আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মিড- ডে মিলে বড়সড় বদল , ডিমের সঙ্গে এবার পড়ুয়াদের পাতে পড়বে ফলও

নিজস্ব প্রতিনিধিঃ বছরের শুরুতেই মিড- ডে মিলে  খাবারের হল বদল । এবার থেকে পড়ুয়াদের পুষ্টির জন্য মিড- ডে মিলে ডিমের সঙ্গে  ফল দিতে চলেছে স্কুল শিক্ষা দফতর । ‘ফ্লেক্সি ফান্ড’ -এ ৭৫৬২.৫৩ লক্ষ টাকা বরাদ্দ রয়েছে। আর  সেখান থেকেই স্কুল  পড়ুয়াদের জন্য পুষ্টিকর খাবারের ব্যবস্থা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । 

এই প্রসঙ্গে স্কুল শিক্ষা দফতরের তরফে জানান হয়েছে, আগে সমস্ত সরকারি স্কুলের পড়ুয়াদের জন্য  মিড- ডে মিলে দুটি করে ডিম দেওয়া হত । কিন্তু এবার থেকে পুষ্টির ঘাটতি যাতে না হয় তাই ফল দেওয়ার হবে খাবারে । এখন রাজ্যের ৮৫ লক্ষ ৯৩ হাজার ৭৮৩ জন পড়ুয়া মিড মিলের খাবার খেয়ে থাকে  তাদের ফল দেওয়ার মাথা পিছু প্রতিটি পড়ুয়ার জন্য খরচ হবে আট টাকা । একথায় বলা যায়, পড়ুয়াদের  খাবারের ওপর বিশেষ নজর দিতে চলেছে রাজ্যের শিক্ষা দফতর  । 

উল্লেখ্য, মিড ডে মিলের বরাদ্দ প্রাথমিকে ৭৪ পয়সা এবং উচ্চ প্রাথমিকে এক টাকা ১২ পয়সা বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার  । আর তাতেই প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের মাথাপিছু মিড-ডে মিলের বরাদ্দ হয়েছে ৬ টাকা ১৯ পয়সা এরমধ্যে তিন টাকা ৭১ পয়সা দেবে কেন্দ্র । এই আবহে এবার মিড -ডে মিলের খাবারে   ডিমের সঙ্গে যুক্ত হল ফল । 

Published by:

Share Link:

More Releted News:

ছাদজুড়ে ফাটল, ভেঙে পড়ছে চাঙড়! বিপদের মুখে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়

হাতির হানায় মৃত্যু জলপাইগুড়ির যুবকের, শুঁড়ে তুলে আছাড় মারতেই ভবলীলা সাঙ্গ

মন্দির গড়তে গিয়ে স্কুলের দেওয়ালে ধরল ফাটল, বড়সড় ধসের আশঙ্কা গঙ্গারামপুরে

শূন্যের গেরো কি কাটবে?‌ আলিমুদ্দিনে চলছে জোরদার হিসেবনিকেশ, সমীক্ষা মানতে নারাজ

‘বুথফেরত সমীক্ষা নিয়ে উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই’, বিজেপি কর্মীদের সতর্ক করলেন তথাগত

ISC-তে প্রথম হয়েছেন বাংলার মেয়ে অনুষ্কা, প্রাপ্ত নম্বর ৪০০

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ