যুদ্ধের আবহে স্বস্তি! একধাক্কায় ৮ হাজার টাকা কমল রুপোর দাম, সস্তা সোনাও

ভারতীয় বুলিয়ন বাজারে সোনা ও রুপোর দাম অনেকটা কমেছে। ৯৯৯ বিশুদ্ধতা সম্পন্ন ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,৫৮,৫৫৫ টাকায় নেমে এসেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: যুদ্ধের আবহে বাড়ার কথা, উল্টে কমছে সোনা-রুপোর দাম। টানা ১৪ দিন ধরে চলছে ইরান বনাম ইজরায়েল-আমেরিকার যুদ্ধ, যাতে জ্বলছে মধ্যপ্রাচ্য। আমেরিকা-ইজরায়েলের উপর প্রতিশোধ তুলতে হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান। যার ফলে তেল-জ্বালানি আমদানি-রপ্তানি বন্ধ হয়েছে। যাতে ভুগছে গোটা বিশ্ব। রান্না-বানিজ্যিক গ্যাসের যোগানে সমস্যা হচ্ছে, বেড়েছে দাম। কী খাবেন, তা নিয়ে চিন্তার ভাঁজ গোটা দেশবাসীর। কিন্তু এমন পরিস্থিতি তে কমছে সোনা-রুপোর দাম। যার ফলে খানিকটা স্বস্তিতে দেশবাসী। আজ (শুক্রবার) সপ্তাহের শেষ ট্রেডিং দিনে সোনা-রুপোর দামে অনেকটা ঘাটতি হয়েছে। ]

ইন্ডিয়ান বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (IBJA) অফিসিয়াল ওয়েবসাইট বলছে, আজ (১৩ মার্চ), ভারতীয় বুলিয়ন বাজারে সোনা ও রুপোর দাম অনেকটা কমেছে। ৯৯৯ বিশুদ্ধতা সম্পন্ন ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,৫৮,৫৫৫ টাকায় নেমে এসেছে। পাশাপাশি ৯৯৯ বিশুদ্ধতা সম্পন্ন রুপোও প্রতি কেজিতে ২,৬০,০০০ টাকার নিচে নেমে এসেছে। সুতরাং শুক্রবার সকালে ibjarates.com-এ প্রকাশিত দর অনুসারে, ৯৯৫ বিশুদ্ধতা অর্থাৎ ২৩ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামের দাম ১,৫৭,৯২০ টাকায় নেমে এসেছে। যেখানে ৯১৬ বিশুদ্ধতা অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামের দাম ১,৪৫,২৩৬ টাকা হয়েছে।

সোনা: ২৪ ক্যারেট প্রতি ১০ গ্রামের দাম ১,৬০,৩০৩ টাকা ছিল, ১,৫৮,৫৫৫ টাকায় নেমে এসেছে। সুতরাং ১৭৪৮ টাকা সস্তা হয়েছে। ২২ ক্যারেট প্রতি ১০ গ্রহনের দাম ছিল, ১,৪৬,৮৩৮ টাকা। কিন্তু ১,৪৫,২৩৬ টাকায় নেমে এসেছে। সুতরাং ১৬০২ টাকা সস্তা হয়েছে। অন্যদিকে রুপো প্রতি ১ কেজির দাম ছিল ২,৬৮,৩০১ টাকা। কিন্তু ২,৫৯,৯৫১ টাকায় নেমে এসেছে। সুতরাং ৮৩৫০ টাকা সস্তা হয়েছে রুপোর দাম। আপনাদের জানিয়ে রাখি, ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন (IBJA) কর্তৃক জারি করা সোনা-রুপোর দামই সারা দেশে বৈধ। কেন্দ্রীয় সরকার কর্তৃক ঘোষিত ছুটির দিনগুলি ছাড়া, শনিবার এবং রবিবারে দাম জারি করা হয় না।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২