চিত্রা রামাকৃষ্ণাকে গ্রেফতারের ভাবনা সিবিআইয়ের

চিত্রা রামাকৃষ্ণার বিরুদ্ধে তথ্য পাচারের অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই:  যে কোনও সময় স্টক এক্সচেঞ্জের প্রাক্তন সিইও চিত্রা রামাকৃষ্ণাকে গ্রেফতার করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদসংস্থা এই খবর দিয়েছে। গ্রেফতারি এড়াতে স্টক এক্সচেঞ্জের প্রাক্তন সিইও দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। আবেদন করেছিলেন আগাম জামিনের। দিল্লি হাইকোর্ট আবেদন মঞ্জুর করতে অস্বীকার করে। ফলে, চিত্রা রামাকৃষ্ণার গ্রেফতারি এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা।

চিত্রা রামাকৃষ্ণার বিরুদ্ধে অভিযোগ, তিনি স্টক এক্সচেঞ্জের বহু গুরুত্বপূর্ণ তথ্য হিমালয়ের এক যোগীর হাতে তুলে দেন। সেই অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা চিত্রা রামাকৃষ্ণাকে ইতোমধ্যে একাধিকবার জেরা করে। তল্লাশি চালায় তাঁর বাড়িতে। তল্লাশিতে সিবিআই তাঁর বাড়ি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করে। এই কেলেঙ্কারিতে সিবিআই ইতোমধ্যে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের প্রাক্তন গ্রুপ অপারেটিং অফিসার আনন্দ সুব্রহ্মণিয়মকে গ্রেফতার করেছে।

সরকারি সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, তথ্য নয়ছয়ের ঘটনাটি ঘটে ২০১০ থেকে ২০১৫-য়ের মধ্যে। ২০১৩ সাল পর্যন্ত ন্যাশানাল স্টক এক্সচেঞ্জের ম্যানেজিং ডাইরেক্টর তথা চিফ এগজিকিউটিভ অফিসার ছিলেন রবি নারেন। আর চিত্রা রামাকৃষ্ণা সেই সময় স্টক এক্সচেঞ্জের ডেপুটি সিইও। ম্যানেজিং ডাইরেক্টর পদ থেকে রবি নারেনের অবসর গ্রহণের পর চিত্রা রামকৃষ্ণা ওই পদে আসীন হন। স্টক এক্সচেঞ্জের তথ্য নয়ছয়ের ঘটনাটি ঘটে তার সময়ে। সম্প্রতি সেবি চিত্রার রামকৃষ্ণার বিরুদ্ধে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দ্বারস্থ হন। তারপরে নড়ে-চড়ে বসে সিবিআই।

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের