১৫% কর্মী ছাঁটাই করল ই-কমার্স সংস্থা মিশো

সংস্থার মুখপাত্র এই বিষয়ে বলেন, ‘আমরা একটি কঠিন সিদ্ধান্ত নিয়েছি

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের কর্মী ছাঁটাই করল ই-কমার্স সংস্থা মিশো।  ১৫ শতাংশ কর্মীকে চাকরি থেকে ছাঁটাই করল সংস্থাটি। এই নিয়ে এক বছরে তৃতীয় বার কর্মী ছাঁটাই করল তারা।

শুক্রবার সংবাদ মাধ্যম ডেকান হেরাল্ডের খবর অনুযায়ী মিশো (Meesho) তাদের ২৫১ জন কর্মীকে চাকরি থেকে বাদ দিয়েছে। যা সংস্থার ১৫ শতাংশ বলে জানিয়েছে তারা। সংস্থার মুখপাত্র এই বিষয়ে বলেন, ‘আমরা একটি কঠিন সিদ্ধান্ত নিয়েছি… টেকসই মুনাফা লাভের জন্য আমাদের একটি দুর্বল সাংগঠনিক কাঠামোর সঙ্গে কাজ করতে হবে।’ শুক্রবার একটি মেল পাঠিয়ে কর্মীদেরকে সংস্থার সিদ্ধান্তের কথা জানিয়েছেন মিশোর সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও ভিদিত আত্রে (Vidit Aatrey)।

মিশোর মুখপাত্র আরও বলেন, যে কর্মীরা চাকরি হারাচ্ছেন তাদেরকে ‘বিচ্ছেদ প্যাকেজ’ দেওয়া হবে। যেখানে কাজের মেয়াদ এবং পদের উপর ভিত্তি করে আড়াই মাস থেকে ৯ মাসের বেতন দেওয়া হবে। পাশাপাশি বিমার সুবিধা প্রদানও চালু রাখা হবে বলে জানিয়েছেন তিনি। একইসোংগে অন্য জায়গায় চাকরি খুঁজতে কর্মীদের সহযোগিতা করা হবে বলেও জানিয়েছেন মিশোর মুখপাত্র। উল্লেখ্য এর আগে, ই-কমার্স সংস্থা মিশো গত বছর এপ্রিল মাসে ১৫০ জন কর্মীকে বরখাস্ত করেছিল। তারপরে অগাস্ট মাসে সংস্থাটি আরও ৩০০ জনকে ছাঁটাই করেছিল।

বারবার ঢেকুর উঠছে! জটিল কোনও রোগের ইঙ্গিত নয় তো? এখনই সাবধান হন…

বাড়ির এই দিকে লাগান দুর্লভ ব্রহ্মকমল, ফুল ফুটতেই বদলাবে ভাগ্য

অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসবে, পুরনো প্রেম ফিরবে, খরচে লাগাম টানুন

মা দুর্গার পুজোতেই ব্রাত্য উমারা, জানেন কোন রাজবাড়িতে রয়েছে এমন অদ্ভুত রীতি?

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

চিনি ছাড়া বাড়িতে বানিয়ে ফেলুন চিঁড়ের লাড্ডু, খেলেই ম্যাজিক বুঝতে পারবেন

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

ডায়াবেটিস রয়েছে? নিশ্চিন্ত মনে খেতে পারেন চার ধরনের রুটি

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

পাকিস্তানে পঞ্জাব-সিন্ধু সহ চার প্রদেশ ভাগ নিয়ে শাহবাজের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে সেনাপ্রধান

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল