আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

মধ্যবিত্তদের জন্য দুর্দান্ত ফিচারে ভরপুর নতুন 5G স্মার্টফোন লঞ্চ করল OPPO

নিজস্ব প্রতিনিধি: ভারতের স্মার্টফোন বাজারে আবারও চমক দিল OPPO। ফোনপ্রেমীদের জন্য সংস্থা নিয়ে এসেছে OPPO A5x 5G। যা গত বছর বাজারজাত করা A3x 5G-এর আপগ্রেড ভার্সন। মজবুত গঠন, দুর্দান্ত ডিসপ্লে আর বিশাল ব্যাটারির সঙ্গে এই ফোন বাজার দখল করতে তৈরি। আর দামও রাখা হয়েছে মধ্যবিত্ত ও পড়ুয়াদের কথা মাথায় রেখে।

ডিসপ্লে ও ডিজাইন
ফোনটিতে রয়েছে 6.67 ইঞ্চির HD+ LCD স্ক্রিন, যার 120Hz Refresh Rate এবং সর্বোচ্চ 1,000 nits ব্রাইটনেস, ফলে রোদেও স্ক্রিন স্পষ্ট দেখা যাবে। ফোনটি military-grade শংসাপত্র পাওয়া।  অর্থাৎ টেকসই নিয়ে কোন কথা হবে না। এছাড়াও IP65 রেটিং থাকায় ধুলো এবং জল প্রতিরোধে পারদর্শী। 360° Armour Body এবং মজবুত গ্লাস ব্যবহারে আগের মডেলের তুলনায় এটি ১৬০ শতাংশ বেশি টেকসই। এর বডি তৈরি হয়েছে high-strength alloy frame দিয়ে, ফলে পড়ে গেলেও সহজে ক্ষতি হবে না।

পারফরম্যান্স ও স্টোরেজ
ফোনটিতে রয়েছে MediaTek Dimensity 6300 প্রসেসর ও ARM Mali-G57 MC2 GPU। 4GB RAM এর সঙ্গে আরও 4GB virtual RAM বাড়ানো সম্ভব। ইন্টারনাল UFS 2.2 স্টোরেজ 128GB, যা microSD কার্ডের মাধ্যমে 1TB পর্যন্ত বাড়ানো যাবে।

ক্যামেরা সেটআপ
পিছনের ক্যামেরা 32MP, f/1.85 aperture এবং LED flash সহ। সামনে 5MP selfie camera থাকছে f/2.2 aperture সহ।

ব্যাটারি ও চার্জিং
এতে রয়েছে 6000mAh বিশাল ব্যাটারি, যার সঙ্গে 45W SuperVOOC ফাস্ট চার্জার। মাত্র 21 মিনিটে ৩০ শতাংশ চার্জ সম্পূর্ণ হবে। সম্পূর্ণ চার্জ হতে সময় লাগবে মাত্র এক ঘন্টা ২৪ মিনিট।  OPPO দাবি করেছে, ফোনটি 1700 বার চার্জ দেওয়ার পরেও ব্যাটারির ক্ষমতা ৮০ শতাংশ ধরে রাখতে পারবে।

অন্য ফিচার
ফোনটিতে Android 15-এর উপর ভিত্তি করে ColorOS 15 রয়েছে। Side-mounted fingerprint sensor, Dual SIM, 5G SA/NSA, Dual 4G VoLTE, Wi-Fi 802.11 ac, Bluetooth 5.1, USB Type-C, GPS, GLONASS-এর মতো প্রয়োজনীয় সব আধুনিক ফিচারও থাকছে। ফোনের ওজন ১৯৩ গ্রাম এবং মাপ 165.71 x 76.24 x 7.99 mm।

দাম ও অফার
OPPO A5x 5G-এর 4GB + 128GB ভ্যারিয়েন্টের দাম মাত্র ১৩,,৯৯৯ টাকা। ফোনটি ২৫ মে থেকে Amazon, Flipkart, OPPO Store এবং নিকটবর্তী রিটেল শপে পাওয়া যাবে। পাশাপাশি SBI, IDFC FIRST, Bank of Baroda, Federal Bank, এবং DBS Bank এর নির্বাচিত কার্ডে এক হাজার টাকা ক্যাশব্যাক এবং ৩ মাস No-Cost EMI অফারও থাকছে। ফোনটি Midnight Blue এবং Laser White – এই দুটি রংয়ে পাওয়া যাবে। যারা কম বাজেটের মধ্যে একটি স্টাইলিশ ও শক্তিশালী 5G ফোন খুঁজছেন, তাদের জন্য OPPO A5x 5G নিঃসন্দেহে একটি দুর্দান্ত পছন্দ হতে পারে।

Published by:

Share Link:

More Releted News:

সপ্তাহজুড়ে সোনার দামে পতন, ২ লাখ কমে বিক্রি হচ্ছে রুপো, ২২, ২৪ ক্যারেটের দাম কত?

২০০ টাকার কমে Jio রিচার্জ প্ল্যান ও Hotstar সুবিধা! জানুন কোন প্ল্যানে কী আছে?

চার পায়ে হাঁটছে ‘এলন মাস্ক’ সহ বিশ্বের ধনকুবেররা, বার্লিনে প্রযুক্তির চমকে হতবাক সবাই

iPhone ডিজাইনে বড় চমক,  ম্যাগসেফ বাদ দেওয়ার ভাবনায় Apple

১৫ হাজারের মধ্যে সেরা ৫টি 5G ফোন, মধ্যবিত্ত ক্রেতাদের কাছে নতুন বিকল্প

বাণিজ্যিক গ্যাসের পরে এবার পেট্রল-ডিজেলের দাম লিটারপিছু ৪-৫ টাকা বাড়ছে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ