চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শুভেন্দুকে নিয়ে কী বললেন তৃণমূল প্রার্থী পবিত্র কর! কার দখলে নন্দীগ্রাম?

নিজস্ব প্রতিনিধি,নন্দীগ্রাম : আসন্ন বিধানসভা নির্বাচনে অন্যতম কেন্দ্র ভবানীপুর। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ছেন তাঁরই একসময়ের সঙ্গী শুভেন্দু অধিকারী। আসন্ন বিধানসভা নির্বাচনে ২টি আসন থেকে লড়াই করছেন শুভেন্দু।  নন্দীগ্রামেও লড়ছেন তিনি। এই আসনে আবার তৃণমূল প্রার্থী করেছে শুভেন্দু অধিকারীর ‘বন্ধু’ পবিত্র করকে। গত মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে প্রত্যাবর্তন হয়েছে তাঁর। তারপরেই শুভেন্দুর বিরুদ্ধে তাঁকে দাঁড় করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়টিকে বেশি পাত্তা দিচ্ছেন না তৃণমূল প্রার্থী পবিত্র কর।

তিনি বলেছেন, বিপক্ষ নিয়ে ভাবিত নন। বিপক্ষে কে লড়বেন তা জানার প্রয়োজন নেই। মানুষজন যেভাবে তাঁকে ভালোবাসে, তাতে তিনিই জিতবেন। শুভেন্দু অধিকারী সর্বভারতীয় রাজনীতি করেন, রাজ্য রাজনীতি করেন। কিন্তু তিনি নন্দীগ্রামের রাজনীতি করি। কয়েকদিন আগেও একই দলে ছিলেন শুভেন্দু অধিকারী ও পবিত্র কর। কয়েকদিনের মধ্যেই ছবিটা বদলে গিয়েছে। একসময়ের সঙ্গী আজ প্রতিদ্বন্দী। নন্দীগ্রামের আরও এক তৃণমূল নেতা জানিয়েছেন, পবিত্র করের তৃণমূলে আসা বাড়তি পাওনা। তাঁর কর্মীবলকে স্বাগত।

নন্দীগ্রাম ২ ব্লকে বিজেপি এগিয়ে রয়েছে। সেই ব্লকের বাসিন্দায় এই পবিত্র কর। তমলুক সাংগঠনিক জেলা বিজেপির অন্যতম পদাধিকারীও তিনি। এলাকাতে তাঁর যথেষ্ট পরিচিতি রয়েছে। সূত্রের খবর, কয়েকদিন আগেই আইপ্যাক এর সঙ্গে তার গোপন বৈঠক হয়েছিল। শুভেন্দু অধিকারী ও তার এই অনুগামী নেতার সঙ্গে বৈঠক করেছিলেন। সেই বৈঠক ফলপ্রসূ হয়নি প্রমাণিত হয়েছে। এখন ‘বন্ধু’ র বিরুদ্ধেই লড়তে হবে। আগে তৃণমূলেই ছিলেন এই পবিত্র কর। পরে ২০২১ সালে শুভেন্দু অধিকারীর হাত ধরেই বিজেপিতে পদার্পণ। অবশেষে বিজেপিতে মোহভঙ্গ হয়ে ফিরেছেন নিজের ঘরেই। হিন্দুভোট একত্রিত করে গত বিধানসভায় শুভেন্দুকে জিতিয়ে দেওয়ার অন্যতম মাস্টারমাইন্ড ছিলেন এই পবিত্র কর। এবার ছবিটা কী হয় সেটাই দেখার। 

Published by:

Share Link:

More Releted News:

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

‘এবারে সরকার গড়তে না পারলে আর কোনও দিনই পারব না’,তমলুকে মন্তব্য হিমন্ত’র

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

ভোট চাইতে শেক্সপিয়র সরণির বহুতলের বাসিন্দাদের দুয়ারে হাজির মমতা

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ