টানা ২৪ দিন বাদে রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ পঞ্চাশের গণ্ডি ছাড়াল

নতুন করে সংক্রমিত হয়েছেন ৫৭ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: এক ধাক্কায় উদ্বেগ  রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ (Daily Coronavirus Cases) অনেকটাই ঊর্ধ্বমুখী। টানা ২৪ দিন বাদে করোনার দৈনিক সংক্রমণ পঞ্চাশের গণ্ডি ছাড়াল। নতুন করে সংক্রমিত হয়েছেন ৫৭ জন। দৈনিক সংক্রমণের পাশাপাশি পাল্লা দিয়ে ঊর্ধ্বমুখী শনাক্তের হারও (Positivity Rate)। গত ২৪ ঘন্টায় সংক্রমণ হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৭৪ শতাংশে। সেই সঙ্গে অ্যাকটিভ কেসের (Active Case) সংখ্যাও বেড়েছে। তবে সামান্য হলেও স্বস্তি দিয়েছে মৃত্যুর পরিসংখ্যান। মারণ ভাইরাসের ছোবলে নতুন করে কারও প্রাণহানি হয়নি।

বৃহস্পতিবার রাতে রাজ্যের স্বাস্থ্য দফতরের (Health Department) প্রকাশিত করোনা বুলেটিন (Corona Bulletin) অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার সংখ্যা আগের দিনের চেয়ে কমেছে। নতুন করে সাত হাজার ৭৫৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৭৪ শতাংশে। যার ফলে নতুন করে আরও ৫৭ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ১৯ হাজার ৫০১ জনে। মৃতের সংখ্যা অবশ্য ২১ হাজার ২০৪ জন-ই রয়েছে।’

দৈনিক সংক্রমণ ও শনাক্তের হারের পাশাপাশি উদ্বেগ বাড়াচ্ছে অ্যাকটিভ কেসের সংখ্যাও। স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন মাত্র ৩৯ জন। এ নিয়ে এখনও পর্যন্ত করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠলেন ১৯ লাখ ৯৭ হাজার ৯২২ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৯৩ শতাংশেই দাঁড়িয়ে। একদিন অ্যাকটিভ কেস বেড়েছে ১৮টি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৩৭৫ জন। হাসপাতালে চিকি‍ৎসাধীন ২৩ জন।’    

সকাল থেকে রাত পর্যন্ত প্যাকেটের খাবারেই ভরসা? জানুন অজান্তেই শরীরের কতটা ক্ষতি করছেন

রান্নার মাঝেই হঠাৎ শেষ? কিভাবে আগাম জানবেন সিলিন্ডারে গ্যাসের পরিমাণ!

অভিষেকের ধ্বংসলীলা, আফগানদের ২২২ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

বিশ্বকর্মা পুজোয় ডুয়ার্সে ‘মহাকাল রূপী’ হাতির আরাধনায় মাতেন গ্রামবাসীরা

আফগানদের বিরুদ্ধে খুনে মেজাজে ব্যাটিং, ৩০ বলে শতরান করে বিশ্বরেকর্ড অভিষেকের

শিন্ডে গোষ্ঠীকে শিবসেনার প্রতীক বরাদ্দ নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন

ত্রাণ শিবিরে ২৫ জনের অস্বাভাবিক মৃত্যু নিয়ে মণিপুর সরকারকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

দুই ছেলের হাত ধরে বিয়ের মণ্ডপে ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, সমাজমাধ্যমে দিলেন ছবি

অপহরণের পর বন্দুক দেখিয়ে ২২ বছরের তরুণীকে গণধর্ষণ! নাম জড়াল প্রাক্তন বিজেপি বিধায়কের

‘প্রকৃত বিশ্বকর্মারা তৃণমূলকে বাংলা থেকে সরিয়ে দিয়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ কিনছেন ৬৪ শতাংশ ভারতীয়, সমীক্ষায় উদ্বেগজনক তথ্য

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘এটা রুচিসম্মত নয়’, ‘মির্জাপুর’-এর নির্মাতাদের তিরস্কার দিল্লি হাইকোর্টের, কিন্তু কেন?