চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মধ্যপ্রাচ্যের সংঘাতের ধাক্কা ভারতের অর্থনীতিতে! মুদ্রাস্ফীতি নিয়ে সতর্ক করলেন RBI গভর্নর

নিজস্ব প্রতিনিধিঃ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(RBI)-এর গভর্নর সঞ্জয় মালহোত্রা সতর্ক করে বলেছেন, বর্তমানে গোটা বিশ্বে  অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে অপরিশোধিত তেলের দাম বাড়ায় মুদ্রাস্ফীতির ঝুঁকি বেড়েছে এবং এর প্রভাব ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও পড়তে পারে। বুধবার বৈঠকে মুদ্রাস্ফীতি নিয়ে আশঙ্কা প্রকাশ করেন আরবিআইআয়ের গভর্নর।

মুদ্রানীতি কমিটি (MPC) এদিন রেপো রেট অপরিবর্তিত রেখে ৫.২৫ শতাংশে বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে। মালহোত্রা জানান, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেলে আমদানি-নির্ভর মুদ্রাস্ফীতি বাড়তে পারে এবং চলতি হিসাব ঘাটতিও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালীতে সম্ভাব্য সরবরাহ ব্যাঘাত জ্বালানি ও অন্যান্য পণ্যের বাজারে অস্থিরতা তৈরি করতে পারে।আরবিআই সূত্রের খবর, ২০২৬-২৭অর্থবর্ষে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি কিছুটা কমে ৬.৯ শতাংশে নামতে পারে, যেখানে ২০২৫-২৬ অর্থবর্ষে তা ৭.৬ শতাংশ থাকার সম্ভাবনা রয়েছে। যদিও চলতি অর্থনৈতিক সূচকগুলো এখনও শক্তিশালী গতি নির্দেশ করছে এবং ব্যক্তিগত ভোগব্যয় ও বিনিয়োগের চাহিদা প্রবৃদ্ধিকে সমর্থন দিচ্ছে। তবে মধ্যপ্রাচ্যের সংঘাত পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে তা বৃদ্ধির গতিকে প্রভাবিত করতে পারে বলে মনে করছে আরবিআই।  

গভর্নর আরও বলেন, জ্বালানি ও আন্তর্জাতিক পরিবহণ ব্যয় বৃদ্ধির ফলে শিল্পক্ষেত্রে উৎপাদন খরচ বাড়তে পারে। একই সঙ্গে সরবরাহ শৃঙ্খলে ব্যাঘাত ঘটলে গুরুত্বপূর্ণ কাঁচামালের প্রাপ্যতা কমে গিয়ে শিল্প, কৃষি ও পরিষেবা খাতের ওপর চাপ বাড়তে পারে।এদিকে মূল্যস্ফীতির ক্ষেত্রেও সতর্ক অবস্থান বজায় রেখেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে খুচরো মূল্যস্ফীতি যথাক্রমে ২.৭ ও ৩.২ শতাংশ থাকলেও ২০২৬-২৭ অর্থবর্ষে গড় ভোক্তা মূল্যস্ফীতি ৪.৬ শতাংশে পৌঁছতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। টাকার বিনিময়ে হার প্রসঙ্গে মালহোত্রা জানান, সাম্প্রতিক সময়ে ডলারের তুলনায় রুপির কিছুটা অবমূল্যায়ন হলেও বিনিময় হার সম্পূর্ণভাবে বাজার নির্ধারিত নীতিতেই পরিচালিত হবে। অতিরিক্ত অস্থিরতা রোধ করতে প্রয়োজনে আরবিআই হস্তক্ষেপ করবে বলেও তিনি স্পষ্ট করেন।

Published by:

Share Link:

More Releted News:

ফোন নম্বর ছাড়াই করা যাবে চ্যাট, হোয়াটসঅ্যাপে আসছে বিশেষ ফিচার

দিল্লিতে সিনেমার কায়দায় রোমান্স স্ক্যাম! ‘আই লাভ ইউ’ বললেই ফাঁকা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

হিজাবে অনুমতি, বিন্দি তিলকে বাধা! বিতর্কে পড়ে কী জানালেন লেন্সকার্ট প্রতিষ্ঠাতা

কর্মক্ষেত্রে সুখী পরিবেশের জন্য চালু হচ্ছে দেশের প্রথম পুরস্কার

১৫০ দিনের ভ্যালিডিটি দিচ্ছে BSNL, জলের দরে মিলছে ২ জিবি ডেটা ও আনলিমিটেড কল

নববর্ষে মুখে হাসি গহনাপ্রেমীদের, ফের সস্তা সোনা, ২২ ক্যারেটের দাম কত হল?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ