পুজোর মুখে দুঃসংবাদ, Samsung Galaxy S26-এর দাম বাড়ল ২০ হাজার টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি: Samsung Galaxy S26 কিনতে চাইছেন? তাহলে আপনার জন্য দুঃসংবাদ। ভারতে Galaxy S26 সিরিজের দাম বাড়িয়েছে Samsung। সিরিজের সব ভ্যারিয়েন্টের দামই ২০ হাজার টাকা করে বাড়ানো হয়েছে। ১৮ সেপ্টেম্বর ২০২৬ থেকেই নতুন দাম কার্যকর হয়েছে। লঞ্চের সময় Samsung Galaxy S26-এর ১২GB RAM এবং ২৫৬GB স্টোরেজ মডেলের দাম ছিল ৮৭,৯৯৯ টাকা। দাম বাড়ার পর সেই ফোনের নতুন দাম হয়েছে ১,০৭,৯৯৯ টাকা। একই ভাবে ১২GB RAM ও ৫১২GB স্টোরেজ মডেলের দাম ১,০৭,৯৯৯ টাকা থেকে বেড়ে হয়েছে ১,২৭,৯৯৯ টাকা।

শুধু Galaxy S26 নয়, Galaxy S26+ এবং Galaxy S26 Ultra-এর দামও বেড়েছে। Galaxy S26+ ১২GB+২৫৬GB মডেলের দাম ১,১৯,৯৯৯ টাকা থেকে বেড়ে ১,৩৯,৯৯৯ টাকা হয়েছে। ১২GB+৫১২GB মডেলের দাম বেড়ে হয়েছে ১,৫৯,৯৯৯ টাকা। অন্য দিকে, Galaxy S26 Ultra-এর ১২GB+২৫৬GB মডেলের নতুন দাম ১,৫৯,৯৯৯ টাকা। ১২GB+৫১২GB ভ্যারিয়েন্টের দাম ১,৭৯,৯৯৯ টাকা। আর ১৬GB RAM ও ১TB স্টোরেজের সবচেয়ে দামি মডেলটির দাম বেড়ে হয়েছে ২,০৯,৯৯৯ টাকা। অর্থাৎ, সিরিজের সাতটি ভ্যারিয়েন্টেই ২০ হাজার টাকা করে দাম বেড়েছে।

প্রসঙ্গত, Galaxy S26 সিরিজ ভারতে লঞ্চের সময় Samsung Galaxy S26-এর দাম শুরু হয়েছিল ৮৭,৯৯৯ টাকা থেকে। লঞ্চের সময় সংস্থা ফোনটির সঙ্গে নো-কস্ট EMI-সহ একাধিক অফারও দিয়েছিল। Galaxy S26-এর ক্ষেত্রে ৯ মাস পর্যন্ত নো-কস্ট EMI এবং নির্দিষ্ট প্রি-অর্ডার সুবিধা দেওয়া হয়েছিল। এই দাম বৃদ্ধির পিছনে স্মার্টফোনের কম্পোনেন্ট ও মেমোরি খরচ বৃদ্ধির মতো বিষয়কে কারণ হিসেবে দেখা হচ্ছে। ২০২৬ সালে AI-নির্ভর ডিভাইসের চাহিদার সঙ্গে মেমোরি সংক্রান্ত খরচ বৃদ্ধিও স্মার্টফোনের দামে প্রভাব ফেলছে বলে বিভিন্ন রিপোর্টে উঠে এসেছে। ফলে Samsung Galaxy S26 সিরিজের ফোন কিনতে গেলে এখন আগের তুলনায় অনেকটাই বেশি টাকা খরচ করতে হবে। বিশেষ করে Galaxy S26 Ultra-এর ১TB মডেলটির দাম এখন ২ লক্ষ টাকার গণ্ডি পেরিয়েছে।

আজ পুরুলিয়ায় জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী

নিচু জাত বলে মানসিক হেনস্থা? ছেলের মৃত্যু নিয়ে বিস্ফোরক IIT বম্বের মৃত পড়ুয়ার বাবা

মাথার দাম ছিল ৩০ লক্ষ টাকা, বারাণসীতে পুলিশের গুলিতে খতম শীর্ষ মাও নেতা

সাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে রবি সকাল থেকেই তুমুল দুর্যোগ, জারি হলুদ সতকর্তা

স্টকহোম থেকে জিতে সুইডেনের সাংসদ হলেন মহারাষ্ট্রের বিজেপি নেতার ভাইঝি, চেনেন তাঁকে?

ফরিদপুরে শুরু, দেশ ভাগে ঠিকানা বদলেছে রামগড়ের ঘটকবাড়ির পুজোর

সকালের জলখাবারে স্বাদ বদল! বানিয়ে নিন মশলাদার পেঁয়াজের কচুরি

লিভারে চর্বি জমছে! জেনে নিন শরীরের এই ৫টি প্রাথমিক লক্ষণ

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন