রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ-শনাক্তের হার এক ধাক্কায় অনেকটাই নিম্নমুখী

নতুন করে আক্রান্ত হয়েছেন মাত্র ২৫ জন। আর সংক্রমণ হার অর্থা‍ৎ পজিটিভিটি রেট কমে দাঁড়িয়েছে শূন্য দশমিক ২৭ শতাংশে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২৪ ঘন্টার ব্যবধানেই ফিরল স্বস্তি। রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ ও শনাক্তের হার এক ধাক্কায়  অনেকটাই কমল। নতুন করে আক্রান্ত হয়েছেন মাত্র ২৫ জন। আর সংক্রমণ হার অর্থা‍ৎ পজিটিভিটি রেট কমে দাঁড়িয়েছে শূন্য দশমিক ২৭ শতাংশে। দৈনিক সুস্থতার হার ও দৈনিক মৃত্যুর পরিসংখ্যানও স্বস্তি দিয়েছে। প্রাণঘাতী ভাইরাসের ছোবলে নতুন করে কারও মৃত্যু হয়নি।

দেশের বিভিন্ন রাজ্যে গত কয়েকদিন ধরেই করোনাভাইরাস চোখ রাঙিয়ে চলেছে। চতুর্থ ঢেউ আছড়ে পড়ার সতর্কবার্তা জারি করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তার মধ্যেই মঙ্গলবার রাজ্যের করোনাভাইরাস চিত্র কিছুটা উদ্বেগ বাড়িয়েছিল। নতুন করে সংক্রমিত হয়েছিলেন ৪৬ জন। সংক্রমণ হার পৌঁছে গিয়েছিল শূন্য দশমিক ৬৮ শতাংশে। কিন্তু বুধবার সন্ধ্যায় স্বাস্থ্য দফতরের করোনা বুলেটিন কিছুটা স্বস্তি বয়ে আনল। করোনা বুলেটিন অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় দৈনিক নমুনা পরীক্ষার সংখ্যা অনেকটাই বেড়েছে। একদিনে ৯ হাজার ৩০৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ২৭ শতাংশে। যার ফলে ২৫ জনের শরীরে মারণ ভাইরাসের নমুনা শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ১৮ হাজার ৬৭১ জন। নতুন করে কারও মৃত্যু হয়নি। ফলে করোনায় মৃতের সংখ্যা ২১ হাজার ২০৩ জনেই থমকে রয়েছে।’

স্বস্তি দিয়েছে সুস্থতার হারও। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারন ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৪৭ জন। এ নিয়ে রাজ্যে করোনা জয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লাখ ৯৭ হাজার ৭৩ জনে। দৈনিক আক্রান্তের তুলনায় সুস্থ হওয়া রোগীর সংখ্যা বেশী হওয়ায় অ্যাকটিভ কেস কমেছে। একদিনে অ্যাকটিভ কেস কমেছে ২২ টি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩৯৫ জনে। তার মধ্যে হাসপাতালে চিকি‍ৎসাধীন মাত্র সাতজন।’

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন