রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ ফের নিম্নমুখী, কমল শনাক্তের হার-ও

নতুন করে সংক্রমিত হয়েছেন ৯৮ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আলোর উ‍ৎসবের মুখে স্বস্তি দিচ্ছে রাজ্যের করোনা (Coronavirus) সংক্রমণ। গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ (Daily Positive Cases) ফের একশোর গণ্ডির নিচে নামল। নতুন করে সংক্রমিত হয়েছেন ৯৮ জন। দৈনিক সংক্রমণের (Daily Positive Case) পাশাপাশি স্বস্তি দিয়েছে শনাক্তের হারও (Positivity Rate)। আগের দিনের তুলনায় সংক্রমণ হার কমে দাঁড়িয়েছে এক দশমিক ৫৪ শতাংশে। পাশাপাশি কমেছে অ্যাকটিভ কেসের (Active Case) সংখ্যাও।

মঙ্গলবারই রাজ্যে করোনার দৈনিক সংক্রমণের রেখচিত্র আগের দিনের চেয়ে ঊর্ধ্বমুখী হয়ে উঠেছিল। ফের একশোর গণ্ডি ছাড়িয়েছিল। যদিও সংক্রমণ হার এক ধাক্কায় দুই শতাংশের নিচে নেমে এসেছিল। বুধবার রাতে সুখবর বয়ে আনল রাজ্য স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) করোনা বুলেটিন (Covid Status)। ওই করোনা বুলেটিন অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় নতুন করে ৬ হাজার ৩৮২টি নমুনা পরীক্ষা (Sample Test) করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে এক দশমিক ৫৪ শতাংশে। নতুন করে আরও ৯৮ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে মারণ ভাইরাসে আক্রান্ত হলেন ২১ লাখ ১৭ হাজার ৩০৪ জন। প্রাণঘাতী ভাইরাসের ছোবলে মৃত্যুমিছিলে সামিল হয়েছেন আরও একজন। এ নিয়ে করোনার বলি হলেন ২১ হাজার ৫২৫ জন।’

দৈনিক সংক্রমণ-শনাক্তের হারের পাশাপাশি স্বস্তি দিয়েছে দৈনিক সুস্থতার হারও। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় করোনাকে হারিয়ে জীবনযুদ্ধে জয়ী হয়েছেন ১০৩ জন। এ নিয়ে সুস্থ হয়েছেন ২০ লাখ ৯৪ হাজার ৩৭২ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৯২ শতাংশ। অ্যাকটিভ কেসের সংখ্যা কমে দাঁড়িয়েছে এক হাজার ৪০৭ জনে।’  

মহিলাদের পোশাকে তিন মাস হোটেলে ‘গা-ঢাকা’! পুরুলিয়ায় আটক ৪ বাংলাদেশি যুবক

নন্দীগ্রামের পর রেজিনগরেও মনোনয়ন প্রত্যাহার করে নিলেন মমতা তৃণমূলের প্রার্থী রবিউল

নন্দীগ্রামের পর রেজিনগরেও প্রার্থী হারালেন মমতা, মনোনয়ন প্রত্যাহার করলেন রবিউল

পুরুলিয়ায় ফের রহস্যমৃত্যু, ফাঁকা বাড়ি থেকে উদ্ধার ১৬ বছরের কিশোরীর দেহ

বিপজ্জনক রাস্তায় যাত্রীকে নামানোর দায়ে ৪ কোটি ডলার জরিমানা উবেরের

‘আমি ভাল নেই’, এশিয়ান গেমস থেকে বাদ পড়তেই কষ্টের কথা জানালেন নীরজ চোপড়া

‘উনি বড় মাপের নেত্রী’, মমতাকে ব্যঙ্গ দলবদলু সায়নী ঘোষের

‘অনলাইনে পেমেন্ট করবেন না’, অতিরিক্ত মাশুলের হাত থেকে বাঁচতে অনুরোধ ক্রেতাদের

তিরুপতি লাড্ডুর ঘি-তে পাম তেল! ইডির হাতে গ্রেফতার সুকৃতি ফুডসের প্রোমোটার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, শনি-রবিতে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ

ট্রাম্পের পদক্ষেপে ভারতের উপর ১০০ শতাংশ শুল্কের খাড়া

প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখাই কাল! প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করল দ্বিতীয় স্ত্রী

অপেক্ষার অবসান! খুলছে কবি সুভাষ মেট্রো, কবে থেকে মিলবে পরিষেবা?

গণেশ বিসর্জন সেরে ফেরার পথেই ভয়াবহ দুর্ঘটনা, একই পরিবারের ৪ জনের মৃত্যু