রাজ্যে করোনার ছোবলে ফের ঝরল প্রাণ, একদিনে আক্রান্ত ৪৩ জন

অস্বস্তি বাড়িয়ে শনাক্তের হারও আগের দিনের তুলনায় অনেকটা বেড়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২৪ ঘন্টাও স্থায়ী হল না স্বস্তি। ফের রাজ্যে করোনার ছোবলে মৃত্যুর ঘটনা ঘটল। সেই সঙ্গে দৈনিক সংক্রমণও ফের ঊর্ধ্বমুখী। এক ধাক্কায় দ্বিগুণের বেশি বেড়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা। নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৩ জন। অস্বস্তি বাড়িয়ে শনাক্তের হারও আগের দিনের তুলনায় অনেকটা বেড়েছে। তবে স্বস্তি দিয়ে কমেছে অ্যাকটিভ কেস।

শনিবার রাতে রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় নতুন করে ৫ হাজার ৮২৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৭৪ শতাংশে। নতুন করে ৪৩ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ লক্ষ ১৮ হাজার ১৮৬ জনে। প্রাণঘাতী ভাইরাসের ছোবলে আরও একজন মৃত্যুর কোলে ঢলে পড়ায় রাজ্যে করোনার বলি হলেন ২১ হাজার ৫৩০ জন।’

তবে দৈনিক সংক্রমণ ও মৃত্যু অস্বস্তি বাড়ালেও অ্যাকটিভ কেস স্বস্তি দিয়েছে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৫৪ জন। এ নিয়ে রাজ্যে এদিন সন্ধ্যা পর্যন্ত করোনাকে হারিয়ে জীবনযুদ্ধে জয়ী হলেন ২০ লাখ ৯৬ হাজার ২২৬ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৯৬ শতাংশই রয়েছে। অ্যাকটিভ কেসের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪৩০ জনে। তার মধ্যে হাসপাতালে চিকি‍ৎসাধীন মাত্র নয়জন।’

আফগানদের গুঁড়িয়ে দিয়ে তৃতীয় ম্যাচ ১২৭ রানে জিতলেন শ্রেয়সরা

সকাল থেকে রাত পর্যন্ত প্যাকেটের খাবারেই ভরসা? জানুন অজান্তেই শরীরের কতটা ক্ষতি করছেন

রান্নার মাঝেই হঠাৎ শেষ? কিভাবে আগাম জানবেন সিলিন্ডারে গ্যাসের পরিমাণ!

অভিষেকের ধ্বংসলীলা, আফগানদের ২২২ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

বিশ্বকর্মা পুজোয় ডুয়ার্সে ‘মহাকাল রূপী’ হাতির আরাধনায় মাতেন গ্রামবাসীরা

আফগানদের বিরুদ্ধে খুনে মেজাজে ব্যাটিং, ৩০ বলে শতরান করে বিশ্বরেকর্ড অভিষেকের

শিন্ডে গোষ্ঠীকে শিবসেনার প্রতীক বরাদ্দ নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন

ত্রাণ শিবিরে ২৫ জনের অস্বাভাবিক মৃত্যু নিয়ে মণিপুর সরকারকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

অপহরণের পর বন্দুক দেখিয়ে ২২ বছরের তরুণীকে গণধর্ষণ! নাম জড়াল প্রাক্তন বিজেপি বিধায়কের

‘প্রকৃত বিশ্বকর্মারা তৃণমূলকে বাংলা থেকে সরিয়ে দিয়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ কিনছেন ৬৪ শতাংশ ভারতীয়, সমীক্ষায় উদ্বেগজনক তথ্য

দুই ছেলের হাত ধরে বিয়ের মণ্ডপে ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, সমাজমাধ্যমে দিলেন ছবি

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর