দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘২৫০ আসন পাবে তৃণমূল,’ প্রথম দফার ভোটের পরেই ভবিষ্যদ্বাণী ইউসুফ পাঠানের

নিজস্ব প্রতিনিধি, হুগলি: প্রথম দফার ভোট মিটেছে নির্বিঘ্নে। অল্পবিস্তর অশান্তির মাঝেই রেকর্ড ভোট পড়েছে বাংলায়। তবে এই ভোট তৃণমূল কংগ্রেসের পক্ষেই। এমনটাই মনে করছেন রাজ্যের শাসকদলের নেতারা। আর প্রথম দফার ভোট শেষে দলের আসন সংখ্যা নিয়ে ভবিষ্যদ্বাণী করে দিলেন বহরমপুরের সাংসদ তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান। আজ, বৃহস্পতিবার হুগলির পান্ডুয়ায় তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচারে আসেন প্রাক্তন ভারতীয় দলের ক্রিকেটার ও বহরমপুরের সাংসদয হুড খোলা গাড়িতে করে পান্ডুয়া কল বাজার থেকে মেলাতলা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা রোড শো করেন ইউসুফ পাঠান।

সেই রোড শো শেষেই ইউসুফের দাবি, ‘তৃণমূল এখানে অনেক আসনে জিতবে। ২৫০ এর বেশি আসন পেয়ে বাংলায় ফের ক্ষমতায় আসবে তৃণমূল। পান্ডুয়া তৃণমূল প্রার্থী সমীর চক্রবর্তী সমর্থনে আমি এখানে ভোট চাইতে এসেছি। তৃণমূল কংগ্রেসের শক্তি বৃদ্ধি হবে। আমি বিশ্বাস করি পান্ডুয়ার সমস্ত মানুষ আমাকে দিদিকে এবং সমীর চক্রবর্তীকে সমর্থন করে। বাংলায় সব সময় সুষ্ঠু নির্বাচন হয়। বাংলার মানুষ সব সময় শান্তি চায়, একে অপরকে ভালোবাসে।’

আরও পডুন: পাঁশকুড়ায় ইভিএম বদলে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর, চাঞ্চল্য

এদিন নদিয়ার কৃষ্ণনগরের একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘আমি ঝালমুড়ি খেয়েছি আর ঝাল লেগেছে তৃণমূলের’ সেই প্রসঙ্গে ইউসুফ পাঠান বলেন, ‘ছোট থেকে বড় সবাই ঝাল মুড়ি খায়। এটা অনেকেরই ফেভারিট খাবার। স্বাদ বাড়ানোর জন্য ঝাল মুড়িতে পেঁয়াজ ,লঙ্কা, লেবু সব দেওয়া হয়।’

Published by:

Share Link:

More Releted News:

যাদবপুরে নাবালিকাকে দেড় বছর ধরে আটকে রেখে যৌন নিগ্রহ, ধৃত যুবক

পাঁশকুড়ায় ইভিএম বদলে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর, চাঞ্চল্য

ময়নায় ইভিএম মেশিন বুথ থেকে নিয়ে যাওয়ার সময় বিজেপির হামলা, ১০ জন তৃণমূল এজেন্ট আহত

শুভেন্দু’র অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হয়ে যাবে নির্বাচন শেষে দাবি তৃণমূল প্রার্থীর

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

জেলাশাসকের হস্তক্ষেপে ভোট দিতে পারলেন নন্দলাল বসুর নাতি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ