Loading live market data...
Loading active stocks...
Connecting...

গলায় ফাঁস লাগিয়ে স্ত্রীকে খুন, ৫ বছর পর অভিযুক্ত স্বামীকে আমৃত্যু কারাদণ্ড দিল আদালত

আজ থেকে ১৩ বছর আগে বাঁকুড়ার মেজিয়া থানার মুকুন্দপুর গ্রামের বাসিন্দা বৈশাখী বাউরীর সঙ্গে বিয়ে হয় বেলিয়াতোড় থানার রামকানালী গ্রামের বাসিন্দা আনন্দ বাউরীর

Share:

নিজস্ব প্রতিনিধি: স্ত্রীর গলায় নাইলনের দড়ি পেঁচিয়ে খুন, অভিযুক্ত স্বামীকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিল আদালত। ঘটনাটি ঘটেছে, ২০২০ সালের ২৪ মে বাঁকুড়ার বেলিয়াতোড় থানার রামকানালী গ্রামে। যেখানে নিজের বাড়িতেই স্ত্রী বৈশাখী বাউরীর গলায় ফাঁস লাগিয়ে তাঁকে খুন করেন স্বামী আনন্দ বাউরী। এরপরেই স্বামীকে গ্রেফতার করা হয়। অবশেষে ৫ বছর আইনী লড়াইয়ের পর অভিযুক্ত আনন্দ বাউরীকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ড দিল বাঁকুড়া জেলা আদালত। আদালত সূত্রে জানা গিয়েছে যে, আজ থেকে ১৩ বছর আগে বাঁকুড়ার মেজিয়া থানার মুকুন্দপুর গ্রামের বাসিন্দা বৈশাখী বাউরীর সঙ্গে বিয়ে হয় বেলিয়াতোড় থানার রামকানালী গ্রামের বাসিন্দা আনন্দ বাউরীর।

এরপর তাঁদের একটি পুত্রসন্তানের জন্ম হয়। এরপর একটি কন্যাসন্তানের জন্ম হয়। পরিবারের দাবি, বিয়ের পর থেকেই দম্পতির মধ্যে দাম্পত্য কলহ লেগেই থাকত। মাঝেমধ্যেই আনন্দ বাউরী মদ্যপ অবস্থায় স্ত্রী বৈশাখীর উপর চড়াও হয়ে মারধর করত। বিষয়টি নিয়ে একাধিকবার দুই পরিবার আলোচনায় বসেছিলেন। এবং তা মিটিয়েও নেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও বৈশাখীর উপর অত্যাচার কমাননি আনন্দ বাউরি। এরপর ২০২০ সালের ২৪ মে রাতে বৈশাখীর বাপের বাড়ির লোকজন জানতে পারে বৈশাখী অসুস্থ। তাঁকে বেলিয়াতোড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে গিয়ে বৈশাখীর বাপেরবাড়ির লোকজন জানতে পারেন বৈশাখীর মৃত্যু হয়েছে।

এরপরই বৈশাখীকে খুন করার অভিযোগ তুলে বেলিয়াতোড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বৈশাখীর ভাই আস্তিক বাউরী। পরে আনন্দকে গ্রেফতার করে বেলিয়াতোড় থানার পুলিশ। তারপর থেকে ওই ঘটনার মামলা চলছিল বাঁকুড়া জেলা আদালতে। বিভিন্ন তথ্য প্রমাণ ও সাক্ষ্য গ্রহণের পর গতকাল আদালত বৈশাখী বাউরীকে গলায় ফাঁস দিয়ে খুনের ঘটনায় স্বামী আনন্দ বাউরীকে দোষী সাব্যস্ত করে। এবং আনন্দ বাউরীকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। একইসঙ্গে আনন্দ বাউরীকে দশ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাস কারাদন্ডের নির্দেশ দিয়েছে বাঁকুড়া জেলা আদালত।

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রিয় খাবার পান্তা ভাত, ভাজা ইলিশ

‘পুণের FTII-এর মতো থিয়েটার প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠবে বাংলায়’, ঘোষণা অমিত শাহ-র

‘১৫ বছর টলিউডে কোনও রাজনীতি ছিল না’, বাংলায় পালাবদল হতেই বিস্ফোরক রচনা

বারাসতে দুষ্কৃতীদের দখল নেওয়া তৃণমূলের অফিস ফিরিয়ে দিল বিজেপি

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান , দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শিক্ষাগত যোগ্যতা কী, জানেন?

‘ভয় আউট, ভরসা ইন’, মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পর বড় বার্তা শুভেন্দুর

অজয় মুখোপাধ্যায়ের পর দ্বিতীয় মুখ্যমন্ত্রী পেল পূর্ব মেদিনীপুর, শপথের পথে শুভেন্দু

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

‘সোনার বাংলায় অনুপ্রবেশকারীদের ঠাঁই নেই’, শুভেন্দুকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে বললেন অমিত শাহ

মাধ্যমিকে আশানুরূপ ফল না হওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা মাধ্যমিক পরীক্ষার্থীর

জলজীবন মিশনের বকেয়া মিলতে চলেছে, কেন্দ্র ২৭০০ কোটি টাকা দিচ্ছে রাজ্যকে