এই মুহূর্তে

Google Pay-এর ‘Pocket Money’ ফিচার স্ক্যাম নয় তো? জানুন আসল সত্য..

নিজস্ব প্রতিনিধিঃ ডিজিটাল পেমেন্টের জগতে নতুন সুবিধা নিয়ে এসেছে Google Pay। অ্যাপটির UPI সার্কেল ব্যবস্থার চালু হয়েছে নতুন “Pocket Money” ফিচার। এই ফিচারের মাধ্যমে একজন প্রাইমারি ইউজার তার পরিবারের সদস্য বা পরিচিত কাউকে সেকেন্ডারি ইউজার হিসেবে যুক্ত করতে পারেন। ফলে সেকেন্ডারি ইউজারদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলেও তারা প্রাইমারি ইউজারের অনুমতিতে ডিজিটাল পেমেন্ট করতে পারবেন। 

তবে ফিচারটি চালু হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় কিছু ব্যবহারকারী নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। অনেকেই দাবি করেছেন, অ্যাপের ড্যাশবোর্ডে থাকা “Pocket Money” আইকনে ক্লিক করলেই নাকি টাকা কেটে যাচ্ছে। এই নিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ একাধিক পোস্টও ভাইরাল হয়েছে। কেউ কেউ এমনও আশঙ্কা প্রকাশ করেছেন যে, এই আইকনে ক্লিক করলেই হ্যাকাররা অ্যাকাউন্টে প্রবেশ করতে পারে।তবে এখন পর্যন্ত এই ফিচার ব্যবহার করে কোনও প্রতারণার ঘটনার নিশ্চিত প্রমাণ মেলেনি। বরং এই পরিষেবায় একাধিক নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। প্রাইমারি ইউজার চাইলে সেকেন্ডারি ইউজারের খরচের সীমা নির্ধারণ করতে পারেন এবং প্রয়োজন হলে প্রতিটি লেনদেনের জন্য আলাদা অনুমোদনও দিতে পারেন।

এই ফিচারে দুটি ধরনের ডেলিগেশন রয়েছে। ফুল ডেলিগেশন ব্যবস্থায় মাসে সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত খরচের সীমা নির্ধারণ করা যায়। অন্যদিকে পার্শিয়াল ডেলিগেশন ব্যবস্থায় প্রতিটি পেমেন্টের আগে প্রাইমারি ইউজারের অনুমতি বাধ্যতামূলক। সেকেন্ডারি ইউজার যুক্ত করতে হলে প্রাইমারি ইউজারকে তার পরিচয় সংক্রান্ত কিছু তথ্য, যেমন সরকারি পরিচয়পত্রের নম্বর ও সম্পর্কের বিবরণ দিতে হয়। আমন্ত্রণ পাঠানোর সময় নিরাপত্তার জন্য UPI PIN ব্যবহার করতে হয়। সহজ ব্যবহার ও বাড়তি নিয়ন্ত্রণের মাধ্যমে পরিবারে ডিজিটাল লেনদেনকে আরও সুবিধাজনক করতেই এই নতুন ফিচার চালু করেছে গুগল পে।

Published by:

Share Link:

More Releted News:

আফ্রিকা থেকে ৫,০০০ কিমি পথ পেরিয়ে ভারতে ফিরছে আমুর বাজপাখি

Gmail-এ এলো WhatsApp স্টাইল ফিচার, এক ক্লিকেই মেসেজ সিকিউরিটি এনক্রিপশনের সুবিধা

মাত্র ১৮ বছরেই সাফল্যের শিখরে, কোটি টাকার গাড়ি কিনলেন ‘লাপাতা লেডিজ’-এর নায়িকা

কলিযুগের ছোঁয়া লাগেনি এই জনপদে, সরল জীবনযাপনেই অভ্যস্ত স্থানীয়রা

উত্তরা থেকে রেবতীতে প্রবেশ করছে শনি, বিপুল ধনসম্পত্তি বাড়বে ৪ রাশির জাতকদের

শুক্র-শনির দশাঙ্ক যোগ, আগামী ৪৮ ঘন্টা ৩ রাশির জাতকদের জন্য শুভ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ