কলিযুগের ছোঁয়া লাগেনি এই জনপদে, সরল জীবনযাপনেই অভ্যস্ত স্থানীয়রা

Share:

নিজস্ব প্রতিনিধি: দ্বাপর যুগের অবসানের পর কলিযুগের প্রভাব সর্বত্র। কিন্তু ভারতে এমন একটি জায়গা রয়েছে, যেখানে এখনও কলিযুগের ছোঁয়া লাগেনি। এই জায়গার মানুষজন এখনও সহজ সরলভাবে জীবনযাপন করে। আধুনিকতা সেখানে প্রভাব বিস্তার করতে পারেনি। আধুনিক সরঞ্জাম আজও সেখানে পৌঁছয়নি। কিন্তু জানেন কোথায় রয়েছে সেই জায়গা?

উত্তরপ্রদেশের বৃন্দাবনে অবস্থিত তাতিয়া স্থান। চার যুগের মধ্যে কলিযুগ শেষ যুগ। কলিযুগের ৫,১০০ বছরেরও বেশি সময় পার হয়ে গেছে। হিন্দু পুরাণ অনুসারে, যেদিন ভগবান কৃষ্ণ দেহত্যাগ করেছিলেন, সেদিনটি ছিল দ্বাপর যুগের শেষ দিন। তারপর থেকে কলিযুগের সূচনা হয়েছে। কিন্তু এই স্থানে এখনও কলিযুগ ঢুকতে পারেনি। এখানে এলে শত শত বছর পেছনে চলে যাওয়ার কথা মনে হয়। আজও কলিযুগ তাতিয়া স্থানকে এড়িয়ে চলেছে।

ললিত কিশোরীর সপ্তম অনুগামী হরিদাসজি এই স্থানে বসে ধ্যান করতেন। এই স্থানটিকে হরিদাস জি-র ধ্যানস্থল বলে মনে করা হয়। বলা হয়, স্বামী হরিদাস ভগবান বাঁকে বিহারীর একনিষ্ঠ ভক্ত ছিলেন। তিনি বৃন্দাবনের পাখি, ফুল ও গাছপালা এবং দিব্য সঙ্গীতকে ভালবাসতে শেখেন এবং পরবর্তীকালে এক মহাপুরুষে পরিণত হন। এই স্থানটি বাঁশের খুঁটি দিয়ে ঘেরা ছিল। স্থানীয় ভাষায় একে তাতিয়া বলা হয়ে থাকে। একসময় এই স্থানটি বৃন্দাবনের অন্যান্য অংশ থেকে বিচ্ছিন্ন ছিল এবং যমুনা নদীর তীরের সবচেয়ে কাছে অবস্থিত ছিল। পরবর্তীকালে এই পবিত্র স্থানটিকে বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়। এই জায়গাটির নাম হয় তাতিয়া স্থান। হিন্দিতে বাঁশের অর্থ তাতিয়া। সূর্যাস্তের পর এখানে মোমবাতি জ্বালানো হয়।

ঝাড়গ্রাম পুরসভার কর্মচারীদের কড়া বার্তা দিলেন বিজেপি বিধায়ক

শেষ মুহূর্তের রোমাঞ্চ আর জোড়া গোল! যুবভারতীতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অমীমাংসিত ডার্বি

তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের কাঠের সেতু পারাপারে টোল আদায় বন্ধ করল বিজেপি

ভোটের আগে প্রতিশ্রুতি অনুযায়ী দুর্গাপুরের নিউমার্কেট এলাকার রাস্তা সারালেন বিজেপি বিধায়ক

মরশুমের প্রথম ডার্বিতে হাড্ডাহাড্ডি স্নায়ুর লড়াই, সুযোগ নষ্টের খেসারত দিয়ে প্রথমার্ধ গোলশূন্য

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া, ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী তামিল প্রযোজক

মোদির আত্মনির্ভর পথে বিশেষ ধরনের মাইক্রো টার্বোজেট ইঞ্জিন তৈরি করেছে মৃন্ময়

২৩ রানে পঞ্জাবকে হারিয়ে আইপিএলের প্লে অফে আরসিবি

‘‌এখন ডিজের বদলে তৃণমূল নেতাদের ঘরে হারমোনিয়াম বাজছে’‌, ফলতায় খোঁচা শমীকের

বছরে ৬,০০০ টাকা আর্থিক সাহায্য! বাংলায় শুরু আরও একটি কেন্দ্রীয় প্রকল্প

ডার্বি ম্যাচে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে নয়া দৃশ্য!

রাজ্যের মন্ত্রী হয়ে সস্ত্রীক গ্রামের বাড়িতে দিলীপ, রবিবার ঝাড়গ্রামে উৎসবের মেজাজ

প্রয়াত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের চণ্ডীপুরের বাড়িতে মুখ্যমন্ত্রী

মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলার জেরে মৃত্যু হল এক ভারতীয়ের, জখম ৩