ফেসবুকের মুছে দেওয়া পোস্ট ফেরাতে করুন সহজ কাজ

Share:

নিজস্ব প্রতিনিধি : বর্তমান যুগে প্রায় সকলে টেকস্যাভি। নতুন প্রজন্ম তো বটেই। প্রতিদিনের নিত্য নৈমিত্তিক ঘটনার আপডেট অনেকেই সোশ্যাল মিডিয়ায় দিয়ে থাকেন। ফেসবুকে বন্ধুদের সঙ্গে বিশেষ সময়গুলো শেয়ার করেন অনেকেই। আবার অনেক সময় ফেসবুকে নিজেদের বিভিন্ন পোস্ট অনেকেই সরিয়ে ফেলেন। সেই পোস্টগুলো সরিয়ে দেওয়ার অর্থ কী মুছে যাওয়া? যদি ওই পোস্টগুলো দরকার পরে, তাহলে কী করবেন?

মুছে ফেলা পোস্ট ফিরিয়ে আনার উপায় জানা থাকলে সেই কাজটি সহজ হয়ে যায়। ফেসবুকে সাধারণত মুভ টু আর্কাইভ ও মুভ টু রিসাইকেল-এই দু’টি অপশনের মাধ্যমে পোস্ট মুছে ফেলা যায়। মুভ টু রিসাইকেল বাটন প্রেস করলে মুছে ফেলা পোস্ট রিসাইকেল বিনে চলে যায়। মুভ টু আর্কাইভ করলে পোস্ট আর্কাইভে জমা হয়। এখানে খেয়াল রাখতে হবে রিসাইকেল বিনে চলে যাওয়া পোস্ট চাইলেও মোছার ৩০ দিন পর ফিরে পাওয়ার সম্ভাবনা নেই। কিন্তু আর্কাইভে থাকা পোস্ট ফেসবুকের আর্কাইভে জমা থাকে আজীবন। এই পোস্টগুলো ফেসবুক ফিডে দেখা যায় না। ব্যবহারকারী নিজের প্রয়োজনমতোসেইসকল পোস্ট আর্কাইভ থেকে উদ্ধার করতে পারেন। এই পোস্টগুলো ফিরিয়ে আনতে চাইলে ফেসবুক প্রোফাইলে গিয়ে এডিট প্রোফাইল এর পাশে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করতে হবে। পরবর্তী ধাপে প্রদর্শিত অপশন থেকে আর্কাইভ অপশন সিলেক্ট করতে হবে। এরপরের ধাপে আর্কাইভ করা পোস্ট দেখা যাবে। এবার মুছে দেওয়া পোস্ট ফিরিয়ে আনতে চাইলে নির্দিষ্ট পোস্টের পাশে থাকা তিনটি ডট মেনুতে ক্লিক করে রিস্টোর টু প্রোফাইলে করতে হবে।

অন্যদিকে, রিসাইকেল বিনে থাকা পোস্ট ফিরিয়ে আনতে একইভাবে ফেসবুক প্রোফাইল থেকে আর্কাইভ অপশনে গিয়ে পেজের ওপরে থাকা রিসাইকেল বিন অপশন দেখা যাবে। সেখানে ক্লিক করে পরের পেজে গেলেই রিসাইকেল বিনে থাকা ডিলিট হওয়া পোস্ট দেখা যাবে। যে পোস্ট ফিরিয়ে আনতে হবে তার পাশের মেনুতে ক্লিক করে রিস্টোর টু প্রোফাইলে করতে হবে।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত