রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনার সংক্রমণ, একদিনে আক্রান্ত ২৬৩ জন

একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ২৬৩ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঙালির প্রাণের উ‍ৎসব দুর্গাপুজোর (Durga Pujo)  আগে অস্বস্তি বাড়াচ্ছে করোনাভাইরাসের (Coronavirus) সংক্রমণ। আগের দিনের তুলনায় গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসের দৈনিক সংক্রমণ (Daily Positive Case) ফের ঊর্ধ্বমুখী। একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ২৬৩ জন। দৈনিক সংক্রমণের পাশাপাশি শনাক্তের হারও (Positivity Rate) বেড়েছে। ফের তিন শতাংশের গণ্ডি ছাড়িয়েছে। দীর্ঘদিন বাদে দৈনিক সংক্রমণের তুলনায় দৈনিক সুস্থতার হার কম। তবে দৈনিক মৃত্যুর পরিসংখ্যান কিছুটা স্বস্তি দিয়েছে। করোনার বলি হয়েছেন একজন।  

শনিবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে (Covid Status) জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় ৮ হাজার ৩০৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৩ দশমিক ১৭ শতাংশে। নতুন করে ২৬৩ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্ত হলেন ২১ লাখ ৯ হাজার ৯০ জন। নতুন করে একজনের মৃত্যু হওয়ায় রাজ্যে এখনও পর্যন্ত করোনার বলি হলেন ২১ হাজার ৪৮২ জন।’

সবচেয়ে অস্বস্তির হল দীর্ঘদিন বাদে রাজ্যে দৈনিক আক্রান্তের তুলনায় দৈনিক সুস্থতার সংখ্যা কম। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়েছেন ২১৪ জন। এ নিয়ে রাজ্যে করোনা জয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ৮৫ হাজার ৬৪৯ জনে। সুস্থতার হার অবশ্য ৯৮ দশমিক ৮৯ শতাংশে রয়েছে। অ্যাকটিভ কেসের সংখ্যা আগের দিনের চেয়ে বেড়ে হয়েছে এক হাজার ৯৫৯ জন।’

‘এপাং ওপাং’ থেকে ‘হাম্বা’, রাজ্যের সব লাইব্রেরি থেকে সরছে মমতার বই, ঘোষণা গ্রন্থাগার মন্ত্রীর

বৃষ্টির বিকেলের আড্ডা জমাতে মেনুতে রাখুন রেস্তোরাঁ-স্টাইলের ৮ মুচমুচে স্ন্যাকস

বিরতি কাটিয়ে অভিনয়ে কামব্যাক ক্যাটরিনার, কোন ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে?

সুদানের এল-ওবেইদে ভয়াবহ ড্রোন হামলা! নিহত ২৩, আহত একাধিক

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দীপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

বাঙালি স্বাদে বিদেশি ছোঁয়া, বর্ষার দিনে বাড়িতে বানান ইলিশের পিৎজা

‘নন্দীগ্রামের মতো গুলি না চালিয়েও শিল্প আনা সম্ভব’, দাবি মুখ্যমন্ত্রীর

শাকিরা নন, ফুটবল বিশ্বকাপের উদ্বোধনে গায়িকার ‘বডি ডবল’ পারফর্ম করেছেন, বিতর্ক তুঙ্গে

‘বাংলাকে নতুন করে গড়তে সাহায্য করছেন প্রধানমন্ত্রী,’ দাবি শুভেন্দুর

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের ভাইপো প্রশান্ত

লালুর জন্মদিনে লউন্ডা নাচ, খুশি হয়ে শিল্পীকে নিজের হাতের হিরের বালা দিলেন রাবড়ি

নদিয়া সীমান্ত দিয়ে ১২ বাংলাদেশিকে পাঠানোর চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি