সুখবর, রাজ্যে করোনায় ২৪ ঘন্টায় আক্রান্ত মাত্র ১১ জন

নতুন করে কেউ প্রাণ হারাননি। অ্যাকটিভ কেসের সংখ্যাও আড়াইশোর গণ্ডির নিচে নেমেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই রাজ্যে করোনার থাবা ক্রমশ ছোট হয়ে আসছে। গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী ভাইরাসে নতুন করে সংক্রমিত হয়েছেন মাত্র ১১ জন। নমুনা পরীক্ষায় শনাক্তের হার আগের দিনের তুলনায় কমে দাঁড়িয়েছে শূন্য দশমিক ৩২ শতাংশে। নতুন করে কেউ প্রাণ হারাননি। অ্যাকটিভ কেসের সংখ্যাও আড়াইশোর গণ্ডির নিচে নেমেছে।

গত কয়েকদিন ধরেই রাজ্যে নিম্নমুখী করোনার সংক্রমণ। গতকাল রবিবার একদিনে নতুন করে সংক্রমিত হয়েছিলেন ১৮ জন। সংক্রমণ হার দাঁড়িয়েছিল শূন্য দশমিক ৩৫ শতাংশে। সোমবার রাতে রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত দৈনিক করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে তিন হাজার ৪৯০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৩২ শতাংশে। যার ফলে নতুন করে আরও ১১ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হলেন ২১ লাখ ১৮ হাজার ৩৫০ জন। নতুন করে কারও মৃত্যু না হওয়ায় করোনার মৃত্যুমিছিল ২১ হাজার ৫৩১ জনেই আটকে রয়েছে।’

করোনার দৈনিক সংক্রমণ ও শনাক্তের হার যেমন স্বস্তি দিয়েছে, তেমনই অ্যাকটিভ কেসের সংখ্যাও আশার আলো দেখাচ্ছে। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় করোনার সঙ্গে লড়াইয়ে জয়ী হয়েছেন ২৫ জন। এ নিয়ে রাজ্যে এদিন সন্ধে পর্যন্ত মারণ ভাইরাসকে হারিয়ে জয়ী হলেন ২০ লাখ ৯৬ হাজার ৫৭৩ জন। সুস্থতার হার অবশ্য ৯৮ দশমিক ৯৭ শতাংশই রয়েছে। অ্যাকটিভ কেসের সংখ্যা কমে হয়েছে ২৪৬। তবে হাসপাতালে ভর্তি থাকা রোগীর সংখ্যা বেড়েছে।’

পরীক্ষায় ChatGPT ব্যবহার করে ধরা পড়ার পরই IIT বম্বের পড়ুয়ার রহস্যমৃত্যু, হস্টেলে উদ্ধার দেহ

রান্না করা নিয়ে ঝগড়া! স্ত্রীকে গুলি করে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

ভারতের উপর ১০০% শুল্কের ছাড়পত্র, রাশিয়া নিষেধাজ্ঞা বিলে সই ট্রাম্পের

দেশভাগের যন্ত্রণার সাক্ষী নদিয়ার রায়চৌধুরী পরিবারের দুর্গাপুজো

বাসি জিনিস পুজোয় নিষিদ্ধ! কিন্তু পুরনো হলেও এই ৫টি জিনিস সমান পবিত্র

ডায়াবেটিসে কুমড়ো খাওয়া কি ক্ষতিকর? অজান্তেই ভুল করছেন না তো!

শনির উল্টো চাল! ১১ ডিসেম্বর পর্যন্ত খুব সাবধানে থাকতে হবে ৩ রাশির জাতকদের

মঙ্গল গোচর ২০২৬: কারা লাভবান হবেন, সর্বনাশ ঘটবে কাদের?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে