বন্ধন ব্যাঙ্কের CEO-MD-র দায়িত্ব নিলেন পার্থ প্রতিম সেনগুপ্ত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভারতের অন্যতম বেসরকারি ব্যাঙ্কের মধ্যে রয়েছে বন্ধন ব্যাঙ্ক (Bandhan Bank)। এবার সেই ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর (Managing Director )  ও সিইও ( CEO)  হলেন শ্রী পার্থ প্রতিম সেনগুপ্ত। তিনি ১ লা  নভেম্বর থেকে দায়িত্বভার গ্রহণ করেছেন। ১০ জুলাই থেকে বন্ধন ব্যাংকের অন্তর্বর্তীকালীন MD এবং সিইও ছিলেন শ্রী রতন কুমার কেশ। এদিন পার্থ প্রতিম সেনগুপ্ত সিইও হিসাবে  দায়িত্বভার নেওয়ায় রতন কুমার হলেন কার্যনির্বাহী পরিচালক এবং চিফ অপারেটিং অফিসার।

কে পার্থ প্রতিম সেনগুপ্ত?

তিনি  ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত  ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর (Managing Director )   হিসাবে দায়িত্ব সামাল দিয়েছেন। সেইসময় পার্থ প্রতিম সফলভাবে বিভিন্ন ব্যবসায়িক দায়িত্বভার পালন করেন। শুধু তাই নয় তিনি তিন দশক ধরে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ডিএমডি এবং চিফ ক্রেডিট অফিসার সহ গুরুত্বপূর্ণ ভূমিকার সঙ্গে  যুক্ত ছিলেন। আর এবার পার্থ প্রতিম হলেন বন্ধন ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর (Managing Director )  ও সিইও ( CEO)  ।

বন্ধন ব্যাঙ্কের চেয়ারম্যান ডঃ অনুপ কুমার সিনহা জানিয়েছেন, ‘বন্ধন ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও পদে পার্থ প্রতিম সেনগুপ্তকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। আশা করি তাঁর দক্ষতায় গোটা দেশজুড়ে এই ব্যাঙ্ক আরও উন্নতি করবে।‘ অন্যদিকে দায়িত্বভার নিয়ে বন্ধন ব্যাঙ্কের এমডি ও সিইও পার্থ প্রতিম সেনগুপ্ত বলেন, ‘বন্ধন ব্যাঙ্ক পরিবারে যোগ দিতে পেরে আমি সম্মানিত। আমার মূল লক্ষ্য থাকবে গ্রাহক-কেন্দ্রিক সমাধানকে এগিয়ে নিয়ে যাওয়া এবং  আর্থিক পরিষেবাগুলিকে আরও উন্নতি করা। বন্ধন ব্যাঙ্ক বছরের পর বছর ধরে দুর্দান্ত কাজ করছে।  ‘

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ