ফের বাজি কারখানায় বিস্ফোরণ, ঝলসে গেল মহিলার দেহ, হাসপাতালে ভর্তি ৩

Share:

নিজস্ব প্রতিনিধিঃ- রাজ্যে ফের বাজি কারখানায় বিস্ফোরণ। বিস্ফোরণের জেরে ঝলসে গেল এক মহিলার দেহ। হাসপাতালে ভর্তি করা হয়েছে তিন জনকে। শনিবার দুপুরে এই ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার চম্পাহাটির হাড়ালে এলাকার সরদার পাড়ায় বাজি কারখানায়। খবর পেয়েই ঘটনাস্থলে আসেন পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, শনিবার দুপুরে হঠাৎ-ই বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। শব্দ পেয়ে স্থানীয়রা ছুটে এসে দেখেন হাড়ালে এলাকার বাজি কারখানা বিস্ফোরণের জেরে উড়ে গেছে বাড়ির চাল।নিহত মহিলার নাম শঙ্করী হালদার । জানা গিয়েছে, বাড়ির মধ্যে থাকা গৃহকর্তা পিন্টু মণ্ডল,সহ শুভঙ্করী সর্দার ও ভক্তি সর্দার অগ্নিদগ্ধ হন। আহতদের উদ্ধার করে বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

এরপর আগুন নেভাতে চেষ্টা করেন স্থানীয়রা। ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে আসেন বারুইপুর থানার পুলিশ। স্থানীয়দের দাবি, বাড়িতে মজুত থাকত বাজি। এর জেরেই বিস্ফোরণ বলে পুলিশের প্রাথমিক অনুমান। এর বিস্ফোরণের জন্য বাড়ির সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে। আদতে কি বাজি থেকে বিস্ফোরণ ? নাকি গ্যাস সিলিন্ডার ফেটে এই ঘটনা ঘটেছে ?এই নিয়ে তদন্তে শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। 

প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বারুইপুরের চম্পাহাটিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। বোমা বাঁধার সময় আচমকা বিস্ফোরণ হয় বলে জানা গিয়েছিল। এর জেরে দুই জনের মৃত্যু হয়। সেই ঘটনায় বছর না ঘুরতেই ফের চম্পাহাটিতে ঘটল বিস্ফোরণ। 

মা দুর্গার পুজোতেই ব্রাত্য উমারা, জানেন কোন রাজবাড়িতে রয়েছে এমন অদ্ভুত রীতি?

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

চিনি ছাড়া বাড়িতে বানিয়ে ফেলুন চিঁড়ের লাড্ডু, খেলেই ম্যাজিক বুঝতে পারবেন

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

ডায়াবেটিস রয়েছে? নিশ্চিন্ত মনে খেতে পারেন চার ধরনের রুটি

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

পুজোয় স্টল তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা, অশান্তিতে জড়াল সিপিএম ও হিন্দু জাগরণ মঞ্চ

পাকিস্তানে পঞ্জাব-সিন্ধু সহ চার প্রদেশ ভাগ নিয়ে শাহবাজের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে সেনাপ্রধান

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের