হ্যাকারদের নজরে আপনার হোয়াটসঅ্যাপ? অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে অবিলম্বে চালু করুন এই ৪ সেটিংস

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বর্তমানে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম WhatsApp! ব্যক্তিগত কথোপকথন থেকে শুরু করে অফিসের কাজ, ব্যাঙ্কিং সংক্রান্ত তথ্য কিংবা গুরুত্বপূর্ণ নথি সবকিছুই আদান-প্রদান হয় এই অ্যাপের মাধ্যমে। কিন্তু যত বাড়ছে ব্যবহার, ততই বাড়ছে সাইবার প্রতারণা এবং WhatsApp হ্যাকের ঘটনা। সামান্য অসাবধানতার সুযোগ নিয়েই প্রতারকরা ব্যবহারকারীদের অ্যাকাউন্ট দখল করে নিচ্ছে, চুরি করছে ব্যক্তিগত তথ্য, এমনকি পরিচিতদের কাছে টাকা চেয়ে ভুয়ো বার্তাও পাঠাচ্ছে। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, কয়েকটি সহজ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করলেই এই ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। WhatsApp-এর নিজস্ব নিরাপত্তা ফিচারগুলিও ব্যবহারকারীদের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সবচেয়ে আগে চালু করা উচিত Two-Step Verification। এই ফিচার সক্রিয় থাকলে নতুন কোনও ডিভাইসে আপনার WhatsApp অ্যাকাউন্ট লগ-ইন করার সময় শুধুমাত্র OTP নয়, একটি ৬ সংখ্যার PIN-ও দিতে হবে। ফলে প্রতারক কোনওভাবে OTP পেলেও PIN ছাড়া অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না। Settings থেকে Account অপশনে গিয়ে খুব সহজেই এই ফিচার চালু করা যায়। পাশাপাশি একটি Recovery Email যোগ করলে ভবিষ্যতে PIN ভুলে গেলেও অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা সহজ হয়। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল Linked Devices নিয়মিত পরীক্ষা করা। অনেক সময় ব্যবহারকারীর অজান্তেই WhatsApp Web বা অন্য কোনও ডিভাইসে অ্যাকাউন্ট লগইন হয়ে থাকতে পারে। তাই মাঝে মাঝে Linked Devicesএ গিয়ে দেখে নিন কোনও অচেনা ডিভাইস যুক্ত রয়েছে কি না। সন্দেহজনক কিছু দেখলে সঙ্গে সঙ্গে Log Out করে দিন।

শুধু তাই নয়, ফোন আনলক থাকলেও যাতে অন্য কেউ WhatsApp খুলতে না পারে, তার জন্য Fingerprint Lock বা Face Lock ব্যবহার করা উচিত। এতে আপনার বায়োমেট্রিক অনুমতি ছাড়া কেউ অ্যাপটি খুলতে পারবে না। ব্যক্তিগত তথ্য সুরক্ষার ক্ষেত্রে এই ফিচার অত্যন্ত কার্যকর। এছাড়াও Privacy Settings নিজের প্রয়োজন অনুযায়ী বদলে নেওয়াও জরুরি।একই সঙ্গে Group Privacy সেটিংস পরিবর্তন করে অচেনা ব্যক্তিদের আপনাকে অনুমতি ছাড়া কোনও গ্রুপে যুক্ত করা থেকেও আটকানো যায়।কোনও অবস্থাতেই OTP বা Verification Code অন্য কারও সঙ্গে ভাগ করে নেওয়া উচিত নয়। অচেনা নম্বর থেকে আসা লিঙ্কে ক্লিক করা থেকেও বিরত থাকতে হবে। পাশাপাশি শুধুমাত্র অফিসিয়াল অ্যাপ স্টোর থেকে WhatsApp আপডেট করা এবং নিয়মিত সর্বশেষ ভার্সন ব্যবহার করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রযুক্তির সুবিধা যেমন বাড়ছে, তেমনই বাড়ছে সাইবার অপরাধের কৌশলও। তাই কয়েক মিনিট সময় নিয়ে WhatsApp-এর এই নিরাপত্তা ফিচারগুলি চালু করলে আপনার ব্যক্তিগত তথ্য, চ্যাট এবং অ্যাকাউন্ট অনেকটাই নিরাপদ রাখা সম্ভব।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২