OnePlus Watch 2 R: মাত্র ১৭ হাজারেই ভবিষ্যৎ প্রযুক্তিকে হাতের মুঠোয় করে নিন

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘড়ি এখন আর নেক্সট জেনদের কাছে মান্ধাতা আমলের ফ্যাশন নয়। বরং ইদানিং তরুণ প্রজন্মের কব্জিতে শোভা পেতে শুরু করেছে স্মার্ট ওয়াচ। সম্প্রতি বাজারে এসেছে OnePlus Watch 2 R। কার্যকারিতা ও শৈলীর মিশ্রণকে কাজে লাগিয়ে এক অসাধারণ গ্যাজেট তৈরি করেছে। এই স্মার্টওয়াচটি ফিটনেস এবং প্রযুক্তি প্রেমীদের জন্য একাধিক আকর্ষণীয় বৈশিষ্ট্য নিয়ে এসেছে। এই প্রতিবেদনে আমরা এই স্মার্টওয়াচের স্পেসিফিকেশন, ডিজাইন, ডিসপ্লে, ট্র্যাকিং ক্ষমতা এবং ব্যাটারি পারফরম্যান্স নিয়ে আলোচনা করব।

ডিজাইন ও বিল্ডঃ

OnePlus Watch 2 R ওজনে হালকা, মাত্র 37 গ্রাম (স্ট্র্যাপ ছাড়া) এবং 59 গ্রাম (স্ট্র্যাপসহ) । প্রিমিয়াম রাবারাইজড স্ট্র্যাপ (Rubberised strap) সহ আসে, যা ধূসর এবং ফরেস্ট গ্রীন রঙে পাওয়া যাচ্ছে। টেক্সচারড স্ট্র্যাপটি আকর্ষণীয় দেখতে এবং পড়তেও আরামদায়ক।সার্বিকভাবে ডিজাইনটি দারুণ লোভনীয়।

ডিসপ্লে বৈশিষ্ট্যঃ

স্মার্টওয়াচ (Smartwatch) টিতে 1.43 ইঞ্চি AMOLED ডিসপ্লে রয়েছে, যার রেজোলিউশন 466×466 pixel এবং সর্বাধিক উজ্জ্বলতা 1000 nits। বিভিন্ন আলোতে সামঞ্জস্য রেখে চমৎকার আলো দেয়। ব্যবহারকারীরা একাধিক ওয়াচ ফেস (Watch face) থেকে বেছে নিতে পারেন, যা সরাসরি ঘড়িতে থাকা হেলথ অ্যাপ (Health App)-এর মাধ্যমে পরিচালিত হয়।

পারফরম্যান্স ও অপারেটিং সিস্টেমঃ

OnePlus Watch 2 R একটি ডুয়াল অপারেটিং সিস্টেম (Dual Operating System) সেটআপে চলে, যা APP কার্যকারিতার জন্য অ্যান্ড্রয়েড ওয়্যার (Android ware) এবং ব্যাকগ্রাউন্ড কাজের জন্য RTOS ব্যবহার করে। এটি একটি Qualcom Snapdragon W5 চিপ দ্বারা পরিচালিত হয়, যা ব্যাটারি পারফরম্যান্স বাড়িয়ে তোলে। ঘড়িটি Play store থেকে ডাউনলোডযোগ্য বিভিন্ন App সমর্থন করে।

স্বাস্থ্য এবং ফিটনেস ট্র্যাকিং

OnePlus Watch 2 R একটি সম্পূর্ণ Sensor Suit দিয়ে সজ্জিত, যার মধ্যে হার্ট রেট মনিটর (Heart rate monitor), SPO2 মনিটর, ঘুম ট্র্যাকিং (Sleep tracking), এবং স্ট্রেস ট্র্যাকিং (Stress Tracking) ক্ষমতা রয়েছে। ঘড়িটিতে 100 টিরও বেশি Sports mode এবং ছয়টি Fitness Mode বর্তমান। উল্লেখযোগ্যভাবে, ঘড়িটি নির্ভুল ভাবে ট্র্যাকিংয়ের জন্য Dual GPS chip (L1 এবং L5) ব্যবহার করে, 30cm এর মধ্যে নিখুঁত পরিমাপ করে।

সংযোগ এবং ব্যবহারকারী ইন্টারফেসঃ

OnePlus Watch 2 R Wi-Fi এবং Bluetooth-এর উপর নির্ভর করে সংযোগের জন্য। তবে, কলিং-এর কোন সুবিধা না থাকায় ব্যবহারকারীরা তাদের সংযুক্ত স্মার্টফোনের মাধ্যমে কল (Call) করতে পারেন। ঘড়িটি ব্যবহারকারীদের বিভিন্ন ওয়াচ ফেসের মধ্যে সুইচ করতে দেয়।

ব্যাটারি লাইফ এবং চার্জিং

স্মার্টওয়াচ (Smartwatch) টিতে একটি শক্তিশালী 500 mAh ব্যাটারি রয়েছে, যা প্রায় 48 ঘন্টা  টানা ব্যাটারি ব্যাক-আপ দেবে। স্মার্ট ব্যাটারি সেভার মোডে ব্যবহারকারীরা ব্যাটারিকে 100 ঘন্টা পর্যন্ত বাড়াতে পারেন, এবং পাওয়ার সেভার মোডে এটি 12 দিন পর্যন্ত চলতে পারে। চার্জারটি দ্রুত চার্জিং সমর্থন করে, যা ঘড়িটিকে মাত্র 60 মিনিটে সম্পূর্ণ চার্জ করতে সক্ষম।আপনি যদি একজন ফিটনেস প্রেমী হন বা স্টাইলিশ এক্সেসরিজ খোঁজেন সেক্ষেত্রে OnePlus Watch 2 R অবশ্যই আপনার পছন্দ হওয়া উচিত।

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ