আসছে iQOO-র শক্তিশালী ব্যাটারির 5G স্মার্টফোন, দাম শুনে বিশ্বাসই হবে না

Share:

নিজস্ব প্রতিনিধি: মোবাইল প্রস্তুতকারী সংস্থা iQOO তাদের নতুন বাজেট ফোন iQOO Z10 Lite 5G নিয়ে বড় ঘোষণা করেছে। আগামী ১৮ জুন এই ফোন লঞ্চ হবে ঠিকই, কিন্তু তার আগেই সংস্থা জানিয়ে দিল ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন। সঙ্গে ফাঁস হয়েছে দামও। চমকে দেওয়ার মতো ব্যাপার হলো, এই শক্তিশালী 5G স্মার্টফোন বাজারে পাওয়া যেতে পারে ₹10,000-র কমে!

iQOO Z10 Lite 5G-তে থাকবে বিশাল 6000mAh ব্যাটারি। সংস্থার দাবি, এই ক্যাটাগরিতে এটাই হবে সবচেয়ে বড় ব্যাটারি সহ 5G স্মার্টফোন। একবার চার্জেই সারাদিন চলবে ফোন। অথচ এত বড় ব্যাটারির পরেও ফোনটি পাতলা হবে এবং স্টাডি, বিনোদন, আর সোশ্যাল ইউজের মতো বিভিন্ন কাজের জন্য উপযুক্ত হবে।

প্রসেসর এবং পারফরম্যান্স

এই ফোনে থাকছে MediaTek Dimensity 6300 5G চিপসেট, যা 6nm টেকনোলজিতে তৈরি। এটি একটি Octa-Core চিপসেট, যেটি স্মুথ মাল্টিটাস্কিং এবং ল্যাগ-ফ্রি পারফরম্যান্স দেবে। বাজেট ফোন হলেও এতে পারফরম্যান্স নিয়ে কোনও আপস করা হচ্ছে না।

ক্যামেরা ফিচার – AI এর ছোঁয়া

ফোনের পিছনে থাকবে 50MP Sony AI মেন ক্যামেরা, সঙ্গে একটি 2MP Depth Sensor। সেলফি এবং ভিডিও কলের জন্য সামনে থাকছে 5MP ফ্রন্ট ক্যামেরা।
ক্যামেরায় থাকবে স্মার্ট AI ফিচার:

  • AI Erase: অপ্রয়োজনীয় বস্তু মুছে ফেলা যাবে।
  • AI Photo Enhance: মুখের ক্ল্যারিটি বাড়ানো ও ঝাপসা ছবি ঠিক করা।
  • AI Document Mode: ডকুমেন্ট স্ক্যান করে পরিষ্কার ডিজিটাল কপি তৈরি।

ডিজাইন

ফোনটি IP64 রেটিং সহ Dust ও Water Resistant, অর্থাৎ দৈনন্দিন ব্যবহারে এটি টেকসই হবে। ডিজাইনে থাকছে দু’টি আকর্ষণীয় কালার অপশন: Titanium Blue ও Cyber Green।

দাম ও অন্যান্য সম্ভাব্য ফিচার

টিপস্টার Yogesh Brar জানিয়েছেন, এই ফোন 4GB, 6GB ও 8GB RAM ভ্যারিয়েন্টে আসবে, সঙ্গে 128GB ও 256GB স্টোরেজ। অফারের পরে দাম ₹10,000-র কম হতে পারে বলে আশা।
আরও জানা গেছে, এতে থাকতে পারে 6.74-ইঞ্চির HD+ LCD ডিসপ্লে, Android 15 এবং FunTouch OS 15। চার্জিংয়ের জন্য থাকবে 15W ফাস্ট চার্জিং সাপোর্ট।

বাজেটের মধ্যে এমন ফিচার-প্যাকড ফোন সত্যিই বিরল! যারা ভাল ব্যাটারি ব্যাকআপ, স্টাইলিশ ডিজাইন আর শক্তিশালী পারফরম্যান্স চান কম দামে, iQOO Z10 Lite 5G তাদের জন্য আদর্শ হতে চলেছে বলেই মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। ১৮ জুনের লঞ্চের দিকে এখন তাকিয়ে টেক-প্রেমীরা।

 

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ