আইপিএল শেষ হতেই গ্রাহকদের জোর ধাক্কা দিচ্ছে জিও, কী সিদ্ধান্ত নিতে চলেছে?

Share:

নিজস্ব প্রতিনিধি: সদ্য শেষ হয়েছে আইপিএল। আর আইপিএল শেষ হতেই রিলায়েন্স জিও শিগগিরই বন্ধ করতে পারে তাদের জনপ্রিয় অফার। চলতি বছরের শুরুতে গ্রাহকদের জন্য একটি আকর্ষণীয় অফার নিয়ে এসেছিল মুকেশ আম্বানির সংস্থা। যার নাম জিও আনলিমিটেড অফার ২০২৫। এই অফারের আওতায় গ্রাহকরা ২৯৯ টাকা বা তার বেশি টাকার রিচার্জ প্ল্যানে ৯০ দিনের জন্য বিনামূল্যে জিওহটস্টার সাবস্ক্রিপশন পাচ্ছেন। তবে সূত্রের খবর, এই অফারটি শিগগিরই বন্ধ হতে পারে।

জিও আনলিমিটেড অফার ২০২৫ কী?
জিও এই অফারটি চালু করেছিল মূলত আইপিএল ২০২৫-এর জন্য। যা ১৭ মার্চ থেকে শুরু হয়েছিল। এই অফারের মাধ্যমে গ্রাহকরা ২৯৯ টাকা বা তার বেশি টাকার প্রিপেইড এবং পোস্টপেইড প্ল্যানে ফ্রি জিওহটস্টার সাবস্ক্রিপশন পাচ্ছেন। এই সাবস্ক্রিপশনের মাধ্যমে গ্রাহকরা মোবাইলে আইপিএল-এর মতো লাইভ স্পোর্টস, সিনেমা, টিভি শো এবং আরও অনেক কিছু উপভোগ করতে পারছেন। শুধু তাই নয়, এই অফারে ৫০ দিনের জন্য জিও ফাইবার বা জিও এয়ার ফাইবারের ফ্রি ট্রায়ালও দেওয়া হচ্ছে, যার মাধ্যমে হাইস্পিড ইন্টারনেট এবং ৮০০-র বেশি টিভি চ্যানেল উপভোগ করার সুবিধা মিলছে।

জিওহটস্টার প্ল্যাটফর্মটি জিও সিনেমা এবং ডিজনি+ হটস্টারের সমন্বয়ে তৈরি হয়েছে, যেখানে আপনি ৩০০,০০০ ঘণ্টার বেশি কনটেন্ট পাবেন। এতে রয়েছে আইপিএল, আইসিসি টুর্নামেন্ট, ডিজনি, এইচবিও ম্যাক্স এবং আরও অনেক জনপ্রিয় আন্তর্জাতিক স্টুডিওর কনটেন্ট। এই অফারের মাধ্যমে গ্রাহকরা ১৪৯ টাকার জিওহটস্টার মোবাইল সাবস্ক্রিপশন ফ্রি পাচ্ছেন, যা সাধারণত আলাদাভাবে কিনতে হয়। এছাড়াও, ১০০ টাকার একটি বিশেষ ডেটা ভাউচারে ৫ জিবি ডেটা এবং ৯০ দিনের জিওহটস্টার অ্যাক্সেস পাওয়া যাচ্ছে, যা গ্রাহকদের জন্য একটি লাভজনক ডিল।

অফারটি কবে শেষ হচ্ছে?
আইপিএল ২০২৫-এর ফাইনাল ম্যাচ ৩ জুন শেষ হয়েছে। প্রাথমিকভাবে এই অফারটি ৩১ মার্চ পর্যন্ত ছিল, কিন্তু জিও এটি কয়েকবার বাড়িয়ে ২৫ মে পর্যন্ত নিয়ে গিয়েছিল। বর্তমানে জিও এই অফারের জন্য কোনও নির্দিষ্ট সমাপ্তির তারিখ ঘোষণা করেনি, তবে খবর রয়েছে যে এটি শিগগিরই বন্ধ হতে পারে।

 

 

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২