আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইঞ্জিনিয়ারের মৃত্যুতেও হুঁশ ফিরল না, খড়গপুরে চোর সন্দেহে যুবককে বেধড়ক মার, তারপর…

নিজস্ব প্রতিনিধি: তরতাজা ইঞ্জিনিয়ারের প্রাণ নেওয়ার পরেও থামেনি গুজবের দাপট। খড়গপুরে ফের গণপিটুনির শিকার যুবক। আক্রান্ত অবস্থায় তাঁকে নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে যুবককে। এই ঘটনায় এখনও পর্যন্ত ২ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, খড়গপুর লোকাল থানার অন্তর্গত সাত নম্বর অঞ্চলের পাঁচপাড়া গ্রামে। পুলিশ সূত্রের খবর, আক্রান্ত যুবকের নাম সুশান্ত বর্মন। পশ্চিম মেদিনীপুরে সবং ব্লকের বিষ্ণুপুরের বাসিন্দা তিনি। ঘটনাটি ঘটেছে, সোমবার রাত ৯ টা নাগাদ। অভিযোগ, গতকাল ভুলবশত পাঁচপাড়া গ্রামে ঢুকে পড়েছিলেন সুশান্ত। তখনই তাঁকে চোর সন্দেহে আটক করেন এলাকার কিছু মানুষজন।

শুধু তাই নয়, আটক করে তাঁকে ইলেকট্রিক খুঁটিতে বেঁধে বেধড়ক মারধর করেন তাঁরা। কাকুতি-মিনতি করেও ছাড় পাননি তিনি। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন খড়গপুর লোকাল থানার পুলিশ। এরপর সুশান্তকে উদ্ধার করে এলাকার একটি বেসরকারি হাসপাতালে পাঠায় পুলিশ। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েন করেছেন যুবকের পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সীমন্ত মিশ্র ও শ্রীকান্ত মিশ্র নামে দুজনকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি খড়গপুরে আনারকলি এলাকায় চোর সন্দেহে এক তরুণ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারকে ব্যাপক মারধর করেছিলেন এলাকার মানুষজন। টানা ১০ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় সৌম্যদীপ চান্দের (৩৩)। জানা যায়, তিনি সেদিন নাউট ডিউটিতে ছিলেন।

কর্মস্থলে যাওয়ার জন্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন। এরপর তাঁকে আনারকলি এলাকায় চোর সন্দেহে একদল লোক আটক করেন। বারবার নিজের পরিচয় দেওয়ার চেষ্টা করলেও নিস্তার পাননি সৌম্যদীপ। চোর সন্দেহে তাঁকে বেধড়র মারধর করা হয় তাঁকে। শেষে পুলিস গিয়ে আক্রান্ত যুবককে উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। এরপর তাঁকে একটি বেসরকারি হাসপাতালে পাঠালেও শেষ রক্ষা হয়নি। মৃত্যু হয় তাঁর। খড়গপুরে চোর সন্দেহের গুজব এখনও কমেনি। এই ঘটনায় কয়েকদিন পরে আবারও একই ঘটনা ঘটল।

Published by:

Share Link:

More Releted News:

রবিবার ভাটপাড়ায় তৃণমূলের হয়ে প্রচারে মন্দাকিনী

নজিরবিহীন উদ্যোগ, ভোট শেষ হতেই পোস্টার-ব্যানার সরানোর নির্দেশ তৃণমূল প্রার্থীর

শান্তিপুরে বিজেপির বিরুদ্ধে পোস্টার ঘিরে ব্য়াপক শোরগোল

নির্বাচনের সুযোগে সক্রিয় হাড়িয়া-চক্র, পুলিশি অভিযানে উদ্ধার বিপুল চোলাই

উত্তরবঙ্গে একাধিক জেলায় জারি লাল সতর্কতা, সন্ধ্যে ৬ টার মধ্যে ভারী বৃষ্টির সম্ভবনা

দ্বিতীয় দফার ভোটের আগে গ্রেফতার শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ