ভোটে অশান্তিপ্রবণ ব্যারাকপুরে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণে কাজ শুরু

Share:

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর: বাংলায় বিধানসভা ভোটের দামামা বেজে গিয়েছে। ভোটের আগেই রাজ্যে এসে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। এর মধ্যেই শুরু হয়ে গিয়েছে স্পর্শকাতর এলাকা এবং গোলমাল করতে পারে এমন ব্যক্তিদের চিহ্নিতকরণের কাজ। ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকা জুড়ে কাজ শুরু হয়ে গিয়েছে সেই কাজ। স্পর্শকাতর এলাকা চিহ্নিত করা হচ্ছে মূলত ২০২১ বিধানসভা নির্বাচন এবং ২০২৪ এর লোকসভা নির্বাচনের উপর ভিত্তি করে ।

সূত্রের খবর গত  বিধানসভা ও লোকসভা নির্বাচনের সময়ে  যে সমস্ত এলাকায় গোলমাল  হয়েছে প্রবল ভাবে বা আসন্ন নির্বাচনে অশান্তি হওয়ার আশঙ্কা করা হচ্ছে সেই সমত জায়গাকে বাছা হচ্ছে। সেই এলাকাগুলিকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হচ্ছে।  এমনকি  ভোটের আগে, ভোটের পরে যারা গোলমাল পাকায় তাদেরও নামের তালিকা তৈরি করা হচ্ছে। এমনকি যাদের বিরুদ্ধে অশান্তি পাকানোর অভিযোগ রয়েছে তাদের থানায় ডাকা হতে পারে এবং গোলমাল পাকাবে না এমন মুচলেকাতে সই করানো হতে পারে। শুধু তাই নয় জামিন অযোগ্য ধারা (এনবি ডাব্লু) যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রতিটি থানাকে নির্দেশ দেওয়া হয়েছে। নি  বিধানসভা নির্বাচনে যাতে কোনও ভাবেই অশান্তি না ছড়ায় তাই আগাম ব্যবস্থা নিয়ে রাখতে চাইছে কমিশন।

আরও পড়ুন: বিধানসভা নির্বাচনের আগে মালদহে উদ্ধার বিপুল পরিমাণ জাল নোট সহ আগ্নেয়াস্ত্র

ব্যারাকপুর এমনিতেই অশান্তি প্রবণ এলাকা । বোমাবাজি, অস্ত্র উদ্ধার, খুন সহ একাধিক ঘটনা ঘটে। ভোট আসলে তার কথাই নেই। সেই কারণে কমিশন ঝুঁকি নিতে চাইছে না।  কমিশনের নির্দেশেই ব্যারাকপুর পুলিশ কমিশনারেট থানা ধরে ধরে  সমস্ত কাজ শুরু করছে।  এমনকি ব্যারাকপুরের পুলিশ কমিশনার প্রভীণ ত্রিপাঠী, ডিসি সেন্ট্রাল ইন্দ্রবাদন ঝা, ডিসি সদর অতুল বিশ্বনাথন এবং বারাকপুরের এসডিও সৌরভ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন। গোটা এলাকার নিরাপত্তার  নিয়ে তারা করেছেন বিস্তারিত আলোচনা।   নয় কোম্পানি কেন্দ্রীয় বাহিনী  ইতিমধ্যেই এলাকায় চলে এসেছে। তাদেরকে নিয়েই শুরু হয়েছে স্পর্শকাতর এলাকায় টহলদারি। এককথায়, নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই সমস্ত রকম প্রস্তুতি নিয়ে রাখতে চাইছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। 

 

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা