মধ্যবিত্তের পকেটে টান! ১ সেপ্টেম্বর থেকে এলপিজি, এফডি ও আইটিআর-সহ ৫ নিয়মে বড় বদল

Share:

নিজস্ব প্রতিনিধি: উৎসবের মরসুমে আমজনতার পকেটে জোর ধাক্কা! সেপ্টেম্বরের শুরুতেই ব্যাঙ্কিং, গ্যাস সিলিন্ডার, ট্যাক্স, ক্রেডিট কার্ড, ভ্রমণ বা অন্যান্য গুরুত্বপূর্ণ নিয়মে বেশকিছু পরিবর্তন কার্যকর হতে চলেছে। যা সাধারণ মানুষের জীবনযাত্রায় ব্যাপক প্রভাব ফেলবে। পকেটে ধরতে পারে টান, কারণ এই পরিবর্তনগুলির কারণে আগের তুলনায় আপনার খরচ বাড়তে পারে, আবার কিছু কিছু ক্ষেত্রে খরচ কমতেও পারে। তাই সেপ্টেম্বর শুরু হওয়ার আগে এই সমস্ত পরিবর্তন সম্পর্কে আপনার জানা জরুরি। যদি এই নিয়মের অধীনে কোনও গুরুত্বপূর্ণ কাজ আপনার অসম্পূর্ণ থাকে, তাহলে শেষ তারিখের জন্য অপেক্ষা করবেন না, অগস্টের শেষ সপ্তাহেই কাজ সেরে নিন। তাহলে অতিরিক্ত চার্জ এড়ানো সম্ভব হবে। জেনে নিন, কী কী ক্ষেত্রে কী কী পরিবর্তন হতে চলেছে…
প্রথমেই জানিয়ে রাখি, সেপ্টেম্বরের শুরুতে LPG গ্যাস সিলিন্ডার বুকিংয়ের ক্ষেত্রে বড় পরিবর্তন হতে চলেছে। যাঁরা ২৩ অগস্টের মধ্যে LPG কানেকশনের e-KYC করাননি, তাঁদের জন্য শেষ তারিখ বাড়িয়ে ৩১ অগস্ট করা হয়েছে। অর্থাৎ, ১ সেপ্টেম্বর থেকে আর e-KYC করা যাবে না। গ্যাস বুকিংয়ের জন্যে এই e-KYC বা আধার বায়োমেট্রিক কনফার্মেশন বাধ্যতামূলক করা হয়েছে, নয়তো ঘরোয়া দামে সিলিন্ডার পাওয়া যাবে না। ইন্ডিয়ান অয়েল, HPCL এবং BPCL ইতিমধ্যেই গ্রাহকদের দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন করার কথা জানিয়েছে। তাই যারা এখনও e-KYC করাননি, তাঁরা সময় থাকতেই কাজটি সম্পন্ন করে নিন। 
দ্বিতীয়ত, ব্যাঙ্কের FD বা ফিক্সড ডিপোজিট সংক্রান্ত নিয়মেও বেশকিছু পরিবর্তন হতে চলেছে। নতুন নিয়মে, ৩ কোটি টাকা বা তার বেশি অঙ্কের বড় আমানতের ক্ষেত্রে ব্যাঙ্ককে প্রতিটি কার্যদিবসে সকাল ১০টা ১০ মিনিটের মধ্যে তাদের ওয়েবসাইটে সুদের হার জানাতে হবে। বড় অঙ্কের আমানতের জন্য ব্যাঙ্ক আলাদা আলাদা সুদের হার নির্ধারণ করবে। তবে ছোট অঙ্কের FD-এর ক্ষেত্রে কোনও পরিবর্তন হচ্ছে না। সুদের হারের ক্ষেত্রে স্বচ্ছতা বাড়ানো এবং ব্যাঙ্কিং ব্যবস্থাকে আরও পরিষ্কার করার জন্যেই নতুন নিয়মগুলি আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে। 
তৃতীয়ত, আগামী ১ সেপ্টেম্বর থেকে ভারত থেকে বিদেশে যাওয়া যাত্রীদের ইমিগ্রেশন কাউন্টারে বোর্ডিং পাসে আর স্ট্যাম্প করাতে হবে না। মোবাইলে ইলেকট্রনিক বোর্ডিং পাস দেখিয়েই ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। ব্যুরো অফ ইমিগ্রেশন প্রক্রিয়াটিকে আরও সহজ ও দ্রুত করার জন্যই এই পরিবর্তন করা হয়েছে। এর ফলে যাত্রীদের সময় বাঁচবে, আর স্ট্যাম্প স্পষ্ট না হওয়ার সমস্যা থাকবে না। এই নিয়ম দেশি-বিদেশি সব ধরনের যাত্রীদের জন্যে কার্যকর হবে। 
চতুর্থত, ট্যাক্সের ক্ষেত্রে, আপনার আয় যদি ব্যবসা বা কোনও পেশা থেকে হয়ে থাকে, তাহলে ITR জমা দেওয়ার সময় সঠিক ফর্ম বেছে নিতে হবে। ২০২৬-২৭-এর জন্য যাঁদের অ্যাকাউন্ট অডিট করা বাধ্যতামূলক নয়, তাদের আগামী ৩১ অগস্টের মধ্যে রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। যাঁদের ব্যবসা থেকে ৫০ লক্ষ টাকা পর্যন্ত আয় হয়, তাঁদের ITR-4 অর্থাৎ সুগম ফর্ম পূরণের মাধ্যমে রিটার্ন জমা দিতে হবে। আর ৫০ লক্ষ টাকার বেশি আয়, নিয়মিত হিসাবপত্র সংরক্ষণকারী অথবা F&O ট্রেডিং করা ব্যক্তিদের ITR-3 ফর্ম পূরণের মাধ্যমে রিটার্ন জমা দিতে হবে। পাশাপাশি ATF-এর দামেও পরিবর্তন হতে পারে। ATM চার্জেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। যার ফলে সাধারণ মানুষের যে পকেটে টান পড়বে না, তা বলাই বাহুল্য।

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?

মঞ্চে ‘বাজপেয়ী’র চরিত্রে সুকান্ত মজুমদার! অভিনয়ের প্রস্তাব পেয়ে যা বললেন কেন্দ্রীয় মন্ত্রী…

‘বিমানে বোমা রাখা আছে’, মাঝ আকাশে লখনউ থেকে বেঙ্গালুরুগামী ইন্ডিগো ফ্লাইটে হুলস্থূল কাণ্ড

৩৬ বছর বয়সে বিশ্ব মঞ্চে ইতিহাস, ক্যান্সার জয় করে ব্যাডমিন্টনে ব্রোঞ্জ চৌ তিয়েন-চেনের

‘তাঁর সংসার ভাঙতে চাইনি’, প্রয়াত পরিচচালক কুকুকে গোপনে বিয়ে করা নিয়ে মুখ খুললেন অরুণা

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ৮

গর্ভে তিন সন্তান, একই দিনে দুই প্রসূতির সফল অস্ত্রোপচার করে নজির গড়ল শান্তিপুর হাসপাতাল

‘কাটমানি ভাগাভাগি করে নেব’, হাতে গঙ্গাজল নিয়ে শপথ পুর কাউন্সিলরদের, দেখুন ভিডিও  

‘রাখির উপহার চাই না, স্কুল ঠিক করে দিন’, জেলাশাসককে আর্জি খুদে পড়ুয়াদের

বাড়িতে ডেকে এনে শিশুকে যৌন হেনস্থা প্রৌঢ়ের, শোরগোল গড়ফায়

‘মানুষ হাঁটবে কোথায়?’ কলকাতার ফুটপাত দখলের বিরুদ্ধে গর্জে উঠলেন দিলীপ ঘোষ

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা

নিউ ইয়র্কে মোহন ভাগবতের কর্মসূচিতে আপত্তি মেয়র মামদানির

হাসপাতালে কর্মরত নার্সদের জন্য নয়া পোশাক বিধি স্বাস্থ্য দফতরের