রাজ্যের বিরোধী দলনেতা হলেন শোভনদেব চট্টোপাধ্যায়, চিফ হুইপের দায়িত্বে ফিরহাদ

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের বিরোধী দলনেতা হলেন বর্ষিয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের রাজ্য বিধানসভায় ডেপুটি লিডার হলেন ২ মহিলা বিজয়ী বিধায়ক অসীমা পাত্র ও নয়না বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় তৃণমূলের চিফ হুইপের দায়িত্ব পালন করবেন ফিরহাদ হাকিম(Firhad Hakim)।রাজ্যে ক্ষমতার পরিবর্তন হওয়ার পর পশ্চিমবঙ্গ বিধানসভায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিরোধী দলনেতার দায়িত্ব দেওয়া হল শোভনদেব চট্টোপাধ্যায়কে(Sovandeb Chatatpadhay)। একইসঙ্গে দুই ডেপুটি লিডারের নামও ঘোষণা করেছে ঘাসফুল শিবির। বিধানসভায় তৃণমূল পরিষদীয় দলের মুখ্য সচেতকের দায়িত্ব দেওয়া হয়েছে ফিরহাদ হাকিমকে।

তৃণমূলের বিধায়ক শোভনদের চট্টোপাধ্যায় একজন বর্ষিয়ান নেতা। গত ২o২১ সালে ভবানীপুর কেন্দ্র থেকে প্রথম তাঁকে টিকিট দিয়েছিল তৃণমূল কংগ্রেস। তিনি বিজয়ী হয়েছিলেন ভবানীপুর বিধানসভা কেন্দ্র পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee) ছেড়ে দিয়েছিলেন তিনি। এরপর উপনির্বাচনে উত্তর ২৪ পরগনা জেলার খড়দহ থেকে জিতেছিলেন তিনি। মমতার মন্ত্রিসভায় কৃষি, বিদ্যুৎ দফতরের দায়িত্ব সামলেছেন তিনি ।২০২৬ এর বিধানসভা নির্বাচনে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে লড়ে জিতেছেন তিনি। ২০২৬-এ নির্বাচনে গত মন্ত্রিসভার অনেক সদস্যর পরাজয় ঘটেছে। তবে শোভনদেব চট্টোপাধ্যায় এবং ফিরহাদ হাকিম নিজে নিজে কেন্দ্র থেকে জিতেছেন ।তাই দুই নেতাকে বিধানসভায় বিশেষ দায়িত্ব দিল তৃণমূল কংগ্রেস।

২০২৬-এ বিধানসভা নির্বাচনে কলকাতা বন্দর বিধানসভা থেকে লড়াই করে জিতেছেন ফিরহাদ। শোভনদেব চট্টোপাধ্যায় ও ফিরহাদ হাকিমের পাশাপাশি আরও ২ মহিলা বিধায়ক বিধানসভায় বিরোধীদলের পক্ষ থেকে বিশেষ দায়িত্ব পেয়েছেন। হুগলি জেলার ধনেখালি কেন্দ্রের বিজয়ী প্রার্থী অসীমা পাত্র এবং কলকাতার চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রের জয়ী প্রার্থী নয়না বন্দোপাধ্যায়কে তৃণমূল পরিষদীয় দলের উপ নেতা করা হয়েছে। ২০২৬ এর বিধানসভা নির্বাচনে বিজেপি, তৃণমূল ছাড়া ২৯৩ টি আসনের মধ্যে কংগ্রেস দুটি, সিপিএম একটি, আইএসএফ একটি এবং আম জনতা উন্নয়ন পার্টি দুটি আসনে জয়ী হয়েছেন। কমিশনের পরিসংখ্যান অনুযায়ী , ২০২৬ সালে বিধানসভা নির্বাচনে বিজেপি পেয়েছে ৪৫.৮৪ শতাংশ। তৃণমূলের প্রাপ্ত ভোটের হার ৪০.৮০ শতাংশ ।কংগ্রেস পেয়েছে ২.৯৭ শতাংশ । সিপিএম ভোট পেয়েছে গড়ে ৪.৪৫ শতাংশ। নোটাতে ভোট পড়েছে ০.৭৯ শতাংশ। অন্যান্যরা ভোট পেয়েছেন ৪.২৬ শতাংশ।

 

আজকের রাশিফল: শনির সুদৃষ্টিতে কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন বসের, দূরে ভ্রমণের সুযোগ আসবে…

মেরিনো ম্যাজিকে বেলজিয়ামের মন ভেঙে ১৬ বছর বাদে সেমিফাইনালে স্পেন

শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে সঞ্জু IN, ঈশান কিশন OUT

উজবেকিস্তানে সহপাঠীর হাতে খুন হওয়া কেরলের মেডিকেল ছাত্রীকে ধর্ম বদলের চাপ দেওয়া হয়েছিল

‘আলোচনা চালাতে আপত্তি নেই, তবে যুদ্ধবিরতি শেষ’, ইরানকে ফের বার্তা ট্রাম্পের

দুই প্রধানমন্ত্রীর গপ্পো, একজন বাজালেন স্যাক্সোফোন, একজন গাইলেন গলা ছেড়ে

টানা ১৬ ঘন্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! ঘুরপথে চলবে গাড়ি

‘আয়ুষ্মান ভারত না থাকলে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘উন্নয়ন চাইলে রেজিনগরেও বিজেপিকে জেতান,’ হুমায়ুনের খাসতালুকে দাঁড়িয়ে বার্তা শুভেন্দুর

‘জেলে নয়, টুঙ্গিপাড়ায় পৈতৃক ভিটেয় ‘বন্দি’ রাখতে হবে’, তারেক সরকারকে শর্ত হাসিনার

‘হাত খুলে কাজ করবে পুলিশ,’ মুর্শিদাবাদে বললেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা বিজেপির, বাঁকিপুরে মনোনয়ন প্রত্যাহার করলেন দলীয় প্রার্থী

ইডির ফ্রিজ করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে কলকাতা হাইকোর্টে কালীঘাট তৃণমূল

স্বাস্থ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটের ২৪ ঘণ্টার মধ্যেই বারাসাত হাসপাতালের ১২ কর্মীকে শোকজ