ফের মৃত্যুশূন্য বাংলা, দৈনিক সংক্রমণও নিম্নমুখী

নিজস্ব প্রতিনিধি: সাময়িক হলেও ফিরল স্বস্তি। গত ২৪ ঘন্টায় ফের করোনার ছোবলে রাজ্যে কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি। অর্থা‍ৎ ফের মৃত্যুহীন দিন কাটাল বাংলা। সেই সঙ্গে মারণ ভাইরাসের দৈনিক সংক্রমণও আগের দিনের তুলনায় নিম্নমুখী। নতুন করে সংক্রমিত হয়েছেন ২১ জন। স্বস্তি দিয়েছে শনাক্তের হারও। নমুনা পরীক্ষায় শনাক্তের হার কমে দাঁড়িয়েছে শূন্য দশমিক ৩৭ শতাংশে। অ্যাকটিভ কেসের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪৪২ জনে।

গত কয়েকদিন ধরে রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ সামান্য হলেও ঊর্ধ্বমুখী হয়ে উঠেছিল। যার ফলে চিকি‍ৎসক মহলে উদ্বেগ বাড়ছিল। শনাক্তের হার বৃদ্ধিও অস্বস্তি বাড়িয়েছিল। কিন্তু শুক্র সন্ধ্যায় সামান্য হলেও স্বস্তি ফিরল। রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় রাজ্যজুড়ে ৫ হাজার ৭৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁরিয়েছে শূন্য দশমিক ৩৭ শতাংশে। নতুন করে ২১ জনের শরীরে মারণ ভাইরাসের নমুনা শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্ত হলেন ২১ লাখ ১৮ হাজার ৫৪৩ জন। নতুন করে কারও প্রাণহানি না হওয়ায় মৃতের সংখ্যা ২১ হাজার ৫২৯ জন-ই রয়েছে।’

দৈনিক সংক্রমণের পাশাপাশি অ্যাকটিভ কেসের সংখ্যাও স্বস্তি দিয়েছে। গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে জয়ী হয়েছেন ৬৭ জন। এ নিয়ে রাজ্যে করোনাকে জয় করলেন ২০ লাখ ৯৬ হাজার ১৭২ জন। সুস্থতার হার অবশ্য ৯৮ দশমিক ৯৬ শতাংশেই রয়েছে। অ্যাকটিভ কেসের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪৪২ জন।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

কলকাতায় গরম বেড়ে হবে ৩৭ ডিগ্রি, পশ্চিমাঞ্চলে তাপমাত্রা পৌঁছবে ৪১’র ঘরে

প্রথম দফার ভোটের দিন রাজ্যে থাকবেন মোদি-শাহ, বড় পরিকল্পনা বিজেপির

ভয় পেয়ে বিজেপি এজেন্সির চাপ দিচ্ছে, ভবানীপুরে কমিউনিটি বৈঠকে তোপ মমতার

শীতলকুচির নাম বদলে বিজেপি লিখল ‘শীতলকুচ’, তুলোধনা করল তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ