পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাব, প্রিমিয়াম পেট্রোলের দাম বৃদ্ধি, লিটার প্রতি কত বাড়ল?

এই মূল্যবৃদ্ধির ফলে নতুন দিল্লিতে প্রিমিয়াম পেট্রোলের দাম প্রতি লিটার ১০৭ থেকে ১১২.৩০ টাকা, মুম্বাইতে প্রতি লিটার ১১৫ থেকে ১২০.৩০ টাকা এবং চেন্নাইতে প্রতি লিটার ১১২ থেকে ১১৭.৩০ টাকা হবে

Share:

নিজস্ব প্রতিনিধি: মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে আগেই রান্না ও বাণিজ্যিক গ্যাসের দাম বাড়িয়েছিল কেন্দ্র। কিন্তু পেট্রোলের দাম বাড়বে না আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু সেই কথা রাখতে পারল না কেন্দ্র। শুক্রবার (২০ মার্চ) দেশজুড়ে প্রিমিয়াম পেট্রোলের দাম বাড়িয়ে দিল কেন্দ্র। তবে সাধারণ পেট্রোলের দামে কোনও পরিবর্তন হয়নি। এক্ষেত্রে এইচপিসিএল জানিয়েছে, অপরিশোধিত তেলের জোগানের কোনও ঘাটতি নেই। রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (HPCL) লিটার প্রতি ২.৩০ পয়সা করে বাড়িয়ে দিয়েছে। যদিও আকস্মিক এই বৃদ্ধির কোনও কারণ এখনও জানা যায়নি। সংশোধিত মূল্য আজ, ২০ মার্চ থেকেই কার্যকর হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে যে যুদ্ধ চলছে পশ্চিম এশিয়ায়। তার প্রভাব পড়ছে সারা বিশ্বের জ্বালানি লেনদেনে।

কেননা যুদ্ধের আবহে ইরান বন্ধ করে দিয়েছে হরমুজ প্রণালী। যেখান দিয়ে বিশ্বের পঞ্চমাংশ জ্বালানি তেল এবং গ্যাস অন্যত্র পরিবাহিত হয়। সেই মূল জলপথই বন্ধ করে দিয়েছে ইরান। এই পরিস্থিতিতে ভারতের অনেক জাহাজ আটকে পড়েছে হরমুজ প্রণালীতে। কিন্তু কিছু জাহাজকে হরমুজ পার করার অনুমতি দিয়েছে ইরান। তাদের মধ্যে তিনটি জাহাজ ইতিমধ্যেই হরমুজ পার করে নিরাপদে দেশে পৌঁছেছে। কিন্তু তাও দেশের বিভিন্ন প্রান্তে এলপিজি নিয়ে উদ্বেগ কমেনি। কারণ, ভারত চাহিদা অনুযায়ী ৬০ শতাংশ LPG হরমুজ দিয়ে আমদানি করে। তবে অন্য পথ দিয়ে অধিকাংশ তেল আমদানি হওয়ায় ভারতে তেলের জোগান ব্যাহত হয়নি। তাই এতদিন গ্যাসের দাম বাড়লেও পেট্রোল এবং ডিজেলের দাম বাড়েনি।

কেন্দ্র দাবি করেছিল, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও দেশে বাড়ছে না পেট্রোল-ডিজেলের দাম। তবে এ বার তা-ও বেড়ে গেল। এইচপিসিএল পাওয়ার পেট্রোল এবং আইওসিএল এক্সপি৯৫-এর মতো ব্র্যান্ডেড জ্বালানির ক্ষেত্রে এই মূল্যবৃদ্ধি প্রযোজ্য। HPCL, বিপিসিএল এবং আইওসিএল পেট্রোল ও ডিজেলের দাম বাড়িয়েছে। এক্ষেত্রে HPCL সমাজমাধ্যমে জানিয়েছে, অপরিশোধিত তেলের কোনও ব্যাঘাত ঘটেনি। একাধিক তেলবাহী জাহাজ আসছে। তাতে জোগান আরও জোরদার হবে। কোনও গুজবে কান না দেওয়ার অনুরোধ করা হচ্ছে।’ সাধারণত ইঞ্জিনের উন্নত কর্মক্ষমতা এবং বেশি মাইলেজের জন্য প্রিমিয়াম পেট্রোল ব্যবহার করা হয়। এই মূল্যবৃদ্ধির ফলে প্রিমিয়াম পেট্রোলের দাম লিটার প্রতি ১০৭ থেকে ১২০.৩০ টাকা হয়েছে।

নবান্নের পর এবার রবীন্দ্র সদন, নীল-সাদার বদলে গেরুয়া রঙে নামফলক

সীমান্তে উদ্ধার নকল ওষুধের ভাণ্ডার, বাংলাদেশে পাচারের আগেই দোকান সিল করল EB

পাড়ায় পাড়ায় ক্যাম্প করে রক্ত সংগ্রহ বন্ধ, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বেসরকারি ব্লাড ব্যাঙ্ক

বেগুনি-চপের বিকল্প খুঁজছেন? বর্ষার সন্ধ্যায় বানিয়ে ফেলুন ৫ পকোড়া

রক্ষাকবচ পেয়েও অস্বস্তিতে সুমিত, চারটি নতুন এফআইআরের বিরুদ্ধে হাইকোর্টে অভিষেকের আপ্তসহায়ক

বর্ষায় স্বাদবদল করতে চান? বাড়িতে বানান মুচমুচে পান পাতার পকোড়া

পুনর্বিন্যাসের পর বাড়ছে কলকাতা পুরসভার ওয়ার্ড, জারি বিজ্ঞপ্তি

ডিলিমিটেশন বিল নিয়ে কোন পথে ডিএমকে? অবস্থান স্পষ্ট করলেন উদয়নিধি

তৃণমূলীদের দলে যোগদান করালেই ব্যবস্থা, হুঁশিয়ারি দিলীপের

যুবশ্রী-যুবসাথীর বদলে আসছে যুবশক্তি, কারা পাবেন ৩ হাজার টাকা?

জোড়া ঘূর্ণাবর্তে ভিজবে বাংলা, দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘ডলফিন’, আতঙ্কে ঘর ছাড়ছেন লক্ষাধিক মানুষ

হাইকোর্টে মেলেনি স্বস্তি! চোখের চিকিৎসায় বিদেশ যেতে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক

ইটাহারে মর্মান্তিক পথদুর্ঘটনা, লরির ধাক্কায় প্রাণ গেল ৩ শ্রমিকের