প্রথম ছবিই ব্লকবাস্টার, জানেন কত দামের স্মার্টফোন ব্যবহার করেন ‘সাইয়ারা’ গার্ল অণিত?

কিন্তু আপনি কী জানেন, অভিনেত্রী অনিত পাড্ডা কী স্মার্টফোন ব্যবহার করেন? ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, অভিনেত্রী আইফোন ১৬ প্রো ম্যাক্স সিরিজের ফোন ব্যবহার করেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: শুরু থেকেই বক্সঅফিসে তোলপাড় ফেলে দিয়েছে নবাগতা অনিত পাড্ডা এবং আহান পান্ডের ‘সাইয়ারা’। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ইউটিউব, রিল, মিম ছবিটিকে আরও আলোচনায় ফেলে দিয়েছে।মাত্র ৯ দিনেই ছবিটি ২০০ কোটি টাকা আয় করে ফেলেছে। সঙ্গে বলিউডের একাধিক বড় তারকার ছবির রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। বহু বছর পর নতুন তারকাদের কোনও ছবি বক্সঅফিসের রেকর্ড ভাঙল। যাই হোক, ছবিতে নবাগতা অনিত পাড্ডা এবং আহান পান্ডের রসায়ন ব্যাপক ঝড় তুলেছে তরুণ মনে। যদিও ইনস্টাগ্রামে ছবিটির একাধিক ভাইরাল ক্লিপ, ছবিটিকে আরও ব্লকবাস্টার হিট করে তুলেছে। তবে ছবির নায়ক-নায়িকা দর্শকদের মাথা ঘুরিয়ে দিয়েছে একবারে। বিশেষ করে, চাঙ্কি পান্ডের ভাইপো আহান পান্ডের সৌন্দর্য, ফিটনেস, তাঁর অভিনয় সবটাই মন ছুঁয়েছে তরুণ সমাজের।

পাশাপাশি নায়িকা অনিত পাড্ডাও আলোচনায় রয়েছেন। ২২ বছর বয়সী এই তরুণীর অতীত ঘাটতে শুরু করেছেন ভক্তরা। নায়িকাকেও বেশ মনে ধরেছে। যদিও ছবির কেন্দ্রবিন্দুতে রয়েছেন অনিত পাড্ডা। তাঁর মস্তিষ্কের জটিলতা নিয়েই ছবির মূল উপজীব্য। যাই হোক, ছবিটির হিট হওয়ার পর থেকেই নায়ক নায়িকার নানা মূহুর্ত ক্যামেরায় ধারনের চেষ্টা করছেন পাপারাজ্জিরা। এমনকী ছবিটি রাতারাতি তাঁকে ফেম দিয়েছে। শনিবার মুম্বই বিমানবন্দরে দেখা দিয়েছেন অনিত পাড্ডা। কিন্তু অন্যান্য তারকাদের তুলনায় তাঁকে বেশ সাদামাটা দেখাচ্ছিল। নিজের পরিচয় গোপনে রাখার জন্যে তিনি মাথায় টুপি, মুখে মাস্ক এবং ঢিলেঢালা শার্ট আর ট্রাইজার পরেছিলেন। হাতে তাঁর স্মার্টফোন ছিল।

তবে পাপারাজ্জিদের দেখেই লজ্জায় পড়ে যান তিনি। ভিডিওতে তা ধরা পড়েছিল। কিন্তু আপনি কী জানেন, অভিনেত্রী অনিত পাড্ডা কী স্মার্টফোন ব্যবহার করেন? ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, অভিনেত্রী আইফোন ১৬ প্রো ম্যাক্স সিরিজের ফোন ব্যবহার করেন। ফোনটিতে ভাল ফিচার এবং বৈশিষ্ট্য রয়েছে। এটি তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। এর ২৫৬ জিবি স্টোরেজের দাম ১,৪৪,৯০০ টাকা। ৫১২ জিবি স্টোরেজের দাম ১,৬৪,৯০০ টাকা। অ্যাপল আইফোন ১৬ প্রো ম্যাক্স ১ টিবি হল দাম ১,৮৪,৯০০ টাকা। iphone 16 pro Max-এ ৬.৯ ইঞ্চি ডিসপ্লে রয়েছে। এতে LTPO SUPER RETINA XDR OLED প্যানেল রয়েছে। এর রিফ্রেশ রেট 120HZ। এই ফোনে আইফোন ১৮ প্রো-র (৩ ন্যানোমিটার) চিপসেট ব্যবহার করা হয়েছে, এর ফলে হ্যান্ডসেটটি আরও ভাল পারফরম্যান্স পায়।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২