রান্নার গ্যাসের সিলিন্ডারে ৫০০ টাকা ভর্তুকি, জেনে নিন কারা পাবেন এই বিশেষ সুবিধা?

Share:

নিজস্ব প্রতিনিধি: এলপিজি সিলিন্ডারের ক্রমবর্ধমান খরচের মধ্যে সাধারণ মানুষের জন্য বড় স্বস্তির খবর! বাড়ির রান্নার গ্যাসের জন্য সাধারণত ১৪.২ কিলোগ্রামের এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয়৷ কিন্তু বেশ বড় সংখ্যক মানুষ ৫ কিলোর ছোট এলপিজি সিলিন্ডার ব্যবহার করে থাকেন। এই গ্রাহকদের জন্য ইন্ডিয়ান অয়েলের ছোটু এলপিজি সিলিন্ডারে এক দুর্দান্ত সুবিধা মিলবে৷ গ্রাহকরা প্রতি সিলিন্ডারে ৫০০ টাকা পর্যন্ত বাইব্যাক পাওয়ার সুবিধা পেতে পারেন। 

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই সিলিন্ডারের জন্য কোনও ধরনের ঠিকানার প্রমাণপত্রের দরকার পড়ে না ৷ এছাড়া গ্রাহকরা প্রতি সিলিন্ডারে ৫০০ টাকা পর্যন্ত বাইব্যাক পাওয়ার সুবিধা পেতে পারেন৷ এই সিলিন্ডার বিশেষ ভাবে ছাত্রদের, অন্য শহরে চাকরি করেন এমন ব্যক্তিরা, ছোট পরিবার, হোস্টেল, ছোট দোকানের খুবই লাভজনক৷ সম্প্রতি সুইগির ইনস্টামার্ট প্ল্যাটফর্ম হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের সঙ্গে রান্নার গ্যাস ডেলিভারি পরিষেবা চালু করার ঘোষণা করেছে ৷ তবে আপাতত এখন এই পরিষেবা কেবল বেঙ্গালুরুতে পাওয়া যাবে। এখানে এইচপিসিএল-এর ১০ কিলোগ্রামের কম্পোজিট সিলিন্ডারের পাশাপাশি ৫ কিলোর ছোটু সিলিন্ডার অর্ডার করতে পারবেন উপভোক্তারা ৷ এর জন্য এলপিজি কানেকশন থাকা বাধ্যতামূলক নয় ৷

ইন্ডিয়ান অয়েলও ৫ কিলোগ্রামের ফ্রি ট্রেড এলপিজি সিলিন্ডারকে ছোটু নামে লঞ্চ করেছে ৷ যে ব্যক্তিদের কম গ্যাসের প্রয়োজন তাঁদের কথা ভেবেই এই সিলিন্ডার লঞ্চ করা হয়েছিল। গ্রাহকরা নিজেদের সুবিধা অনুযায়ী এই সিলিন্ডার যেকোনও শহরে ব্যবহার করতে পারবেন। ভবিষ্যতে দরকার না থাকলে যে দোকান থেকে সিলিন্ডার নিয়েছিলেন সেখানে সিলিন্ডার ফেরত দিয়ে ৫০০ টাকা প্রতি সিলিন্ডারে বাইব্যাক টাকা পেয়ে যাবেন৷ এই সিলিন্ডার ব্যবহারের জন্য কোনও গ্যাস কানেকশনের দরকার পড়বে না৷ কেবল পরিচয় পত্র দেখিয়ে গ্রাহকরা ছোটু এলপিজি নিতে পারবেন৷ এই সিলিন্ডার দেশের যে কোনও ইন্ডিয়ান ডিস্ট্রিবিউটার, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প আর বেশ কিছু নির্দিষ্ট স্টোর ও সুপারমার্কেটে রিফিল করা যেতে পারে।

‘শওকত, ‘পুষ্পা’ জাহাঙ্গিরের থেকেও খারাপ অবস্থা হবে,’ অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

স্যামসাংয়ের Galaxy Unpacked 2026, লঞ্চ হবে নতুন ফোল্ডেবল ফোন এবং এআই ডিভাইস

১৬ বছর পর ভারতে ফিরছেন ললিত মোদি, ইডি মামলা থেকে স্বস্তি পেতেই বড় ঘোষণা

‘আরজি-কর নিয়ে যা করার করব,’ বিধানসভা থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

শ্রাবণী মেলার মাঝেই বিপত্তি, বৈদ্যবাটীতে ভেঙে পড়ল বিশাল তোরণ গেট

তামান্না খুনে ২৪ অভিযুক্তের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ কালীগঞ্জ থানার

আচমকাই আফগানিস্তানের ওয়ানডে টিমের অধিনায়কত্ব ছাড়লেন হাশমাতুল্লাহ শাহিদি

‘আমি সাধ্বী নই, ভক্তরা টাকা দিয়ে যায়’, বিতর্ক নিয়ে মুখ খুললেন সন্ন্যাসিনী রাধে মা

‘দুর্নীতিতে নাম এলে তদন্ত হবেই, যত বড়ই নেতা হোন’, ২৫ জুলাই CAG রিপোর্ট পেশ করার ঘোষণা শুভেন্দুর

দীর্ঘ ১৪ বছর পর বিধানসভায় স্বরাষ্ট্র বাজেট নিয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী, কোন কোন প্রকল্প নিয়ে ঘোষণা?

এনডিএ-তে সামিল হচ্ছেন শরদ পওয়ার, কন্যা সুপ্রিয়াকে নিয়ে মোদির সঙ্গে বৈঠক

রান্নার গ্যাসের সিলিন্ডারে ৫০০ টাকা ভর্তুকি, জেনে নিন কারা পাবেন এই বিশেষ সুবিধা?

ঋত শিবিরের বিধায়কের সঙ্গে ঝামেলা, কুণালকে সাসপেন্ড করলেন অধ্যক্ষ

খাস কলকাতায় নাবালিকাকে অপহরণ করে বিয়ের চেষ্টা, গ্রেফতার অভিযুক্ত