অ্যাপলকে টেক্কা দিয়ে আবারও স্মার্টফোন বিক্রিতে শীর্ষস্থানে Samsung

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বের স্মার্টফোন বাজারে বড় ধাক্কা! ২০২৬ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে (এপ্রিল–জুন) বিশ্বজুড়ে স্মার্টফোন শিপমেন্ট গত ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমে এসেছে। সাম্প্রতিক প্রকাশিত তথ্য অনুযায়ী, এই সময়ে বিশ্বব্যাপী স্মার্টফোন শিপমেন্ট প্রায় ১১ শতাংশ কমেছে। এর মধ্যেই প্রতিদ্বন্দ্বী Apple-কে পিছনে ফেলে আবারও বিশ্বের এক নম্বর স্মার্টফোন ব্র্যান্ডের আসন দখল করেছে Samsung। 

বিশেষজ্ঞদের ধারণা, মেমোরি চিপের সরবরাহ পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে আগামী কয়েকটি ত্রৈমাসিকেও স্মার্টফোন বাজারে চাপ অব্যাহত থাকতে পারে। তবে Samsung ও Apple-এর মতো প্রিমিয়াম ব্র্যান্ড তুলনামূলকভাবে এই পরিস্থিতি সামাল দিতে পারলেও, বাজেট সেগমেন্টের অনেক সংস্থার জন্য আগামী সময় আরও কঠিন হয়ে উঠতে পারে। সবচেয়ে বেশি চাপের মুখে রয়েছে বাজেট স্মার্টফোন নির্মাতারা। কম দামের ফোনে লাভের মার্জিন কম থাকায় উৎপাদন ব্যয় বৃদ্ধি সরাসরি বাজারে প্রভাব ফেলছে। ভবিষ্যতে এন্ট্রি-লেভেলের স্মার্টফোনের সংখ্যা আরও কমে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

এই পতনের প্রধান কারণ হল DRAM ও NAND মেমরি চিপের দীর্ঘস্থায়ী সংকট। AI ডেটা সেন্টারের জন্য মেমরি চিপের চাহিদা বেড়ে যাওয়ায় স্মার্টফোন নির্মাতারা পর্যাপ্ত সরবরাহ পাচ্ছেন না। ফলে উৎপাদন খরচ বেড়েছে, বিশেষ করে বাজেট ও মিড রেঞ্জ ফোনের দাম বাড়ায় ক্রেতাদের চাহিদাও কমেছে। এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও Samsung বাজারে প্রথম স্থানে উঠে এসেছে। অন্যদিকে Apple ও শক্তিশালী পারফরম্যান্স দেখিয়ে রেকর্ড ২০ শতাংশ বৈশ্বিক বাজার শেয়ার অর্জন করেছে। তবে সামগ্রিক বাজার সংকোচনের কারণে উভয় সংস্থাকেই কঠিন প্রতিযোগিতার মুখে পড়তে হচ্ছে।

জুলাইয়ের শেষে একাধিক গ্রহের অবস্থান বদল, জ্যাকপট ছয় রাশির জাতকদের

বুধবারের রাশিফল: অপ্রত্যাশিত টাকা হাতে আসবে কোন রাশির জাতকদের?

হরমুজে ২০ শতাংশ কর আদায়ের সিদ্ধান্ত প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

আইনি প্রক্রিয়া অনুযায়ী শেখ হাসিনার প্রত্যর্পণ, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক

হরমুজের পর এবার ‘বাব আল-মান্দেব প্রণালি’ বন্ধের পথে হাঁটছে ইরান!

ডায়াবেটিস রোগীদের বড় স্বস্তি! রোজের পরিবর্তে সপ্তাহে একবার ইনসুলিনেই মিলবে ফল

হাঁটুর ব্যথায় নাজেহাল? পেইনকিলার ভুলে খাবারের তালিকায় রাখুন এই ৮ সুপারফুড

তাড়াহুড়ো করে ঋতব্রতকে বিরোধী দলনেতা কেন? অধ্যক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশ্ন হাইকোর্টের

শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় চার্জ গঠন পিছিয়ে গেল

বিপর্যয় সামলে রুট-ডসনের চওড়া ব্যাটে ভর করে ২৫৮ রান তুলল ইংল্যান্ড

‘তারকেশ্বরকে আন্তর্জাতিক তীর্থক্ষেত্রে পরিণত করব,’ ঘোষণা করলেন শুভেন্দু

অ্যাপলকে টেক্কা দিয়ে আবারও স্মার্টফোন বিক্রিতে শীর্ষস্থানে Samsung

স্ত্রীকে খুন করে লাশ নিয়ে ৭০ কিমি গাড়ি চালিয়ে থানায় পৌঁছলেন ঘাতক স্বামী

আচমকাই হাসপাতালে ভর্তি অভিনেতা সুমন্ত মুখোপাধ্যায়, কেমন আছেন?