২১ দিন পর ছেলের উচ্চমাধ্যমিকের পরীক্ষা, তাঁর আগেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির ঘর

বহুবার সরকারি ঘরের আবেদন করলেও মেলেনি ঘর। কুঁড়ে ঘরেই থাকতে হচ্ছিল। বর্ষার টানা বৃষ্টিতে সেই ঘরই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল।

Share:

নিজস্ব প্রতিনিধি: বহুবার সরকারি ঘরের আবেদন করলেও মেলেনি ঘর। কুঁড়ে ঘরেই থাকতে হচ্ছিল। বর্ষার টানা বৃষ্টিতে সেই ঘরই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। ঘরের ভিতর থাকা সরকারি নথিপত্র, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর বইখাতা, ঘরে থাকা সমস্ত আসবাবপত্রও মাটির নিচে চাপা পড়ে গেল। ঘটনাটি ঘটেছে, হাসনাবাদের রামেশ্বরপুর বরুনহাট পঞ্চায়েতের দিঘীরপাড় এলাকায়। সেখানকার বাসিন্দা হজরত মোল্লা। তিনি শারীরিকভাবে অসুস্থ। তাঁর স্ত্রী লোকের বাড়িতে পরিচারিকার কাজ করে সংসার চালায়। তাঁদের একমাত্র ছেলে পড়াশুনো করে, আর ২১ দিন পরে উচ্চ মাধ্যমিক (ফাস্ট সেমিস্টার) পরীক্ষা দেবে। তার আগেই বৃষ্টিতে তাঁদের বসতি ভেঙে পড়ল।

মাটির দেওয়াল ত্রিপলের চাল দেওয়া বাড়িতে কোনভাবে বসবাস করেন। পাকা বাড়ি তৈরি করার মতন সামর্থ্য নেই পরিবারের। বহুদিন ধরেই বাড়িটি জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। আবাস যোজনায় পাকা বাড়ির জন্যে আবেদন করলেও মেলেনি। বাড়ির অবস্থা খুবই খারাপ ছিল তাঁদের। টানা কয়েকদিনের বৃষ্টিতে সেই মাটির ঘর ভেঙে পড়ল তাঁদের। স্বাভাবিকভাবেই ঘরবসতি হারিয়ে ভেঙে পড়েছেন হজরত বাবু।

তাঁর কথায়, ‘আমি এলাকার পঞ্চায়েত সদস্যকে বিষয়টি জানিয়ে ছিলাম, তাঁর হাতে পায়ে ধরে একটি পাকা বাড়ির ব্যবস্থা করে দেওয়ার জন্যে অনুরোধ করেছিলাম। আমাদের কোনও গুরুত্ব দেয়নি। আজ সকালে যখন বাইরে বেরোই আমরা। তখনই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে আমাদের বাড়ি। কোনমতে আমরা বেঁচে গিয়েছি।  আমরা এখন কোথায় থাকব জানিনা। দুদিন পর আমার ছেলের উচ্চমাধ্যমিকের পরীক্ষা। আমরা খুবি গরীব মানুষ। অনেকবার আমরা পঞ্চায়েতকে বাড়ি দেওয়ার জন্যে অনুরোধ করেছি। কিন্তু কেউ আমাদের কথা শোনেনি। আমরা ঘর থেকেও কিছু বের করার সুযোগ পাইনি। ছেলেকে বইখাতা কিনে দিয়েছিলাম। সেগুলিও মাটির নিচে চাপা পড়ে গিয়েছে। আমরা বাড়ি ভাঙার খবর জানিয়েছি প্রশাসনকে। কিন্তু এখনও কেউ আসেনি।’ যদিও এই বিষয়ে স্থানীয় রামেশ্বরপুর বরুনহাট পঞ্চায়েতের প্রধান কালাম গাজি সাহায্যের আশ্বাস দিয়েছেন ।

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

মিরাক্কেল! নেপালে বিধ্বংসী বন্যার এক সপ্তাহ পর জীবিত অবস্থায় উদ্ধার ৯১ বছরের বৃদ্ধা

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?

‘আপাতত কোনও বড় পদক্ষেপ নয়’, শ্রীলেখা মিত্রকে আপাতত রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট

২০ ‘বিদ্রোহী’ সাংসদকে জবাবের জন্য ২১ দিন সময় দিলেন স্পিকার ওম বিড়লা

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

নেপাল বিপর্যয়ের ৮দিন পরেও নিখোঁজ মুকুলের পুত্রবধূ, DNA নমুনা পাঠানো হল হাসপাতালে

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

প্রবল বৃষ্টিতে ফরাক্কায় রেললাইনে ধস, দার্জিলিং মেল সহ আটকে বহু দূরপাল্লার ট্রেন

ভারী বৃষ্টিতে ভেঙে পড়ল মাটির বাড়ি, ঘুমন্ত অবস্থায় মর্মান্তিক মৃত্যু দুই শিশুর

জন্মাষ্টমী উপলক্ষে সেজে উঠেছে মায়াপুর ইসকন মন্দির, জানেন কি কি আয়োজন হয়েছে?

মন্দিরে শিবমূর্তিকে জড়িয়ে ধরার চেষ্টা ১২ ফুটের কিং কোবরার! হতবাক স্থানীরা, তারপর…