দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ধনতেরাসে কমল কাঞ্চনমূল্য, কলকাতায় আজ সোনার দাম কত?

নিজস্ব প্রতিনিধি: দেশ জুড়ে পালিত হচ্ছে  ধনতেরাস উৎসব। এই উৎসব বাংলার নয়, কিন্তু বাঙালি তো সবাইকেই আপন করে নেয়। এক্ষেত্রেও অন্যথা হয়নি। দুহাত বাড়িয়ে তাই ধনতেরাসকে আপন করে নিয়েছে বাঙালি। এই বিশেষ তিথিতে বেশ খানিকটা কমল সোনার দাম। সেই সঙ্গে কমে গিয়েছে রুপোর দামও। তাই স্বর্ণবিক্রেতারা আশা করছেন সন্ধ্যাবেলার বিক্রিবাট্টা আজ ভালই হবে।

ধনতেরাসের দিন অর্থাৎ শনিবার কলকাতায় সোনার দাম কমেছে। ১ গ্রাম সোনার দাম ১২ হাজার ৪৫ টাকা। শুক্রবার দাম ছিল একটু বেশি। ধনতেরাসে কমেছে রুপোর দামও। খুচরো বাজারে রুপোর দাম ১৭ হাজার ৩৭০ টাকা। শুক্রবারের থেকে শনিবার দাম কমেছে ১৯৫ টাকা। ১ কেজি রুপোর দাম আজ ১,৭৩,৭০০। কেজিতে কমেছে ১ হাজার ৯৫০ টাকা। ১০০ গ্রাম রুপোর বাটের দাম শনিবার ১৭ হাজার ৩৬০ টাকা। এই দামের সঙ্গে যুক্ত হবে জিএসটি এবং টিসিএস।

ধনতেরাস তিথি শুরু হয়েছে ১৮ অক্টোবর শনিবার বেলা ১২টা ১৮ মিনিট থেকে। চলবে পরের দিন অর্থাৎ ১৯ অক্টোবর দুপুর ১টা ৫১ মিনিট পর্যন্ত। যারা পুজো করবেন তাঁরা করতে পারেন সন্ধ্যা ৭: ১৬ মিনিট থেকে। শুভ সময় চলবে রাত ৮:২০ মিনিট পর্যন্ত। যদি কেনাকাটা করতে চান তাহলে এই সময়ের মধ্যে করতে পারেন। ব্রহ্ম মুহূর্ত ভোর ৪:৪৩ মিনিট থেকে ৫:৩৩ মিনিট পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত শুরু হবে সকাল ১১:৪৩ মিনিট থেকে বেলা ১২:২৯ মিনিট। বৃষভ কাল শুরু হচ্ছে সন্ধ্যা ৭:১৬ মিনিট থেকে রাত ৯:১১ মিনিট পর্যন্ত। প্রদোষ কাল চলবে বিকেল ৫:৪৮ মিনিট থেকে রাত ৮:২০ মিনিট পর্যন্ত।

Published by:

Share Link:

More Releted News:

নিশাচর কমিশন! ভোটের আগে গভীর রাতে পর্যবেক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে CEO মনোজ

বৃহস্পতি-শুক্রতে শহরে আসতে গেলে হাতে রাখুন অতিরিক্ত সময়, জানাচ্ছে কলকাতা পুলিশ

বুধবার সন্ধ্যে নামতেই জঙ্গিপুরে নামল সাঁজোয়া গাড়ি, রাতভর টহল শুরু

বুথের ১০০ মিটারের মধ্যে সমস্ত দোকানপাট বন্ধ করে দিল পুলিশ

ভোটের জন্য নেই বাস, আসানসোলে অটো-টোটোর বিরুদ্ধে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ

ইরান-আমেরিকার যুদ্ধের প্রভাব, বিশ্বজুড়ে বাড়ছে কন্ডোমের দাম

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ