রাজ্যের ২ জেলায় হানা দিয়ে বিপুল পরিমাণে নকল গুড নাইট LV রিফিল আটক,গ্রেফতার একাধিক

Share:

নিজস্ব প্রতিনিধি: শীত বাড়লেই মশার উপদ্রব বাড়ে। সেই মশার হাত থেকে মুক্তি পেতে সকলে ঘরে দরজা-জানলা বন্ধ করে মশা তাড়াতে গুড নাইট(Good Knight) তেল ব্যবহার করে। কিন্তু মশা তাড়ানোর সেই তেলে ভেজাল। পতঙ্গ নাশক ব্যান্ড নির্মাতা গুড নাইট গোদরেজ কনসিউমার প্রোডাক্টস লিমিটেডের কর্তাদের সঙ্গে নিয়ে এই নকল মশার গুড নাইট রিফিলের প্রস্তুতকারকদের বিরুদ্ধে অভিযান চালাল পুলিশ। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক জায়গায় হানা দিয়ে এই নকল গুড নাইট এলভি রিফিল তৈরি ও বিক্রি বন্ধ করতে অভিযান চালায় পুলিশ। একাধিক গুদামে হানা দেওয়া হয় সেখান থেকে আটক করা হয়, জাল গুড নাইট তৈরীর এলভি রিফিল তার নানা উপাদান। উত্তর ২৪ পরগনা জেলাতে টিটাগরের আলি হায়দার রোডে এক রিফিল ইউনিট থেকে বিপুল সংখ্যায় উদ্ধার হয় এইসব জিনিসপত্র যার মধ্যে পাওয়া গেছে ২৫৪০ টি গুড নাইট প্লাস টু ইন প্যাক ৬ ভর্তি বোতল ১৮৬০ টি খালি বোতল , ৬২ ০০ নকল লেভেল, ৬৫০০ প্যাকিং বাক্স।

টিটাগড়ের এন এসপথের এক গুদামে হানা দিয়ে উদ্ধার হয়েছে এক ১৯৫০ খানা টুইন রিফিল প্যাক এর পাশাপাশি খোরদার নিরাষ্ট্র থেকে উদ্ধার হয়েছে ৫০০ খানা প্যাক। বেলঘড়িয়ার(Belgharia) আচার্য স্টোর থেকে উদ্ধার হয়েছে ৬৭ খানা টু ইন প্যাক ও পানিহাটির(Panihati) মা তারা ভান্ডার থেকে উদ্ধার হয়েছে ১৬৫ টন রিফিল্ড প্যাক সঙ্গে ওয়ান মেশিন কম্বো প্যাক। দক্ষিণ ২৪ পরগনা জেলার  মা বাসন্তী ভান্ডার কাকদ্বীপ স্টেশন রোড(Kakdwip Station Road) সংলগ্ন এলাকা থেকে ৫৬৯ খানা টুইন রিফিল প্যাক উদ্ধার হয়েছে। এর পাশাপাশি কাকদ্বীপ অঞ্চলের কালী মন্দির রোডের বাসন্তী স্টোর থেকে উদ্ধার হয়েছে ২৫৫ পিস লুজ প্যাক। এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতা এবং কপিরাইট আইন অনুযায়ী এফ আই আর দায়ের করা হয়েছে।

এই বিষয়ে সি এম ও অশ্বিনী মূর্তি গোদরেজ কনজিউমার প্রোডাক্টস লিমিটেড জানিয়েছেন গোটা দেশ জুড়ে জাল প্রোডাক্ট ছড়িয়ে পড়েছে। এই নিয়ে তারা দুশ্চিন্তায় রয়েছেন। এই ধরনের নকল মশার তেল স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এবং বিপদজনক। বাড়ির পতঙ্গ নাশক বিভাগের বাজারের এক নম্বর প্রোডাক্ট গুড নাইট তাকে নকল করে অধিক মুনাফা লাভের আশায় একটি বড়চক্র এই কাণ্ড ঘটাচ্ছে। ক্রেতাদের সতর্ক হওয়ার জন্য সংস্থার পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে। এই ধরনের ঘটনায় যারা যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি যাতে হয় তা সংস্থা দেখবে বলে প্রতিজ্ঞাবদ্ধ। এই ধরনের নকল গুডনাইট প্রোডাক্ট বিক্রির রুখতে ক্রেতাদের রশিদ সহ কেনাকাটা করার উপরে যোগ দেওয়া হয়েছে সংস্থার পক্ষ থেকে। এই ধরনের নকল গুড নাইট প্রোডাক্টের সন্ধান পেলে সরাসরি ১-৮০০২৬৬০০৭ নম্বরে ফোন করে তথ্য দেওয়ার জন্য সংস্থার পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে সাধারণ ক্রেতাদের কাছে।

ভাইয়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা? ভাইফোঁটায় বানান সুগার ফ্রি বাদামের বরফি

দুই পা হারিয়েও হার মানেননি সুদীপ, অদম্য লড়াইয়ে আজ স্বনির্ভর রানাঘাটের যুবক

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

‘সম্পূর্ণভাবে তাঁর সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন