টানা ১৯ দিন পর কালভার্টের নিচ থেকে উদ্ধার নিখোঁজ যুবতীর রক্তাক্ত দেহ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ টানা ১৯ দিন ধরে নিখোঁজ যুবতী  । অবশেষে  রায়গঞ্জের চোপড়ার একটি কালভার্টের নিচ থেকে উদ্ধার হল তাঁর  রক্তাক্ত দেহ। জানা গিয়েছে , গত ১২ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন এই তরুণী। অনেক খোঁজাখুঁজির পর মেলে যুবতীর  খোঁজ । ইতিমধ্যেই এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে করণদিঘি থানার পুলিশ।

জানা গিয়েছে, যুবতী করণদিঘির বাসিন্দা রাব্বানি শেখে মেয়ে। ১২ ডিসেম্বর বাজার করতে যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন। অভিযোগ উঠেছে, সেইসময় এক যুবক তাকে অপহরণ করে । এরপর থেকেই খোঁজ মেলেনি রাব্বানির  বছর ২০ মেয়ের।  পুলিশের কাছে দায়ের হয় নিখোঁজ ডায়েরি। শুরু হয় তল্লাশি ।  আর সেইসময় আচমকাই যুবতীর বাড়িতে আসে অপহৃত যুবকের ছবি। সেই ছবি দেখেই পুলিশ ওই যুবককে গ্রেফতার করে। অনেক জিজ্ঞাসাবাদ পর অভিযুক্তের বয়ানের জেরে কালভার্টের নিচ থেকে উদ্ধার হয় যুবতীর  রক্তাক্ত দেহ।

ইসলামপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে মৃতদেহ। কী কারণে অভিযুক্ত তাঁকে খুন করে তা নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করা শুরু করে দিয়েছেন। এই ঘটনা নিয়ে নিহত যুবতীর পরিবারের তরফে জানান হয়েছে, ‘অপহরণ করার পরেই ও লুকিয়ে লুকিয়ে ছবি পাঠিয়ে দেয় অভিযুক্তের। সেইজন্যই আমাদের মেয়েকে খুন করা হয়েছে।‘ এই ঘটনায় অভিযুক্তকে ছ’দিনের পুলিশি হেফাজতে পাঠান হয়েছে ।

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

দিলীপ কুমারের মুখে ‘হে রাম’ সংলাপ, সেন্সরে আটকে যায় ‘গঙ্গা যমুনা’, নেহরুর ক্ষোভে মেলে ছাড়পত্র

রাতভর নিখোঁজ থাকার পর সকালে পুকুর থেকে উদ্ধার টোটো চালকের রক্তাক্ত দেহ, চাঞ্চল্য টাকিতে

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে