Loading live market data...
Loading active stocks...
Connecting...

৫ দিনে রুপোর দাম এক লাফে ১১,০০০ টাকা বাড়ল, গগনচুম্বী সোনাও

১০ গ্রাম ২৪-ক্যারেট সোনার দাম ১,২০০ টাকা বেড়েছে। আর রুপোর ফিউচারের দাম প্রতি কেজিতে ১১,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সপ্তাহজুড়ে সোনা-রুপোর দামে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গিয়েছে। মাল্টি-কমোডিটি এক্সচেঞ্জে (MCX) উভয় মূল্যবান ধাতুর দামই বেড়েছে। যদিও ইরান বনাম ইজরায়েল-আমেরিকার যুদ্ধের পর থেকেই ক্রমাগত কমছিল সোনা-রুপোর দাম। তবে গত সপ্তাহ জুড়ে সোনা-রুপোর দামে উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে। ১০ গ্রাম ২৪-ক্যারেট সোনার দাম ১,২০০ টাকা বেড়েছে। আর রুপোর ফিউচারের দাম প্রতি কেজিতে ১১,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তবে, রুপোর দাম বাড়া সত্ত্বেও এই মূল্যবান ধাতুটি তার সর্বোচ্চ দামের চেয়ে ১.৯৫ লক্ষ টাকা কমে বিক্রি হচ্ছে, আর সোনা ৫০,০০০ টাকারও বেশি কমে বিক্রি হচ্ছে।

চলতি বছরের জানুয়ারিতে প্রতি কেজি রুপোর দাম প্রায় ৪ লক্ষ টাকায় পৌঁছেছিল। যা কিনা ইতিহাসে প্রথম। পাল্লা দিয়ে সোনাও ২ লাখ টাকায় পৌঁছে গিয়েছিল। কিন্তু তারপর থেকেই উভয় মুল্যবান ধাতুর দাম কমছে। সোনার দামের কথা বলতে গেলে, গত সপ্তাহে সোনার দাম বেড়েছে। MCX-এ, ৫ জুন মেয়াদপূর্তি ১০ গ্রাম সোনার দাম ১ মে ১,৫১,৩৫২ টাকায় বন্ধ হয়েছিল, কিন্তু গত শুক্রবার তা বেড়ে প্রতি ১০ গ্রামে ১,৫২,৫৮৯ টাকায় পৌঁছেছে। ফলস্বরূপ, এই মূল্যবান হলুদ ধাতুটির দাম ১,২৩৭ টাকা বেড়েছে। তবে দাম বাড়ার পরেও সোনা তার সর্বোচ্চ দামের চেয়ে অনেক সস্তায় বিক্রি হচ্ছে। জানুয়ারি মাসে, সোনার ফিউচার দাম প্রথমবারের মতো ২ লক্ষ টাকা অতিক্রম করেছিল। তখন ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম হয়েছিল ২,০২,৯৮৪ টাকা। কিন্তু বর্তমান ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনা প্রায় ৫০,৩৯৫ টাকা সস্তায় পাওয়া যাচ্ছে।

অন্যদিকে রুপোর দামের কথা বলতে গেলে, এই মূল্যবান ধাতুটির দাম গত পাঁচদিনে  প্রতি কেজিতে ১১,০৬২ টাকা দাম বেড়েছে। ১ মে ৩ জুলাই মেয়াদোত্তীর্ণ রুপোর দাম প্রতি কেজিতে ২,৫০,৯৩৭ টাকায় বন্ধ হয়েছিল। কিন্তু গত শুক্রবার তা বেড়ে ২,৬১,৯৯৯ টাকায় বন্ধ হয়েছে। সুতরাং পাঁচ দিনে রুপোর দাম প্রায় ১১,০০০ টাকারও বেশি বেড়েছে, তবে এই বৃদ্ধি সত্ত্বেও রুপো এখন সর্বোচ্চ অনেক কম দামে বিক্রি হচ্ছে। সোনার মতো রুপোর দামও জানুয়ারিতে ৪,৫৭,৩২৮ টাকায় পৌঁছেছিল। কিন্তু এই দাম থেকে এখনও পর্যন্ত প্রতি কেজি রুপোর দাম ১,৯৫,৩২৯ টাকা কমেছে। অন্যদিকে ইন্ডিয়ান বুলিয়ন জুয়েলার্স অ্যাসোসিয়েশনের ওয়েবসাইট, IBJA.com অনুসারে, এক সপ্তাহের মধ্যে ২৪-ক্যারেট সোনার দাম ১,৫০,২৬৩ থেকে বেড়ে ১,৫১,০৭৮ হয়েছে। আর রুপোর দাম ২,৪০,৩৩১ থেকে বেড়ে ২,৫৫,৬০০ হয়েছে।

প্রথমবার মেয়েকে প্রকাশ্যে আনলেন সূর্যকুমার যাদব, জানালেন নামও

তামিলভূমে কনিষ্ঠ বিধায়ক, পাঁচ ভাষায় দক্ষ ভোটকুশলী এখন শাসনে

৬৬টি বাইবেলের বইয়ের নাম বলে India Book of Records-এ শিলিগুড়ির অনিন্দিতা

কবে এবছরের ফলহারিণী পুজো? কোন নিয়ম মানলেই খুলবে কপাল?

প্রধানমন্ত্রী মোদির সভাস্থলের কাছেই মিলল বিস্ফোরক, নাশকতার ছক দেখছে পুলিশ

‘বাংলার সংস্কৃতি তলানিতে ঠেকেছিল’, বিজেপি সরকারের কাছে কী অনুরোধ জিতের?

প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ছবি দিয়ে নিজের ফেসবুক প্রোফাইল সাজালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

শান্তিকুঞ্জের সামনে দিয়ে চলছে টোটো-মোটরসাইকেল, ব্যারিকেড না করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

নবান্নের নিরাপত্তা খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার, প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী

অনিশ্চয়তায় আপাতত কলকাতা জুড়ে বন্ধ হয়ে গেল করোনাকালে চালু হওয়া ৫০টি ‘মা ক্যান্টিন’

‘ইশ্বরের দূত নই, একজন সাধারণ মানুষ,’ মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই বললেন বিজয়

এন্টালিতে প্রোমোটারকে কুপিয়ে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

বালুরঘাটে এলেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান, দিলেন উন্নয়নের প্রতিশ্রুতি

রেখা পাত্র জিততেই ন্যাড়া হচ্ছেন বিজেপি কর্মীরা, হঠাৎ কেন এই সিদ্ধান্ত?