পাঁশকুড়ায় ইভিএম বদলে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর, চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি: মোটের উপর নির্বিঘ্নে মিটেছে বাংলায় প্রথম দফার ভোট। জেলায় জেলায় বিক্ষিপ্ত অশান্তি ছাড়া বড় কোনও গন্ডগোলের খবর এসে পৌঁছয়নি এখনও পর্যন্ত। বাংলার প্রথম দফায় ১৫২ আসনে ভোট পড়েছে ৯১ শতাংশ। যা ইতিহাস বলছে নির্বাচন কমিশন। এর মাঝেই সন্ধ্যায় ভোট মিটতে চাঞ্চল্যকর অভিযোগ এসেছে পূর্ব মেদিনীপুরের পশ্চিম পাঁশকুড়া বিধানসভা কেন্দ্র থেকে। ভোট শেষের পর ইভিএম পরিবর্তনের অভিযোগ উঠেছে পশ্চিম পাঁশকুড়া বিধানসভায়। এমনটাই অভিযোগ করেছেন পশ্চিম পাঁশকুড়া বিধানসভার বিজেপি প্রার্থী সিন্টু সেনাপতি।

আরও পডুন: ময়নায় ইভিএম মেশিন বুথ থেকে নিয়ে যাওয়ার সময় বিজেপির হামলা, ১০ জন তৃণমূল এজেন্ট আহত

তাঁর অভিযোগ, আমার বিধানসভায় ইভিএম পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে। সিল করা ইভিএম মেশিন সহ ভোট কর্মীদের হরিনারায়নচক স্কুলে যাওয়ার কথা ছিল। কিন্তু, সেখানে না গিয়ে অন্যত্র চলে গিয়েছে। খবর পেয়ে এসেছি আমি। তিনি গোটা বিষয়টি জানার চেষ্টা করেন। প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথা বলার পরও সন্তুষ্ট হননি তিনি। বচসায় জড়িয়ে পড়েন তিনি। কেন স্কুলে না গিয়ে অন্যত্র নিয়ে আসা হয় ইভিএম, সেই নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি প্রার্থী। এরপরই দুই তরফে তর্কাতর্কি শুরু হয়। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও ঘটনাস্থলে যান। তাঁদের কাছে অভিযোগ জানান বিজেপি প্রার্থী। কীভাবে ইভিএম নির্দিষ্ট জায়গায় না পৌঁছে, অন্য জায়গায় গেল, তা খতিয়ে দেখছে পুলিশ।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ