অনলাইনে চুরি যাওয়া টাকা ফেরত পেতে এই টোল ফ্রি নম্বরে ডায়াল করতে পারেন

Share:

নিজস্ব প্রতিনিধি : বর্তমানে প্রযুক্তি যত উন্নতি হচ্ছে সুবিধার পাশাপাশি ততই ব্যক্তি গোপনীয়তা কমছে। তথ্য চুরির ভয় রয়েছে পদে পদে। কোথা থেকে কীভাবে ব্যক্তিগত তথ্য হ্যাক হচ্ছে কেউ জানে না। অনেকে আবার ভুল লিঙ্কে শুধু একটা টাচ-ব্যাস অ্যাকাউন্ট ফাঁকা। এতে বিপদে পড়ছেন বহু মানুষ। তথ্য হ্যাক যাতে না হয় এইজন্য সমাধানটাই বা কী! এই নিয়ে চিন্তায় দিন কাটছে মানুষের। কেননা যেভাবে সাইবার জালিয়াতির  ঘটনা দিন দিন বেড়েই চলেছে। আতঙ্কে রয়েছে মানুষ।

এমতবস্থায় সম্প্রতি সরকার সাইবার জালিয়াতির বা Online Scam ঘটনায় শিকার হওয়া মানুষের জন্য এগিয়ে এসেছে। যেখানে একটি হেল্পলাইন নম্বর চালু করেছে। যেখানে কল করে ভুক্তভোগীরা অভিযোগ জানানোর পাশাপাশি ফেরত পেতে পারেন নিজের চুরি যাওয়া টাকা।

অভিযোগ জানাতে যে নম্বর ডায়াল করবেন- আপনার সাথে কখনো যদি এইরকম প্রতারণার ঘটনা ঘটে থাকে, তাহলে আপনার যে নম্বর ব্যাঙ্কের সাথে লিঙ্ক করা আছে সেটি থেকে ১৯৩০ নম্বরে কল করুন। এই নম্বরটি সিটিজেন ফিন্যান্সিয়াল সাইবার ফ্রড রিপোর্টিং এবং ম্যানেজমেন্ট সিস্টেমের সাথে যুক্ত। এখানে আপনি সহয়তা পেতে পারেন।

 তথ্য সংক্রান্ত বিষয় : এই নম্বরে (১৯৩০) কল করলে আপনার কাছে থেকে প্রতারণা সংক্রান্ত তথ্য জানতে চাওয়া হবে। কীভাবে প্রতারিত হয়েছেন ! কত টাকা গেছে, কবে গেছে, আপনার কোন নম্বর থেকে হয়েছে, আপনার নাম, ঠিকানা, এই তথ্যগুলোই জানতে চাওয়া হবে।

সচেতনতা : কখনোই আপনার কাছ থেকে কেউ কোনো ব্যক্তিগত তথ্য যেমন, এটিএম পিন বা নেট ব্যাঙ্কিং পাসওয়ার্ড জানতে চাইবে না। কখনই কারো সাথে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ডেবিট বা ক্রেডিট কার্ড ইত্যাদির বিবরণ শেয়ার করবেন না।নিজের পিন বা ওটিপি কারো সাথে শেয়ার করবেন না।অজানা সোর্স থেকে আসা কোনো লিঙ্কে ক্লিক করবেন না। যদি সন্দেহ হয় তবে অবশ্যই সাইবার ক্রাইম ম্যানেজমেন্ট কে জানান। অথবা পুলিশের সহায়তা নিতে পারেন।

জ্ঞানেশের পর সীমা খান্নার বিরুদ্ধে অভিযোগ দায়ের মমতাপন্থী সাংসদ মহুয়ার

মদের দোকান খুলতে চান? নতুন নিয়ম লাগু রাজ্য সরকারের

পর্যটকদের নিরাপত্তায় কড়া পদক্ষেপ, মন্দারমণিতে ২ কিমি এলাকা ‘রেড জোন’

ফুলবদলের উপহার, রাজ্য়সভায় বিজেপির প্রার্থী কোয়েল মল্লিক!

এশিয়াডের ফাইনালে পাকিস্তান, ফের দেখা যাবে ভারত-পাক মহারণ?

স্বামীর সঙ্গে ঝামেলার পরই ভয়াবহ পরিণতি! জঙ্গলে নিয়ে গিয়ে মহিলাকে গণধর্ষণের অভিযোগ

জগদ্দলে ব্যক্তিকে কুপিয়ে খুন, ঘটনার পর থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের

সাহসী ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের পরিবারকে ফোন প্রধানমন্ত্রী মোদির, কি কথা হল?

এবার পুজোয় পকেট হবে ফাঁকা? এক ধাক্কায় বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত?

অক্টোবরের শুরুতেই গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ, পুজোর আগে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে

অনুব্রত মণ্ডলের উপর হামলার ঘটনায় ছাড়া পেল অভিযুক্তরা

রেকর্ড রান তাড়া করে ভারত জিতলেও খুশি নন কোচ গম্ভীর, কারণ জানালেন নিজেই

চুক্তি না হলে ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের