কুসংস্কারের জেরে নগ্ন হয়ে স্বামী ও মেয়েকে প্রাণনাশের চেষ্টা মহিলার!

পরিবারের উপর অশুভ শক্তির ছায়া পড়েছে। নিছক কুসংস্কারের বশে ভয়ানক পরিনতি হল হুগলির পাণ্ডুয়ার এক পরিবারে। নিজের স্বামী ও মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে

Share:

নিজস্ব প্রতিনিধি, হুগলি: পরিবারের উপর অশুভ শক্তির ছায়া পড়েছে। নিছক কুসংস্কারের বশে ভয়ানক পরিনতি হল হুগলির পাণ্ডুয়ার এক পরিবারে। নিজের স্বামী ও মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে একাধিক কোপ দিলেন মহিলা। পুলিশ রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় দুজনকে উদ্ধার করেছে, এমনকি ওই মহিলাকেও আহত ও নগ্ন অবস্থায় উদ্ধার করা হয়েছে। তিনজনই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

হুগলির পাণ্ডুয়ার ইটাচুনার বাসিন্দা অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক সুবিকাশ ঘোষ স্ত্রী ও মেয়ের সঙ্গে থাকেন। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই সুবিকাশবাবুর ঘর থেকে চিৎকার চেচামেচির আওয়াজ পাচ্ছিলেন প্রতিবেশীরা। কিন্তু খোঁজ নিতে গেলেও দরজা খোলা হয়নি। এরপর রাত সাড়ে এগারোটা নাগাদ এলাকাবাসীরা টের পান তীব্র আর্তনাদ শুনতে পান ওই বাড়ি থেকে। এরপরই পাণ্ডুয়া থানায় খবর দেন তাঁরা।

পুলিশ এসে দরজা ভেঙে ঘরে ঢোকে। কিন্তু ওই ঘরের দৃশ্য দেখে সকলেই চমকে যান। ঘরের ভিতর রক্তে ভেসে যাচ্ছে, আর তার উপরেই তন্দ্রা ঘোষ সম্পুর্ণ নগ্ন অবস্থায় মেয়ে তন্দ্রাকে ধারালো অস্ত্র দিয়ে পরপর কোপ মারছেন। মেয়ে সুলগ্নাও সম্পূর্ণ নগ্ন অবস্থায় ছিলেন। পাশাই রক্তাক্ত অবস্থায় পড়ে সুবিকাশবাবু। পুলিশ কোনও রকমে ওই মহিলাকে নিরস্ত্র করে সকলকে ইমামবাড়া হাসপাতালে নিয়ে যায়।

জানা যাচ্ছে, ৫ বছর আগে হিন্দু ধর্ম ছেড়ে থেকে খ্রিষ্টান ধর্ম গ্রহণ করেন ওই পরিবার। দিনভর প্রার্থনা নিয়েই ব্যস্ত থাকতেন তন্দ্রাদেবী। অশুভ শক্তির প্রভাব কাটাতে নানারকম ধর্মীয় চর্চাও করতেন। পুলিশের প্রাথমিকভাবে জানতে পেরেছে, পরিবারের উপর অশুভ শক্তির ছায়া পড়েছে এই সন্দেহেই এমন কাণ্ড ঘটিয়েছেন তন্দ্রা ঘোষ। তবে পুলিশ আরও তদন্ত করে প্রকৃত কারণ জানার চেষ্টা করছে।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6