কাঞ্চনমূল্য আকাশছোঁয়া, পুজোর মুখে দুর্মূল্য সোনা

Share:

নিজস্ব প্রতিনিধি: লাগামছাড়া হয়েছে সোনা ও রুপোর দাম। ক্রমাগতভাবে বেড়ে চলেছে কাঞ্চনমূল্য। এর জেরে রোজই সোনা ও রুপোর দামে তৈরি হচ্ছে নতুন রেকর্ড। এর ফলে দিনে দিনে মধ্যবিত্তের হাটের বাইরে চলে যাচ্ছে সোনা রূপোর মূল্য। মহালয়ার পরে কি দাম কমল না বাড়ল? আসলে চলতি বছর সেপ্টেম্বর মাসে ধারাবাহিক ভাবে বেড়েছে সোনার দাম। ফলে উৎসব্বের মরশুমে মাথায় হাত পড়েছে গয়নাপ্রেমীদের। মহালয়ার পর থেকেও সোনার দামও বেড়েছে ভীষনভাবে। এর ফলে সোনা বিক্রিতে ভাটার আশঙ্কা জাঁকিয়ে বসছে স্বর্ণব্যবসায়ীদের মধ্যে।

১০ গ্রাম পাকা সোনার দাম এখন ছাড়িয়েছে ১ লক্ষ ১৪ হাজার পর্যন্ত। মহালয়ার পর থেকে পাকা সোনার প্রতি ১০ গ্রামের দাম বেড়েছে ৩ হাজার ৪০০ টাকা। অন্যদিকে ২২ ক্যারাটের গয়না সোনার প্রতি ১০ গ্রামের দাম বেড়েছে ৩ হাজার ২০০ টাকা। রূপোর দামও বেড়ে গিয়েছে। সোনার পাশাপাশি রুপোর দামও অত্যন্ত বেড়ে গিয়েছে। চলতি সপ্তাহে প্রতি কেজি রুপোর দাম বেড়েছে প্রায় পাঁচ হাজার টাকা।

বৃহস্পতিবার কলকাতার বাজারে সোনার দর: 

পাকা সোনা বার (২৪ ক্যারাট): ১ লক্ষ ১৪ হাজার ৩০০ টাকা (প্রতি ১০ গ্রাম)

পাকা সোনা বার (খুচরো): ১ লক্ষ ১৪ হাজার ৯০০ টাকা (প্রতি ১০ গ্রাম)

হলমার্কযুক্ত গয়না সোনা (২২ ক্যারাট): ১ লক্ষ ৯ হাজার ২০০ টাকা (প্রতি ১০ গ্রাম)

রুপো (খুচরো): ১ লক্ষ ৩৬ হাজার ১০০ টাকা (প্রতি কেজি)

তবে সোনা কিনতে দোকালে গেলে কিন্তু এর থেকেও বেশি টাকা খসবে। উপরি উল্লেখিত দর থেকেও বেশি দরে আপনাকে সোনা কিনতে হবে। কারণ এই দরের সঙ্গে যোগ হবে জিএসটি এবং গয়না তৈরির মজুরি। জিএসটি ৩ শতাংশ নির্দিষ্ট করে দেওয়া রয়েছে। কিন্তু বিভিন্ন দোকান ভেদে মজুরী পৃথক হতে পারে।

মমতাপন্থী সাংসদ কীর্তি আজাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

নেপালের হড়পা বানের ২১ দিন পরেও নিখোঁজ কাঁচরাপাড়ার বাসিন্দা শর্মিষ্ঠা, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ পরিবার

সঙ্কটজনক জেলবন্দি ইমরান, অস্ট্রেলিয়া সরকারের হস্তক্ষেপ চাইলেন ৭ প্রাক্তন অধিনায়ক

‘বিরোধী দলনেতার সঙ্গে ছিল, এটাই চন্দ্রনাথের বড় অপরাধ’, আক্ষেপ শুভেন্দুর

গরম ভাতের সঙ্গে পাতে রাখুন তেল-ঝাল-মশলা ছাড়া ভাপা কই, জানুন রান্নার নিয়ম

‘আমি অবসর নিচ্ছি না’, সোশ্যাল মিডিয়ায় ভুলভাল তথ্য প্রচার নিয়ে ক্ষুব্ধ অমিতাভ বচ্চন

স্ত্রীকে খুশি করতে পার্কিং থেকে গাড়ি চুরি করল যুবক ,তার পর যা ঘটল…

বাবরি মসজিদে বিজেপির পতাকা লাগিয়ে অশান্তির ছক! ভাইরাল হুমায়ুনের অডিও

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হলেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

মহিলা বলে গ্রেফতার! আফগানিস্তানে গিয়ে চরম বিপদে জনপ্রিয় ভ্লগার

মর্মান্তিক! রেফ্রিজারেটর বিস্ফোরণে প্রাণ গেল একই পরিবারের ৪ সদস্যের

‘Dil To Pagal Hai’ থেকে ‘Lehra do’, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ইনস্টাগ্রাম প্রোফাইলে ভাইরাল বলিউডের গান