রক্ত দিয়ে মুখ্যমন্ত্রীর ছবি আঁকলেন চিত্রশিল্পী

পশ্চিম বর্ধমান জেলার বাসিন্দা সুরজিৎ রায় (২১)। দীর্ঘদিনের ইচ্ছে ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এঁকে তুলে দেবেন তাঁর হাতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনি চিত্রশিল্পী (PAINTER)। তিনি ‘দিদি’র ভক্ত। দুর্গাপুরের বাসিন্দা সুরজিৎ রায়। তাঁর দীর্ঘদিনের ইচ্ছে ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের (MAMATA BANERJEE) ছবি (PAINT) এঁকে তা তুলে দেবেন তাঁর হাতে। কিন্তু ছবি আঁকলেন রক্ত দিয়ে। রক্তই (BLOOD) হয়ে উঠল কালি। অভিনব শ্রদ্ধার্ঘ্য চিত্রশিল্পীর।

পশ্চিম বর্ধমান জেলার আমরাই গ্রামের বাসিন্দা সুরজিৎ রায় (২১)। জানা গিয়েছে, আঁকা পাগল ছেলে সুরজিৎ। উচ্চমাধ্যমিক পাশের পর থেকেই কচিকাঁচাদের আঁকা শেখান তিনি। তিনি জানিয়েছেন, তিনি যখন ছোট ছিলেন তখন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ তাঁকে অনুপ্রাণিত করত। সুরজিৎ- এর স্বপ্ন, এই ছবি তিনি তুলে দেবেন ‘দিদি’র হাতে। জানা গিয়েছে, আসানসোলে মুখ্যমন্ত্রীর যে সভা ছিল সেখানে উপস্থিত হয়েছিলেন সুরজিৎ। বুধবারেও দুর্গাপুরে সভা হয়েছিল মুখ্যমন্ত্রীর। সেখানেও উপস্থিত হয়েছেন তিনি।

চিত্রশিল্পী জানিয়েছেন, কিছুদিন আগে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। হতে হয়েছিল হাসপাতালে ভর্তি। তখন রক্ত পরীক্ষা করা হয়েছিল। সেই রক্ত চেয়ে নিয়েছিলেন তিনি। তারপর তা আলাদা করে সরিয়ে রেখেছিলেন তিনি। আর সেই রক্ত দিয়েই ছবি। তিনি বলেন, অন্য ৫ জনের থেকে আলাদা করে ভাবতে পছন্দ করেন তিনি। তাই ভেবে ভেবে এই সিদ্ধান্ত নিয়েছিলেন।

ছবি দেখার পর বিস্মিত হয়েছেন সকলেই। এত শ্রদ্ধার্ঘ্যকে কুর্নিশ জানিয়েছেন সকলে। এখন দেখার মুখ্যমন্ত্রী এই ছবি উপহার হিসেবে পেয়ে কী প্রতিক্রিয়া দেন। বিভিন্ন সভায় দেখা যায়, মুখ্যমন্ত্রী গেলে তাঁকে কেউ কিছু না কিছু উপহার নিজে হাতে তুলে দেন। আঁকা, পট, ক্ষুদ্রশিল্পের জিনিস বরাবরের পছন্দ মুখ্যমন্ত্রীর।

শনি-রবি রাজ্যে বড় দুর্যোগের আশঙ্কা! সতর্ক করল আবহাওয়া দফতর

বিপাকে শওকত মোল্লা, তৃণমূল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের

চুপি চুপি বিয়ে সেরে ফেলেছেন অম্বরীশ, তাও এক বছর আগে, পাত্রী কে জানেন?

পর পুরুষের প্রেমে মজেছেন স্ত্রী, অভিমানে ট্রেনের সামনে ঝাঁপিয়ে আত্মহত্যা ‘দুঃখী’ স্বামীর

ডিনার টেবিলে আনুন নতুন স্বাদ, বাড়িতেই বানিয়ে ফেলুন স্পাইসি গ্রিলড চিকেন

প্রবল বৃষ্টিতে তলিয়ে গেল দুধিয়া সেতু, দ্রুত মেরামতির আশ্বাস প্রশাসনের!

শিয়রে সমন, ধর্মতলায় একুশে জুলাইয়ের সভা নিয়ে বিপাকে মমতা-অভিষেক

জামাইয়ের মন জয় করতে চান? বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিংড়ি

মেয়র পদে ইস্তফা গৌতম দেবের, শিলিগুড়ি পুরসভাও হাতছাড়া হচ্ছে তৃণমূলের

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

অস্বস্তিকর গরমের মাঝেই সকাল থেকে শুরু ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা জারি

ক্ষমতা হারা হতেই দলের সমস্ত পদ ছাড়লেন খাদ্য দুর্নীতিতে অভিযুক্ত জ্যোতিপ্রিয়

কলকাতা বিমানবন্দরে বাজ পড়ে বিপত্তি, আহত ২

দক্ষিণ লেবাননে ফের ইজরায়েলি হামলা, নিহত ১৬