৫৩ বছরেও বুড়িয়ে যায়নি দেশের গর্ব রাজধানী এক্সপ্রেস

১৯৬৯ সালের ১ মার্চ

Share:

নিজস্ব প্রতিনিধি:  রাজধানী এক্সপ্রেস। নামটা শুনলেই রোমাঞ্চ অনুভূত হয়। ভারতের এই প্রিমিয়াম ট্রেনের যাত্রা শুরু হয়েছিল ১৯৬৯-য়ের ১ মার্চ। ট্রেনটি পূর্ণ করল ৫৩ বছর। ইতোমধ্যে ভারতে চলতে শুরু করেছে বন্দে ভারত এক্সপ্রেস। বেশ কয়েকটি রুটে চলছে শতাব্দি এক্সপ্রেস। কিন্তু ৫৩ বছর পেরিয়ে গেলেও রাজধানীর গরিমা এতটুকু হারায়নি।

ভারতে প্রথম রাজধানী এক্সপ্রেস (Rajdhani expres ) চলতে শুরু করে হাওড়া থেকে। গন্তব্য ছিল রাজধানী শহর দিল্লি। ১৯৬৯ সালের ১ মার্চ বিকেল ৪টে বেজে ৫০ মিনিটে দিল্লির উদ্দেশ্যে রওনা দেয়। দিল্লি পৌঁছেছিল পরের দিন সকাল ১০টা ০৫ মিনিটে। ট্রেনের নম্বর ১২৩০১।

একই দিনে দিল্লি থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল ডাউন রাজধানী (Rajdhani express)  । দিল্লি থেকে সেটি ছেড়েছিল ৪টে ৫০ মিনিটে। পরের দিন হাওড়া পৌঁছেছিল সকাল ৯টা ৫৫ মিনিটে। দিল্লি যাওয়ার পথে ট্রেনের প্রথম স্টপেজ ছিল আসানসোল। পরে ধানবাদ, গয়া, পরেশনাথ, দীন দয়াল উপাধ্যায় জংশন (আগের নাম ছিল মুঘলসরাই)প্রয়াগরাজ (আগের নাম এলাহাবাদ) হয়ে দিল্লি পৌঁছয়।

পরবর্তী কালে শিয়ালদহ থেকেও দিল্লির উদ্দেশ্যে যাত্রা শুরু করে রাজধানী এক্সপ্রেস। হাওড়া থেকে পাটনা হয়ে দিল্লির মধ্যে শুরু হয় রাজধানী এক্সপ্রেস। (Rajdhani express)  দেশের সব গুরুত্বপূর্ণ শহরের সঙ্গে দিল্লির মধ্যে শুরু হয় এই প্রিমিয়াম ট্রেনের পরিষেবা (Rajdhani express) ।

তবে সব থেকে দীর্ঘ রাজধানীটি হল ত্রিবান্দ্রাম-নিজামুদ্দিন রাজধানী এক্সপ্রেস (Rajdhani express)  । পরিষেবা শুরু হয় ১৯৯৩-য়ের ৩ জুন। দূরত্ব ২৮৪৪ কিলোমিটার। যাত্রাপথ অতিক্রম করতে সময় নেয় ৪১ ঘণ্টা ১৫ মিনিট। পথে পড়ে ১৭টি স্টেশন।

আরও পড়ুন বড় সিদ্ধান্ত রেলের! আরও আরামদায়ক হতে চলেছে রাজধানীর সফর

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের