চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গল্প নয় সত্যি ৬০ হাজারের কমেই মিলবে আই ফোন 16e

নিজস্ব প্রতিনিধিঃ আইফোন প্রেমীদের জন্য সুখবর । এবার ভারতের বাজারে আসতে চলেছে Apple -এর Iphone 16e । অন্যান্য ফোনের চেয়ে অনেকটাই কম দামে বাজারে আসতে চলেছে এই স্মার্টফোন । ২৮ ফেব্রুয়ারি বাজারে আসবে Apple -এর এই স্মার্টফোনটি । ইতিমধ্যেই ফাঁস হয়ে গিয়েছে Iphone 16e সম্পর্কের বিভিন্ন তথ্য ।

Iphone 16e দাম কত ?
১২৮ জিবি স্টোরেজের দাম – ৫৯,৯০০ টাকা ।
২৫৬ জিবি স্টোরেজের দাম – ৬৯,৯০০ টাকা ।
৫১২ জিবি স্টোরেজের দাম – ৮৯,৯০০ টাকা ।

কী কী রঙে মিলবে Iphone 16e ?

Iphone 16e দুটি রঙের ভ্যারিয়েন্টে মিলবে। এক কালো আর অন্যটি সাদা । ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে প্রি – অর্ডার । ২৮ ফেব্রুয়ারি থেকে বাজারে মিলবে এই স্মার্টফোনটি ।

Iphone 16e স্পেসিফিকেশন

ডিসপ্লে – iPhone 16e-তে রয়েছে 6.1-ইঞ্চি সুপার রেটিনা XDR OLED স্ক্রিন। এর রিফ্রেশ রেট 60Hz ।

ক্যামেরা – iPhone 16e-তে থাকবে একটি 48-মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা যা 2x টেলিফটো লেন্সের সাথে সংযুক্ত এবং অপটিক্যাল জুম সুবিধা রয়েছে । সেইসঙ্গে থাকছে ১২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ।

AI – অ্যাপেলের এই ফোনে থাকবে কৃত্তিম বুদ্ধিমত্তা । এতে ক্লিনআপ টুল, ইমেজ জেনারেশন এবং আরও উন্নত বেশ কিছু সুবিধা মিলবে ।
নিরাপত্তার জন্য স্যাটেলাইট এসওএস  – নিরাপত্তার কথা মাথায় রেখে এই ফোনে দেওয়া হয়েছে ইমার্জেন্সি এসওএসের একটি বৈশিষ্ট্য ।

এছাড়াও iPhone 16e-তে মিলবে USB-C ফাস্ট চার্জিং সুবিধা । সেইসঙ্গে IP68থাকায় জল এবং ধুলো থেকে অনেকটাই সুরক্ষিত থাকবে এই স্মার্টফোনটি।

Published by:

Share Link:

More Releted News:

পুরনো কুলারেই মিলবে এসির মতো ঠান্ডা হাওয়া! মেনে চলুন এই ৫টি সহজ ঘরোয়া টিপস

নিরাপত্তা ছাড়পত্রের গেরোয় স্টারলিংক, ভারতে অনিশ্চিত মাস্কের ইন্টারনেট পরিষেবা

সরকারি কর্মচারীদের জন্য সুখবর, ২ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা কেন্দ্রের

প্রতিদিন ইয়ারবাড ব্যবহার করছেন, জানেন এর দীর্ঘমেয়াদি প্রভাব কী?

PAN Card আবেদনের নিয়মে বদল, করতে হবে নতুন ৪ ফর্ম পূরণ

টানা ৭৭ দিন নিশ্চিন্ত! Airtel আনল দীর্ঘমেয়াদী নতুন প্ল্যান, সাথে আনলিমিটেড কলিং

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ