কই মাছ গলায় আটকে মৃত্যু যুবকের, চাঞ্চল্য এলাকায়

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়নগর: মাছ সকলেই কম-বেশি খেতে ভালবাসে। তাই পুকুর থেকে মাছ তুলে রান্না করে খাওয়া হয়। আর বাড়ির পাশেই পুকুরে যদি মাছ থাকে তাহলে তো কোনও কথাই নেই। কিন্তু ওই মাছ তুলতে যাওয়াই যে কাল হবে সেটা কে জানত! রবিবার কই মাছ গলায় আটকে প্রাণ হারালো জয়নগরের এক যুবক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগর থানা অন্তর্গত তিলপি গ্রামে। জানা গিয়েছে, মৃত যুবকের নাম আজিজুর মোল্লা। বয়স ২২ বছর।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, আজিজুর মোল্লা পেশায় একজন দর্জি ছিলেন। এই দিন দুপুরে তিনি গ্রামের একটি পুকুরে মাছ ধরতে গিয়েছিলেন। তিনি প্রথমে একটি কই মাছ ধরতে পারেন। অন্য মাছ ধরার জন্য সেটাকে আজিজুর নিজের মুখের ভিতর রাখে। তার পর সে আরেকটা মাছ ধরার জন্য অপেক্ষা করে। তখনি আচমকা মুখে থাকা কই মাছটি গলায় ঢুকে যায়। কই মাছ গলায় ঢুকে যেতেই প্রচণ্ড যন্ত্রণা শুরু হয় আজিজুল মোল্লার। এই বিষয়টি তখনই স্থানীয়দের নজরে পড়ে। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি যুবককে বারুইপুর মহকুমা হাসপাতলে নিয়ে যায়। সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু হয় তাঁর। কিন্তু তার পরেও শেষ রক্ষা হয়নি আজিজুরের। হাসপাতালেই মৃত্যু হয় হয় যুবকের। জানা গিয়েছে, বারুইপুর থানার পুলিশ এসে আজাজুরের মৃত দেহটি উদ্ধার করে। তার পর সেটি পাঠানো হয় ময়না তদন্তের জন্য। ২২ বছরের এই যুবকের মৃত্যুতে শোকাহত গোটা পরিবার ও প্রতিবেশীরা।

মা দুর্গার পুজোতেই ব্রাত্য উমারা, জানেন কোন রাজবাড়িতে রয়েছে এমন অদ্ভুত রীতি?

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

চিনি ছাড়া বাড়িতে বানিয়ে ফেলুন চিঁড়ের লাড্ডু, খেলেই ম্যাজিক বুঝতে পারবেন

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

ডায়াবেটিস রয়েছে? নিশ্চিন্ত মনে খেতে পারেন চার ধরনের রুটি

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

পুজোয় স্টল তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা, অশান্তিতে জড়াল সিপিএম ও হিন্দু জাগরণ মঞ্চ

পাকিস্তানে পঞ্জাব-সিন্ধু সহ চার প্রদেশ ভাগ নিয়ে শাহবাজের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে সেনাপ্রধান

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের