শুধর যা বেটা, নহি তো…! কড়া বার্তা রাজ্য পুলিশের

পয়গম্বর বিতর্কে হাওড়ায় ছড়িয়ে পড়া অশান্তির জেরে এবার কড়া বার্তা দেওয়া হল রাজ্য পুলিশের তরফে। এই বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাওড়ার(Howrah) বুকে অশান্তির ঘটনায় এবার কড়া বার্তা দেওয়া হল রাজ্য পুলিশের(West Bengal State Police) তরফে। পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের অফিসিয়াল ফেসবুক(Facebook) পেজ থেকে একটি পোস্ট(Post) করে স্পষ্ট জানিয়ে দেওয়া হল। বলা হল, রাজ্যে কোনওভাবেই কোনও অশান্তির ঘটনা বরদাস্ত করা হবে না। রবিবার পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে তাঁদের ফেসবুক পেজে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, ‘রাস্তা অবরোধ, হিংসা ছড়ানো, সাধারণের সম্পত্তির ক্ষতি এবং বিদ্বেষ ছড়ানোর অভিযোগে ১০০ জনকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। কোনও অপরাধকে প্রশ্রয় দেওয়া হবে না। ভারতের সংবিধান এবং আইন রক্ষায় পশ্চিমবঙ্গ পুলিশ বদ্ধপরিকর। কোনও ধরনের অশান্তি ছড়াতে পারে এই রকম লেখা, ভিডিয়ো বা ছবি পোস্ট করা থেকে বিরত থাকতে হবে। কঠোরহাতে আইনি ব্যবস্থা নেওয়া হবে এসব ক্ষেত্রে। রাজ্যে শান্তি এবং সৌভ্রাতৃত্বের পরিবেশ বজায় রাখার জন্য সকলের থেকে সহযোগিতা চাইছে পশ্চিমবঙ্গ পুলিশ।’

পয়গম্বর বিতর্কে হাওড়ায় ছড়িয়ে পড়া অশান্তির জেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) নবান্ন থেকে বৃহস্পতিবারই অনুরোধ করেছিলেন আমজনতাকে হয়রানি করে যেন জাতীয় সড়কে কোনও অবরোধ বিক্ষোভ না করা হয়। সেদিন ৬ নম্বর জাতীয় সড়ক প্রায় ১১ ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয়েছিল। সেদিন পুলিশ অবরোধকারীদের জোর করে অবরোধ না তোলালেও পরেরদিন যখন আবার অবরোধ শুরু হয় তখন হস্তক্ষেপ করে পুলিশ। শুক্রবার সেই পুলিশি হস্তক্ষেপের পর থেকেই অগ্নিগর্ব হয়ে ওঠে পাঁচলা এলাকা। এরপরেই শনিবার রাতে সিদ্ধান্ত নেওয়া হয় যে আগামী ১৩ জুন পর্যন্ত গোটা হাওড়া জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হবে। এই পরিস্থিতিতে পুলিশের এই বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে বিশেষ বার্তা দিয়েছিলেন। তিনি শান্তি রক্ষার বার্তা দিয়ে লিখেছিলেন, ‘আগেও বলেছি, দু’দিন ধরে হাওড়ার জনজীবন স্তব্ধ করে হিংসাত্মক ঘটনা ঘটানো হচ্ছে। এর পিছনে কিছু রাজনৈতিক দল আছে। কিন্তু, এসব বরদাস্ত করা হবে না।’ রাজ্যের প্রধান বিরোধীদলের উপর ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছিলেন, ‘পাপ করল বিজেপি, কষ্ট করবে জনগণ?’ তাঁর নেতৃত্বে রাজ্যজুড়ে শান্তিশৃঙ্খলার পরিস্থিতি বজায় রাখার জন্য কাজ করছে পুলিশ। এবার সরাসরি পশ্চিমবঙ্গ পুলিশের তরফে শান্তি বজায় রাখার বার্তা দেওয়া হল। এরই সঙ্গে স্পষ্ট করে দেওয়া হয়েছে, কোনও বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করা হলে তা বরদাস্ত করা হবে না। এক্ষেত্রে কড়া পদক্ষেপ করবে পুলিশ।

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

৬৬ বছর ধরে বদলানো হয়নি রান্নার তেল, রেস্তোরাঁর আজব দাবিতে শোরগোল নেটমহলে

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন অল্লু, পরবর্তী শুনানি ৬ জুলাই

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার

তৃণমূল দখল করার পর অভিষেককে সাসপেন্ড করলেন ঋতব্রতরা

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

হরিশ্চন্দ্রপুর ঘোড়াগাড়ি ষ্ট্যান্ডে গজিয়ে ওঠা অবৈধ নির্মাণ ভাঙা শুরু প্রশাসনের

ইউনেস্কোর নাম ভাঙিয়ে টাকা আয়, দু’সপ্তাহের রক্ষাকবচ পেলেন সস্ত্রীক ইন্দ্রনীল সেন

বারাসত গভর্নমেন্ট কলেজের ভেতর থেকে উদ্ধার প্রচুর পরিমাণে কন্ডোম ও মদের বোতল