সপ্তাহজুড়ে সোনার দামে পতন, ২ লাখ কমে বিক্রি হচ্ছে রুপো, ২২, ২৪ ক্যারেটের দাম কত?

২৪ এপ্রিল, এমসিএক্স-এ ৫ জুন মেয়াদপূর্তি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দর ছিল ১,৫২,৬৯৯ টাকা, কিন্তু গত শুক্রবার সোনার ১০ গ্রামের দাম ১,৫১,২৬৩ টাকায় বন্ধ হয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: গহনা প্রেমীদের স্বস্তি দিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই কমছে সোনা-রুপোর দাম। শুধু মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) নয়, দেশের বাজারেও কমছে এই মূল্যবান ধাতুগুলির দাম। এমসিএক্স-এ রুপো এখনও তার সর্বোচ্চ দামের চেয়ে ২.০৬ লক্ষ টাকা কমে বিক্রি হচ্ছে। এদিকে গত সপ্তাহজুড়েই কম ছিল সোনার দাম। ২৪ এপ্রিল, এমসিএক্স-এ ৫ জুন মেয়াদপূর্তি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দর ছিল ১,৫২,৬৯৯ টাকা, কিন্তু গত শুক্রবার সোনার ১০ গ্রামের দাম ১,৫১,২৬৩ টাকায় বন্ধ হয়েছে।

অর্থাৎ শুক্রবার প্রতি ১০ গ্রাম সোনার দাম ১,৩৩৬ টাকা কমেছিল। গত জানুয়ারিতে সোনার দাম হয়েছিল ২,০২,৯৮৪ টাকা। সেই তুলনায় বর্তমানে সোনা ৫১,৬২১ টাকা কমে বিক্রি হচ্ছে। অন্যদিকে ইন্ডিয়ান বুলিয়ন জুয়েলার্স অ্যাসোসিয়েশনের ওয়েবসাইট IBJA.com অনুযায়ী, ২৪ এপ্রিল সন্ধ্যায় ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দর ছিল ১,৫১,৪৭৯ টাকা এবং গত শুক্রবার তা কমে ১,৫০,২৬৩ টাকা হয়েছে। অর্থাৎ দেশীয় বাজারেও প্রতি ১০ গ্রাম সোনার দাম ১,২১৬ টাকা কমেছে। অন্যদিকে ২২ ক্যারেট সোনার ১,৪৬,৬৬০ টাকায় বিকচ্ছে। ২০ ক্যারেট সোনা ১,৩৩,৭৩০ টাকায় বিকচ্ছে এবং ১৮ ক্যারেট ও ১৪ ক্যারেট সোনা যথাক্রমে ১,২১,৭১০ টাকা এবং ৯৬,৯২০ টাকায় বিকচ্ছে। রুপোর দাম দেখতে গেলে, এমসিএক্স-এ ৩ জুলাই মেয়াদোত্তীর্ণ রুপোর দাম বেড়েছে।

২৪ এপ্রিল এর দাম ছিল প্রতি কেজি ২,৫০,০৫৮ টাকা, যা গত শুক্রবার ২,৫১,০০০ টাকায় বন্ধ হয়েছে। সুতরাং প্রতি কেজিতে ৯৪১ টাকা বেড়েছে রূপো। গত জানুয়ারিতে রুপোর দাম রেকর্ড ভেঙে সর্বোচ্চ ৪,৫৭,৩২৮ টাকায় পৌঁছেছিল। এখন ২,০৬,৩২৮ টাকা কমে বিক্রি হচ্ছে রুপো। আর দেশীয় বাজারেও রুপোর দাম কমেছে। আইবিজেএ-এর তথ্য অনুযায়ী, ২৪ এপ্রিল ১ কেজি রুপোর দাম হয়েছিল ২,৪৩,৮২৫ টাকা। কিন্তু শুক্র বার, ২০ এপ্রিল রুপোর দাম কমে ২,৪০,৩৩১ টাকা হয়েছে। সুতরাং ১ কেজি রুপো ৩,৪৯৪ টাকা কমেছে।

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা

বিজেপিতে যোগ দিচ্ছেন দেব! সুকান্ত সাক্ষাতের পর বাড়ছে জল্পনা