মাত্র ১৮ বছরেই সাফল্যের শিখরে, কোটি টাকার গাড়ি কিনলেন ‘লাপাতা লেডিজ’-এর নায়িকা

ছবিতে নায়কের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন নিতাংশী গোয়েল। যিনি ঘোমটা প্রথার দরুন বিয়ের প্রথমদিনেই হারিয়ে গিয়েছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বছর তিনেক আগে মুক্তি পেয়েছিল ‘লাপাতা লেডিজ’, তিন একেবারে নতুন প্রজন্মের তারকাদের নিয়ে নির্মিত হয়েছিল ছবিটি। আমির খান প্রোডাকশন ব্যানারে কিরণ রাও-এর পরিচালিত এই ছবিটি প্রেক্ষাগৃহে তেমন বাজিমাত না করতে পারলেও ওটিটি প্লাটফর্মে দারুণ প্রশংসা কুড়িয়েছিল। ভারতের ষাটের দশকের কাহিনী নিয়ে ছবিটি নির্মিত হয়েছিল। যেখানে অভিনয় করেছিলেন নিতাংশী গোয়েল, স্পর্শ শ্রীবাস্তব এবং প্রতিভা রান্তা। ছবিটি শুধু দেশে নয়, গোটা বিশ্বজুড়ে বিনোদন মহলে ঝড় তুলেছিল। সমাজের সমস্ত কুসংস্কার ভেঙে দিয়েছিল ছবিটি।

তিন নতুন প্রজন্মের তারকাদের প্রশংসা দারুণ প্রশংসিত হয়েছিল। ছবিতে নায়কের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন নিতাংশী গোয়েল। যিনি ঘোমটা প্রথার দরুন বিয়ের প্রথমদিনেই হারিয়ে গিয়েছিলেন। এই ছবির দরুণ খুব অল্প বয়সেই তিন তরুণ প্রতিভা বলিউডেও পরিচয় পেয়েছেন। আর জনপ্রিয়তার উপর ভর করেই মাত্র ১৮ বছর বয়সে কেরিয়ারের শীর্ষে পৌঁছে গিয়েছেন অভিনেত্রী নিতাংশী গোয়েল।অভিনয় দক্ষতা দিয়ে সকলের মন জয় করেছেন। বিভিন্ন বিজ্ঞাপনের শুটিংয়ে কোটি কোটি টাকা কামাচ্ছেন, এত কম বয়সে এমন উন্নতি সত্যিই অনেকের পক্ষে কল্পনাতীত।

তাই এবার সম্পত্তির তালিকায় যোগ করলেন কোটি টাকার বিলাসবহুল গাড়ি। সোশ্যাল মিডিয়ায় নতুন গাড়ির ছবি শেয়ার করে ভক্তদের সুখবর দিয়েছেন অভিনেত্রী। গাড়ির সামনে দাঁড়িয়ে পোজও দিয়েছেন। বিভিন্ন ভঙ্গিতে পোজ দিয়েছেন তিনি। তাঁকে গাড়ির ওপর মাথা রেখেও ছবি তুলতে দেখা গিয়েছে। জানা গিয়েছে,নিতাংশী একটি মার্সিডিজ-বেঞ্জ জিএলই কিনেছেন, যার বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা। নিতাংশীর এই সাফল্যে ভক্তরা আনন্দিত এবং সবাই তাকে তার নতুন গাড়ির জন্য অভিনন্দন জানাচ্ছেন।

ডিম থেরাপি অতীত, তৃণমূল কাউন্সিলরকে এবার কালো কালি মাখালেন মহিলারা

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়েও হারলেন হরমনপ্রীতরা, বিশ্বকাপের জার্নি শেষ ভারতের

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়াকে ১৭১ রানের টার্গেট দিলেন হরমনপ্রীতরা

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

সৌদি আরবে ভেঙে পড়ল আরামকোর হেলিকপ্টার, মৃত কমপক্ষে ১৪

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের